Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনা সম্পর্কে স্বাস্থ্য সচেতনতা ও টিকাদানে সহায়তা করবে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
করোনা সম্পর্কে স্বাস্থ্য সচেতনতা ও টিকাদানে সহায়তা করবে ফেসবুক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে কোভিড-১৯ নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এবং টিকা নিতে দেশের মানুষকে উদ্বুদ্ধ করতে বাংলাদেশের এটুআই, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়েছে ফেসবুক। দেশে প্রতিরোধমূলক স্বাস্থ্য-সুরক্ষা চর্চা এবং টিকাদান নিয়ে সচেতনতা বৃদ্ধি করাই এর মূল লক্ষ্য।

এই উদ্যোগের মধ্য দিয়ে ফেসবুক বাংলাদেশে কোভিড–১৯ টিকাদান কার্যক্রমে সহায়তা করার জন্য নানা পদক্ষেপ নেবে। একই সঙ্গে, স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে উদ্বুদ্ধ করে যাবে। সঠিক ও প্রয়োজনীয় তথ্য মানুষ সহজে যেন পেতে পারে, সেজন্য ফেসবুকে রয়েছে কোভিড-১৯ ইনফরমেশন সেন্টার। যার মাধ্যমে দেশবাসী বাংলা ভাষাতেই সব তথ্য পেতে পারবে। ফেসবুকের কোভিড–১৯ ইনফরমেশন সেন্টারে মাস্ক পরা থেকে শুরু করে কীভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধির ভালোভাবে মেনে চলা যায়, তা সম্পূর্ণভাবে পাওয়া যাবে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে মানুষ www.corona.gov.bd –এ যেতে পারবে খুব সহজেই, যেখানে কোভিড-১৯ বিষয়ে সরকারের সর্বশেষ নির্দেশাবলী পাওয়া যাবে।

নিউজফিড নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক বাংলাদেশিদের আরও সহজে www.surokkha.gov.bd–এ গিয়ে টিকা নেবার জন্য রেজিস্ট্রেশন করতে সাহায্য করবে। এছাড়াও, কোভিড–১৯ ও স্বাস্থ্য সংক্রান্ত নানা ভুল তথ্য চিহ্নিত করতে এবং এর প্রচার ঠেকাতে এই বছরে বিশ্ব স্বাস্থ্য দিবসে বাংলাদেশে জনশিক্ষামূলক কার্যক্রম (www.fightcovidmisinfo.com) শুরু করেছে ফেসবুক। শিক্ষামূলক এই মডিউলগুলো বাংলাতেই পাওয়া যাবে, যাতে করে সর্বস্তরের মানুষের সেটা সহজে বুঝতে ও চর্চা করতে সুবিধা হয়।

“বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষামূলক এবং টিকাদান বিষয়ক সচেতনতা গণমানুষের মধ্যে আরও ছড়িয়ে দেয়া খুবই জরুরী।,” বলেন সাবহানাজ রশীদ দিয়া, যিনি ফেসবুকের বাংলাদেশ বিষয়ক পাবলিক পলিসি দেখার দায়িত্বে আছেন। তিনি আরও বলেন, “স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সংস্থা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে করে ফেসবুকের বিশাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে মানুষের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া যায়। প্রয়োজনীয় তথ্য ও টিকাদানের মাধ্যমে মানুষ যেন আবার নিরাপদভাবে সামাজিক জীবনে ফিরতে পারে, তা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

করোনাভাইরাসের টিকা সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য দিতে ফেসবুক বিশ্বজুড়ে প্রচারণা কার্যক্রম চালাচ্ছে, যাতে মানুষ টিকা দেবার সঠিক জায়গা খুঁজে পেতে পারে এবং স্বাস্থ্য বিষয়ক সঠিক তথ্য সহজে পেতে পারে। বাংলাদেশে এই করোনা মহামারির শুরু থেকেই ফেসবুক তথ্য–প্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কোভিড-১৯ সম্পৃক্ত সুরক্ষা বার্তা প্রচারে কাজ করছে।

এটুআই-এর পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী বলেন, “আজ সমাজের সর্বস্তরে ডিজিটাল জীবনধারায় অভ্যস্ততা তৈরি হচ্ছে। কিন্তু তার পাশাপাশি ব্যক্তিগত তথ্য যেমন হুমকির সম্মুখীন হচ্ছে তেমনি অনলাইনে ভুল কোনো পদক্ষেপের কারণে মারাত্মক সব ঝুঁকিতে পড়ার আশংকাও থাকছে। নিজেদের সুরক্ষার জন্য আমাদের প্রত্যেককে হাতে হাত রেখে কাজ করে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ফেসবুককে সাহসী এই পদক্ষেপ নেওয়া জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং টিকাদান কর্মসূচি, মাস্ক পরা এবং সামাজিক দুরত্ব বজায় রাখার ক্যাম্পেইনকে আরও বেশি সংখ্যক নাগরিকদের মধ্যে ছড়িয়ে দেয়ার অংশ হতে পেরে আমরা আনন্দিত।” তিনি আরও বলেন, “সংকটময় সময়ে নাগরিকদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে এটুআই সবসময়ই নতুন নতুন উদ্ভাবন এবং পদক্ষেপ গ্রহণ করে আসছে। দেশের মানুষের কল্যাণে নিত্য নতুন পথ তৈরিতে ফেসবুকের সাথে সামনের দিনগুলোতে আরও কাজ করতে পারবো বলে আমরা আশা করছি।”

কোভিড–১৯ ইনফরমেশন সেন্টারের মাধ্যমে ফেসবুক সারা পৃথিবীতে ২ বিলিয়নেরও বেশি মানুষের কাছে স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য পৌঁছে দিয়েছে। এছাড়া ফেসবুক থেকে ১২ মিলিয়ন কোভিড বিষয়ক ক্ষতিকর ভুল তথ্যও সরিয়ে নেওয়া হয়েছে।

Tags: ফেসবুকফেসবুকে

এই বিভাগ থেকে আরও পড়ুন

গাড়ির স্টিয়ারিং বাংলাদেশে ডান দিকে আর বিদেশে বাম দিকে কেন?
অটোমোবাইল

গাড়ির স্টিয়ারিং বাংলাদেশে ডান দিকে আর বিদেশে বাম দিকে কেন?

কুমিল্লা আইটি এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

কুমিল্লা আইটি এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

২১ জুন দেশের বাজারে আসছে রিয়েলমি সিক্স আই এবং বাডস এয়ার নিও
নির্বাচিত

২১ জুন দেশের বাজারে আসছে রিয়েলমি সিক্স আই এবং বাডস এয়ার নিও

বিশ্বে ক্রিপ্টো মিলিয়নিয়ার পৌনে দুই লাখ
প্রযুক্তি সংবাদ

বিশ্বে ক্রিপ্টো মিলিয়নিয়ার পৌনে দুই লাখ

সাইলেন্ট থাকা স্মার্টফোন খুঁজে পাবেন যেভাবে
কিভাবে করবেন

সাইলেন্ট থাকা স্মার্টফোন খুঁজে পাবেন যেভাবে

সেলফোনের বহনযোগ্য ডিসপ্লে আনছে এলজি ও স্যামসাং
নির্বাচিত

সেলফোনের বহনযোগ্য ডিসপ্লে আনছে এলজি ও স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক
প্রযুক্তি সংবাদ

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি
সোশ্যাল মিডিয়া

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix