Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের মোবাইলফোন বাজারে নতুন ব্র্র্যান্ড মার্সেল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১০ এপ্রিল ২০২১
দেশের মোবাইলফোন বাজারে নতুন ব্র্র্যান্ড মার্সেল

মার্সেল মোবাইলফোন

Share on FacebookShare on Twitter

দেশের মোবাইলফোন বাজারে যাত্রা শুরু হলো আরেকটি বাংলাদেশি ব্র্যান্ড মার্সেলের। শুরুতেই ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ফিচার ফোন বাজারে ছেড়েছে অন্যতম জনপ্রিয় এই ব্র্যান্ড। খুব শিগগিরই স্মার্টফোন আনছে তারা। এর আগে ফ্রিজ, টিভি, এসিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য দিয়ে দেশীয় ক্রেতাদের মন জয় করে নিয়েছে মার্সেল।

বৃহস্পতিবার (৮ এপ্রিল ২০২১) রাজধানীর মার্সেল করপোরেট অফিসে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকভাবে মোবাইলফোন বাজারজাত এর ঘোষণা দেয়া হয়। সেসময় প্রতিষ্ঠানটির পরিচালক এস এম মঞ্জুরুল আলম এক ভিডিওবার্তায় মার্সেলের ক্রেতা-শুভাকাক্সিক্ষদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর গোলাম মুর্শেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা, হুমায়ুন কবীর, শোয়েব হোসাইন নোবেল, লিয়াকত আলী, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, মার্সেলের হেড অব সেলস ড. সাখাওয়াত হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম, আমিন খান, আজিজুল হাকিম, শাহজাদা সেলিম ও আদনান আফজাল, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফুর রহমান খান, মার্সেল মোবাইলের হেড অব সেলস মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মোবাইল প্রোজেক্ট অপারেশন ম্যানেজার মো. হাবিবুর রহমান তুহিন প্রমুখ।

প্রাথমিকভাবে তিন মডেলের ফিচার ফোন বাজারে ছেড়েছে মার্সেল। ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওই ফোনগুলো তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় নিজস্ব কারখানায়। সাশ্রয়ী মূল্যের ফোনগুলোর মডেল এক্সিনো এ০১, এ২৫ এবং বি৫০। ভিন্ন ভিন্ন দাম ও কনফিগারেশনে সাজানো ফোনগুলোতে রয়েছে ১৬ গিগাবাইট মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, ডিজিটাল ক্যামেরা, রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল মাল্টিমিডিয়া, ইন্টারনেট, ফেসবুক, ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, বাংলা কি প্যাড, টর্চ লাইট নোটিফিকেশনসহ নানা সুবিধা। দেশের সব মার্সেল শোরুম থেকে ক্রেতারা ওই ফোনগুলো কিনতে পারছেন।

বাজারে আসলো মার্সেল মোবাইলফোন

মার্সেল মোবাইল প্রোজেক্ট অপারেশন ম্যানেজার মো. হাবিবুর রহমান তুহিন বলেন, আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারডাইজেশন’ (আইএসও) স্ট্যান্ডার্ড অনুযায়ী মোবাইল ফোন উৎপাদন করছে মার্সেল। ক্রেতাদের রুচি, পছন্দ ও চাহিদা অনুযায়ী সর্বাধুনিক প্রযুক্তির মোবাইল ফোন উৎপাদনে মার্সেলের আছে নিজস্ব গবেষণা ও উন্নয়ণ (আরএন্ডডি) বিভাগ। রয়েছে টেস্টিং ল্যাব এবং মান নিয়ন্ত্রণ বিভাগ। যেখানে উৎপাদিত হ্যান্ডসেটের উচ্চ গুণগতমান কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। ফলে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিযোগিতামূলক দামে মোবাইল ফোন বাজারে ছাড়তে সক্ষম হচ্ছে মার্সেল। শিগগিরই আকর্ষণীয় ডিজাইন ও ফিচারের স্মার্টফোন নিয়ে বাজারে আসবে মার্সেল।

ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ বলেন, মার্সেল বাংলাদেশের অন্যতম শীর্ষ জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড। গ্রাহকের আস্থা ও ভালোবাসায় বাজারে ইতোমধ্যে নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছে মার্সেল। বাংলাদেশকে ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের হাব বা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে মার্সেল অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আরো বলেন, মোবাইল ফোনের মাধ্যমে দেশের ডিজিটাল ডিভাইস বাজারে মার্সেলের যাত্রা শুরু হলো। আমাদের প্রত্যাশা অল্প সময়ের মধ্যে দেশের মোবাইল ফোন বাজারে ঝড় তুলবে মার্সেল। সাশ্রয়ী দামে সর্বাধুনিক প্রযুক্তির ফিচার ও স্মার্টফোন দিয়ে ক্রেতাপছন্দের শীর্ষে থাকবে মার্সেল মোবাইল।

কর্তৃপক্ষ জানায় বাংলাদেশে তৈরি মার্সেলের সব ফোনেই থাকছে ৩০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ ১ বছরের বিক্রয়োত্তর সেবা। সারা দেশে ৭৬টি সার্ভিস পয়েন্টের পাশাপাশি মোবাইলফোনের বিক্রয়োত্তর সেবা দিতে রয়েছে আলাদা সার্ভিস স্টেশন।

 

Tags: মার্সেলমার্সেল ফোনমার্সেল মোবাইলমার্সেল মোবাইলফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাকঘরকে সার্ভিস ডেলিভারিতে রূপান্তরের আহ্বান
প্রযুক্তি সংবাদ

ডাকঘরকে সার্ভিস ডেলিভারিতে রূপান্তরের আহ্বান

শীগগরই আসছে ২য় প্রজন্মের নামজারি সিস্টেম ‘স্মার্ট মিউটেশন’
প্রযুক্তি সংবাদ

শীগগরই আসছে ২য় প্রজন্মের নামজারি সিস্টেম ‘স্মার্ট মিউটেশন’

বাংলাদেশে জেডটিই’র নতুন সাফল্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে জেডটিই’র নতুন সাফল্য

অবশেষে ফেসবুকে এলো ‘ডিসলাইক’ বাটন
নির্বাচিত

অবশেষে ফেসবুকে এলো ‘ডিসলাইক’ বাটন

স্লিম-স্লিক মডেলে গ্যালাক্সি এ সিরিজের নতুন ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

সাশ্রয়ী ফোনেও এগিয়ে স্যামসাং

ওয়াসার বিল পরিশোধ করা যাবে বিকাশে
নির্বাচিত

ওয়াসার বিল পরিশোধ করা যাবে বিকাশে

Load More

ট্রেন্ডিং টপিক

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন
শিক্ষা ও ক্যাম্পাস

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল
বিবিধ

ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল

এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা
টেলিকম

এমটবের নতুন সভাপতি জিয়াদ সাতারা

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি
নির্বাচিত

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে

এতদিন বার্তা পাঠাতে ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক বলেই...

সংসদে দেওয়া হেডফোনের দাম কত?

সংসদে দেওয়া হেডফোনের দাম কত?

প্রথম অধিবেশনেই উঠছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ

প্রথম অধিবেশনেই উঠছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ

বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজের কাজ কী, দাম কত

বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজের কাজ কী, দাম কত

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix