Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২১ জুন দেশের বাজারে আসছে রিয়েলমি সিক্স আই এবং বাডস এয়ার নিও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 June 2020
২১ জুন দেশের বাজারে আসছে রিয়েলমি সিক্স আই এবং বাডস এয়ার নিও
Share on FacebookShare on Twitter

টেক-ট্রেন্ডসেটিং স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসছে ২১ জুন, ২০২০ একটি অনলাইন লঞ্চের মাধ্যমে ব্র্যান্ডের সিক্স সিরিজের রিয়েলমি সিক্স আই উন্মোচন করবে। এর পাশাপাশি সঙ্গীত প্রেমীদের গান উপভোগের অভিজ্ঞতাকে আরো চমকপ্রদ করতে বাজারে আনছে রিয়েলমি বাডস এয়ার নিও।

রিয়েলমি পার্সোনাল, সোশ্যাল এবং ট্রাভেল – তিনটি ক্ষেত্রেই তরুণ ভোক্তাদের টেক-ট্রেন্ডসেটার লাইফস্টাইলের জন্য নানান এআইওটি সামগ্রীও নিয়ে আসছে।

গেল মে মাসে কোম্পানিটি ১ মিলিয়ন স্মার্ট অডিও এআইওটি পণ্যের বিক্রয়ের রেকর্ড করে।

নতুন দুটি ডিভাইজ আনার প্রসঙ্গে রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ডিং ডিরেক্টর নিয়ন শি বলেন, “আমরা সবসময় তরুণদের সৃজনশীলতার ওপর জোর দেই। সে লক্ষ্যেই আমরা টেক-ট্রেন্ডি স্মার্টফোনের পাশাপাশি চমকপ্রদ ডিজাইনের নানান এআইওটি সামগ্রীও নিয়ে আসছি। এতে করে তাদের দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরো সমুন্নত হবে।”

রিয়েলমি সিক্স আই – আনলিশ দ্য পাওয়ার
রিয়েলমি সিক্স সিরিজের সিক্স আই এ আছে মিডিয়াটেকের শক্তিশালী হেলিও জি এইটটি চিপসেট, যা এ প্রাইস সেগমেন্টের চিপসেটগুলোর ভেতর সেরা এবং বাংলাদেশের যেকোন স্মার্টফোনের ক্ষেত্রে প্রথম। অক্টা-কোর প্রসেসর ২.০ গিগাহার্টজ গতিতে কাজ করতে পারে এবং মালি-জি৫২ জিপিইউ দ্রুত সামগ্রিক কর্মক্ষমতার জন্য দিবে ৯৫০ মেগাহার্টজের বুস্ট। এতে করে ব্যবহারকারীদের গেমিং-এ পাবেন দুর্দান্ত অভিজ্ঞতা। স্মার্টফোনটির পেছনে কোয়াড ক্যামেরা সেটাপে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট লেন্স এবং ২ মেগাপিক্সেলের ৪ সেন্টিমিটার ম্যাক্রো লেন্স। আর চকচকে সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা। সিক্স আই এ ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারির পাশাপাশি থাকছে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট যা ১৮ ওয়াটের কুইক চার্জ সমর্থন করে। ৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট রমের সিক্স আই পাওয়া যাবে মিল্ক হোয়াইট এবং গ্রীন টি – এই দুই রঙে। আর প্রতিযোগিতামূলক স্মার্টফোনের বাজারে এর দামও থাকবে হাতের নাগালেই।

রিয়েলমি বাডস এয়ার নিও – তরুণদের জন্য টেক-ট্রেন্ডি স্টেরিও
সঙ্গীত প্রেমীদের গান শোনার অভিজ্ঞতাকে আরো সমুন্নত করতে রিয়েলমি নিয়ে আসছে বাডস এয়ার নিও। চমৎকার পারফরম্যান্সের জন্য এই ডিভাইজে ব্যবহার করা হয়েছে ‘আর ওয়ান’ অডিও চিপসেট এবং ব্যবহার হয়েছে ব্লুটুথ ৫.০। ফলে, এটি একই সাথে একাধিক ডিভাইসের সাথে সংযুক্ত করা যাবে। একবার চার্জে নিরবচ্ছিন্নভাবে ৩ ঘন্টা গান শোনা যাবে, আর চার্জিং কেস ব্যবহারে এ সময় বেড়ে দাঁড়াবে ১৭ ঘন্টায়। উন্নত মাল্টি-লেয়ার কম্পোজিট ডায়াফ্রাম এবং বড় ১৩ মিলিমিটার ড্রাইভারের ব্যবহারে বেইস বুস্ট নিশ্চিত করে গান শোনা, মুভি দেখা কিংবা গেমিং-কে করবে আরো মজাদার।

আপনি কিন্তু চাইলেই রিয়েলমির পক্ষ থেকে জিতে নিতে পারেন আকর্ষণীয় উপহার। যা করতে হবে- গুগলে ‘রিয়েলমি বাডস এয়ার নিও’ অনুসন্ধান করে স্ক্রিনশট নিতে হবে। পরবর্তীতে স্ক্রিনশটটি নিজের ফেসবুক ওয়াল এবং রিয়েলমি বাংলাদেশ অফিশিয়াল ফেসবুক কমিউনিটিতে হ্যাশট্যাগ হিসেবে #TrendSetterBudsAirNeo ব্যবহার করে পোস্ট করতে হবে। লটারির মাধ্যমে প্রাপ্ত ভাগ্যবান বিজয়ী পাবেন রিয়েলমি এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার। ৩০ জুন, ২০২০ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। উল্লেখ্য, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে স্মার্টফোনের বাজারে প্রবেশ করে মাত্র দুই বছরে রিয়েলমি ২৭টি দেশ এবং বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে সাড়ে ৩ কোটিরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছে গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্প্রিন্ট ও টি-মোবাইল একীভূতকরণের বাধা কাটল
টেলিকম

স্প্রিন্ট ও টি-মোবাইল একীভূতকরণের বাধা কাটল

ফোল্ডেবেলের পর এবার আসছে রোলেবল স্মার্টফোন
নির্বাচিত

ফোল্ডেবেলের পর এবার আসছে রোলেবল স্মার্টফোন

৯০ হার্জ রিফ্রেশ রেটে আসছে রেডমি নোট১১ ৫জি
নির্বাচিত

৯০ হার্জ রিফ্রেশ রেটে আসছে রেডমি নোট১১ ৫জি

চীনা নিষেধাজ্ঞায় লোকসানের ঝুঁকিতে মাইক্রন
প্রযুক্তি সংবাদ

চীনা নিষেধাজ্ঞায় লোকসানের ঝুঁকিতে মাইক্রন

এআই কি জাপানের শ্রমিকসংকটের সমাধান দেবে
প্রযুক্তি সংবাদ

এআই কি জাপানের শ্রমিকসংকটের সমাধান দেবে

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের যোগাযোগ খাতে সহযোগিতা বাড়াবে জাইকা

Load More

ট্রেন্ডিং টপিক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?
নির্বাচিত

২৫ লাখ টাকার অ্যাপলের ভাঁজযোগ্য বিশেষ সংস্করণের আইফোনে কী আছে?

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 June 2020

২১ জুন দেশের বাজারে আসছে রিয়েলমি সিক্স আই এবং বাডস এয়ার নিও

Techzoom.TV |
TechzoomTV