Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এই ঈদে বাজারে আসছে রিয়েলমি নতুন দুটি ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 17 April 2021
এই ঈদে বাজারে আসছে রিয়েলমি নতুন দুটি ফোন
Share on FacebookShare on Twitter

খুব শীঘ্রই রিয়েলমি বাংলাদেশের স্মার্টফোন ইকোসিস্টেমের অগ্রগতিতে অবদান অব্যাহত রাখার লক্ষ্যে তাদের এইট এবং সি সিরিজ থেকে আরও দুটি নতুন স্মার্টফোন বাজারে আনবে।

কিছুদিন আগে রিয়েলমি ১০৮ মেগাপিক্সেল আলট্রা কোয়াড ক্যামেরার ৮ প্রো এবং সি২১ বাংলাদেশের বাজারে নিয়ে এসে ব্যাপক সাড়া ফেলেছে। ব্যবহারকারীদের এমন প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এই ঈদে জনপ্রিয় এইট এবং সি সিরিজ থেকে আরও দুটি স্মার্টফোন বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে।

গত ৩ এপ্রিল রিয়েলমি আনুষ্ঠানিকভাবে প্রযুক্তি-প্রেমীদের জন্য রিয়েলমি ৮ প্রো এবং সি২১ বাংলাদেশের বাজারে বিক্রির জন্য উন্মুক্ত করার মাত্র কয়েক দিনের মধ্যেই ব্যাপক প্রশংসিত হয়েছে, যার ফলে রিয়েলমি একই সিরিজ থেকে আরও দুটি ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।

রিয়েলমি তরুণদের পছন্দের এইট সিরিজ থেকে যে নতুন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে সেটিতে স্প্লিট ডিজাইন এবং স্প্লিসিং প্রসেস এর সমন্বয়ের মাধ্যমে বাস্তব জগত এবং ডিজিটাল জগতকে একত্রিত করে এক অভিনব ডিজাইন করা হয়েছে। দুর্দান্ত ডিজাইনে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নতুন মাইলফলক স্থাপন করবে রিয়েলমির নতুন স্মার্টফোনটি। পাশাপাশি নতুন স্মার্টফোনটির ওজন মাত্র ১৭৭ গ্রাম এবং ৮ মিমি এর চেয়েও কম পুরুত্বের কারণে এই ফোনটি খুবই হালকা।

রিয়েলমি বাংলাদেশে তাদের ‘এন্ট্রি-লেভেল স্মার্টফোন’ সি সিরিজ দিয়ে যাত্রা শুরু করেছিল। সি সিরিজের সি মূলত রঙের প্রতীক – এমন কিছু যা তরুণ প্রজন্মের অনুভূতি, ব্যক্তিত্ব, সংস্কৃতি, আগ্রহ এবং এমনকি পছন্দকে উপস্থাপন করে। অন্যদিকে, রিয়েলমির এইট সিরিজ তাদের নম্বর সিরিজের অন্তর্গত এবং মিড-রেঞ্জ লেভেলের ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। এই এইট সিরিজের ফোনগুলো সাধারণত দুর্দান্ত ক্যামেরা সেটআপ এবং তরুণদের প্রিয় অন্যান্য প্রয়োজনীয় ফিচার সহকারে আসে।

এর আগে রিয়েলমি এই সিরিজ থেকে রিয়েলমি ৮ প্রো বাজারে এনেছে। রিয়েলমি ৮ প্রো এখন পর্যন্ত ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫০ ওয়াট সুপারডার্ট চার্জ সহকারে বাজারের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, যা ১৭ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়। ৮ প্রো রিয়েলমি’র সর্বপ্রথম ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা স্মার্টফোন, যা পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রিতেই সর্বোচ্চ পিক্সেল। এই ফোনে আরও রয়েছে স্মার্ট আইএসও প্রযুক্তি এবং আল্ট্রা-ফাস্ট ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তাছাড়া, রিয়েলমি এই ফ্ল্যাগশিপে যুক্ত করেছে ইনফিনিট বোল্ড ডিজাইন এবং এজি-ক্রিস্টাল প্রসেস প্রযুক্তি, যার ফলে রিয়েলমি ৮ প্রো’র ডিজাইন বেশ নান্দনিক।

অন্যদিকে, রিয়েলমি সি২১ সি সিরিজের সর্বপ্রথম এন্ট্রি-লেভেল অলরাউন্ডার ফোন, যা টিইউভি রাইনল্যান্ড হাই রিলায়েবিলিটি সার্টিফাইড। এটি উচ্চ নির্ভরযোগ্যতা মানের প্রশংসাপত্র অর্জনকারী সি সিরিজের প্রথম স্মার্টফোনও বটে। সি২১-এ হেলিও জি৩৫ প্রসেসর থাকায় পারফরমেন্স খুবই স্মুথ এবং এই ফোনে আরও আছে ১৩ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা এবং তাত্ক্ষণিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি ৮ প্রোস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনা মোকাবেলায় বাংলাদেশের রোবট সেতারা বেগম !
নির্বাচিত

করোনা মোকাবেলায় বাংলাদেশের রোবট সেতারা বেগম !

করোনাভাইরাস সম্পর্কিত বিজ্ঞাপন ফেসবুকে ফ্রি
টেলিকম

করোনাভাইরাস সম্পর্কিত বিজ্ঞাপন ফেসবুকে ফ্রি

১৫ মার্চ থেকে উঠছে তেলের রেশনিং
অটোমোবাইল

১৫ মার্চ থেকে উঠছে তেলের রেশনিং

করোনায় অনলাইনে ৫ হাজার জনকে প্রশিক্ষণ দিয়েছে ইশিখন
প্রযুক্তি সংবাদ

করোনায় অনলাইনে ৫ হাজার জনকে প্রশিক্ষণ দিয়েছে ইশিখন

বন্ধ হলো ইউটিউবের গেমিং
প্রযুক্তি সংবাদ

বন্ধ হলো ইউটিউবের গেমিং

আসছে অ্যাপলের নতুন চমক
প্রযুক্তি সংবাদ

এইবার ট্রাম্পকে সতর্কবার্তা দিল অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের
প্রযুক্তি সংবাদ

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

ভিভো এক্স৫০০ সিরিজের ডিজাইন প্রকাশ, থাকছে তিন ফ্ল্যাগশিপ মডেল
প্রযুক্তি বাজার

ভিভো এক্স৫০০ সিরিজের ডিজাইন প্রকাশ, থাকছে তিন ফ্ল্যাগশিপ মডেল

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডিং ফোনের স্ক্রিন ভাঁজ করলেও কেন ভাঙে না?

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর
নির্বাচিত

বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ আবেদন শেষ ১৫ সেপ্টেম্বর

দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব...

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Snapdragon 8 Elite Gen 6: TSMC-এর পাশাপাশি Samsung-এও তৈরি হতে পারে নতুন ফ্ল্যাগশিপ চিপ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Dacia Spring Mk2: ইউরোপের বাজেট ইভিতে নতুন চমক, ২৫০ কিমি রেঞ্জ

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

Honor Play11: ৮৩০০mAh ব্যাটারি ও IP69K সুরক্ষায় নতুন বাজেট ফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 April 2021

এই ঈদে বাজারে আসছে রিয়েলমি নতুন দুটি ফোন

Techzoom.TV |
TechzoomTV