Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনের এসি বিক্রি বেড়েছে ৪৫০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২ মে ২০২১
ওয়ালটনের এসি বিক্রি বেড়েছে ৪৫০ শতাংশ
Share on FacebookShare on Twitter

দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। রোজার সময় অসহনীয় গরমে অতীষ্ঠ সবাই। অসহ্য গরমে প্রশান্তি দিতে প্রস্তুত ওয়ালটন এয়ারকন্ডিশনার (এসি)। গরম এবং লকডাউনে হট কেকের মতো বিক্রি হচ্ছে দেশসেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি। এদিকে বেশি উৎপাদন, বেশি বিক্রির সুবাদে ওয়ালটন কর্তৃপক্ষও ক্রেতাদের দিচ্ছে আকর্ষণীয় বেশ কিছু সুবিধা। ইতোমধ্যে বিশ্বে প্রথমবারের মতো ভয়েস কমান্ড বা কথা বলা এসি বাজারে ছেড়েছে ওয়ালটন।

এবছর ভয়েস কমান্ড, আয়োনাইজার, এন্টি ভাইরাল, ফ্রস্ট ক্লিনের মতো অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ নতুন মডেলের ইনভার্টার এয়ার কন্ডিশনার বা এসি বাজারে এনেছে ওয়ালটন। এসব এসিতে রয়েছে আকর্ষণীয় ক্যাশব্যাক ও ছাড়ের সুবিধা। ক্রেতারা ঘরে বসে ফোন করলেই কাছাকাছি প্লাজা অথবা ডিস্ট্রিবিউটর শোরুম থেকে ক্যাশ অন ডেলিভারি সুবিধায় ওয়ালটন পণ্য পৌঁছে দেয়া হচ্ছে। তাই এই গরমে গ্রাহকচাহিদা ও বিক্রিতে শীর্ষে এখন ওয়ালটন এসি। যার প্রেক্ষিতে গত বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে ওয়ালটন এসি’র বিক্রি বেড়েছে ৪৫০ শতাংশ বা সাড়ে চারগুণ ।

জানা গেছে, ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১০ এর আওতায় ওয়ালটন এসির ক্রেতারা পাচ্ছেন ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ইন্সটলেশন ও হোম ডেলিভারির সুবিধা। এছাড়া নির্দিষ্ট মডেলের এসি ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে কেনার সুযোগ রয়েছে। আছে জিরো ইন্টারেস্টে ১ বছরের ইএমআই এবং ৩৬ মাস পর্যন্ত সহজ কিস্তিু সুবিধা।

সারা দেশে চলমান লকডাউনে ক্রেতারা ফোন করলেই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ওয়ালটনের দক্ষ কর্মকর্তাগণ গ্রাহকের ঘরে পৌঁছে দিচ্ছে ওয়ালটন এসি। এক্ষেত্রে ক্রেতারা ওয়ালটনবিডি’র পেইজ থেকে এসি পছন্দ করার পর ক্রয়ের জন্য ‘ইুঁ ঘড়ি ভৎড়স ফরংঃৎরনঁঃড়ৎ’ অপশনটির মাধ্যমে ডিস্ট্রিবিউটরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আবার ‘ইুঁ ঘড়ি ভৎড়স বঢ়ষধুধ’ অপশনের মাধ্যমে অনলাইনে পছন্দের এসিটি অর্ডার করতে পারবেন।

ওয়ালটন এসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান বলেন, করোনা মহামারি পরিস্থিতিতে ঘরের সুরক্ষায় ডুয়েল ডিফেন্ডার, আয়োনাইজার, ইউভি (আল্ট্রা ভায়োলেট) কেয়ার প্রযুক্তি সম্বলিত এসি বাজারে ছেড়েছে ওয়ালটন। নতুন মডেলের এসব এসি গ্রাহকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সেইসঙ্গে এসি ক্রয়ে ক্রেতাদের ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি হোম ডেলিভারি ও ইন্সটলেশন সুবিধা দেয়া হচ্ছে। মূলত এসব কারনে এ বছর ওয়ালটন এসির বিক্রি বেড়েছে আশাতীত। ইতিমধ্যে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়ে এসি বিক্রিতে গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৪৫০ শতাংশ।

ওয়ালটন এসির চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী সন্দ্বীপ বিশ্বাস জানান, স্থানীয় বাজারে এবছর ইউরোপিয়ান ডিজাইনের অত্যাধুনিক ফিচারের ১ টন, ১.৫ টন ও ২ টনের নতুন মডেলের স্পিøট টাইপ এসি ছেড়েছে ওয়ালটন। এর মধ্যে সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে ইনভার্টার প্রযুক্তির সুপারসেভার ইনভার্না এসি। এক টনের ইনভার্না এসিতে ইকো-মুডে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ মাত্র ২ টাকা ৮৮ পয়সা। যা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট কর্তৃক সার্টিফাইড।

এছাড়া ওয়ালটনের এই এসিতে আছে আইওটি বেজড স্মার্ট কন্ট্রোল ফিচার। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মোবাইল ফোনের মাধ্যমে স্মার্ট এসি অন/অফ, তাপমাত্রা বাড়ানো বা কমানো ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি এসিতে প্রতিদিন বা মাসিক বিদ্যুৎ বিল কত আসছে? ভোল্টেজ লো না হাই? কম্প্রেসর ওভারলোডে চলছে কী না? এসব তথ্যও সহজেই মনিটর করার সুযোগ রয়েছে। বাজারে ওয়ালটন স্মার্ট ইনভার্না এসি পাওয়া যাচ্ছে ৪৯ হাজার ৯’শ টাকা থেকে ৭৭ হাজার ৪’শ টাকার মধ্যে।

বাজারে রয়েছে ওয়ালটন ওশেনাস সিরিজের ভয়েস কমান্ড কন্ট্রোল সমৃদ্ধ নতুন মডেলের এসি। একে সবাই বলছেন কথা বলা এসি। এটি বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। রিমোট কন্ট্রোল ছাড়াই ‘হ্যালো ওয়ালটন’ বললে এসির ‘একটিভ মোড’ অন হবে। এরপর ‘এসি স্টার্ট’ বললে এটি চালু হবে। কথার সঙ্গে ফিডব্যাক সাউন্ড হয় এসি থেকে। ব্যবহারকারী ভয়েস কমান্ড অর্থাৎ কথার মাধ্যমে নির্দেশনা দিয়ে এই এসি পরিচালনা করতে পারেন।
ওয়ালটনের এসি গবেষণা ও উন্নয়ন বা আরএন্ডডি’র বিভাগীয় প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ইনভার্টার প্রযুক্তির ওয়ালটনের নতুন মডেলের এসি ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী। এতে রয়েছে আয়োনাইজার ও এন্টিভাইরালের সমন্বয়ে ডুয়েল ডিফেন্ডার প্রযুক্তি। ওয়ালটনের এসব এসি ঘরের ভেতর ছড়িয়ে থাকা ব্যাকটেরিয়া, ভাইরাস, দুর্গন্ধ ও ধোঁয়া কার্যকরভাবে ধ্বংস করতে সক্ষম। এছাড়া ফ্রস্ট ক্লিন প্রযুক্তি ব্যবহারে এসির ইভাপোরেটরে জমে থাকা ধূলা-বালি ও ময়লা এসি স্বয়ংক্রিয়ভাবে পরিস্কার করতে পারে। ফলে এসির ব্যবহার ও রক্ষণাবেক্ষণও অনেক নির্ঝঞ্জাট হয়েছে।

ওয়ালটন এসিতে আছে সিএফসি (ঈঋঈ) গ্যাসমুক্ত বিশ্বস্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব আর৪১০এ (জ৪১০ধ) ও আর-৩২ (জ-৩২) রেফ্রিজারেন্ট। রয়েছে টার্বোমুড, যা রুমকে দ্রুত ঠান্ডা করে। এছাড়া ইভাপোরেটর এবং কন্ডেন্সারে মরিচারোধক গোল্ডেন ফিন ব্যবহার করায় ওয়ালটন এসি অনেক টেকসই ও দীর্ঘস্থায়ী।

স্পিøট এসির পাশাপাশি স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, হোটেল, রেস্টুরেন্ট, কনফারেন্স হলের মতো মাঝারি স্থাপনার জন্য ৪ ও ৫ টনের ক্যাসেট এবং সিলিং টাইপ এসি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। শিগগিরই একই টাইপের ২ ও ৩ টনের এসি উৎপাদন শুরু করা হবে। এছাড়া বড় স্থাপনার জন্যও ওয়ালটনের রয়েছে ভেরিয়্যাবল রেফ্রিজারেন্ট ফ্লো বা ভিআরএফ এবং চিলার এসি।

কর্তৃপক্ষ জানায়, ওয়ালটন এসি আইএসও-১৭০২৫ অনুসারে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিকমানের টেস্টিং ল্যাব নাসদাত-ইউটিএস থেকে মান নিয়ন্ত্রণ সনদ পাওয়ার পর বাজারজাত করা হয়। তাই এসিতে এক বছরের রিপ্লেসমেন্টের পাশাপাশি ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছর পর্যন্ত গ্যারান্টি সুবিধা দিচ্ছে ওয়ালটন। আন্তর্জাতিকমানের এসি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিতে আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় সারা দেশে ওয়ালটনের রয়েছে ৭৬টি সার্ভিস সেন্টার। পাশাপাশি প্রায় ৩০০ সার্ভিস পার্টনারের মাধ্যমে দেশব্যাপী এসির গ্রাহকদের সেবা দিচ্ছে ওয়ালটন। এদিকে ওয়ালটনের দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলী এবং টেকনিশিয়ানগণ প্রতি ১০০ দিন পর পর এসি ক্রেতাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনওয়ালটন এসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

লুনা শামসুদ্দোহার ৬৮তম জন্মবার্ষিকী আজ
প্রযুক্তি সংবাদ

লুনা শামসুদ্দোহার ৬৮তম জন্মবার্ষিকী আজ

গ্যালাক্সি জেড ফ্লিপকে পাল্লা দিতে নতুন ফোন আনছে অনর
প্রযুক্তি বাজার

গ্যালাক্সি জেড ফ্লিপকে পাল্লা দিতে নতুন ফোন আনছে অনর

মৃত মেয়ের সঙ্গে মায়ের সাক্ষাৎ করালো প্রযুক্তি, বিশ্বজুড়ে হইচই (ভিডিও)
প্রযুক্তি সংবাদ

মৃত মেয়ের সঙ্গে মায়ের সাক্ষাৎ করালো প্রযুক্তি, বিশ্বজুড়ে হইচই (ভিডিও)

ধারাবাহিক সাইবার হামলার শিকার ইরান
নির্বাচিত

চলতি বছরে সাইবার হামলা বাড়ার শঙ্কা

জনপ্রিয় হচ্ছে মটোরোলার অত্যধুনিক প্রযুক্তির ইয়ার ভার্ভবাডস
প্রযুক্তি সংবাদ

জনপ্রিয় হচ্ছে মটোরোলার অত্যধুনিক প্রযুক্তির ইয়ার ভার্ভবাডস

ওয়ানপ্লাসের নতুন ফোনের দাম ও ফিচার জানুন
নির্বাচিত

ওয়ানপ্লাসের নতুন ফোনের দাম ও ফিচার জানুন

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের আগে নষ্ট ফ্রিজ, স্টার টেকের কাস্টমার সার্ভিস নিয়ে হয়রানি
প্রযুক্তি সংবাদ

ঈদের আগে নষ্ট ফ্রিজ, স্টার টেকের কাস্টমার সার্ভিস নিয়ে হয়রানি

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে
নির্বাচিত

শাওমির নতুন ফোনে সুপার ব্যাটারি ব্যাকআপসহ আরও যা থাকছে

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল
প্রযুক্তি সংবাদ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব
অর্থ ও বাণিজ্য

ইবিএল গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হুটহাট টাকা গায়েব

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল
প্রযুক্তি সংবাদ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তীব্র প্রতিবাদের মুখে...

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

১০,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৬ সহ চীনে লঞ্চ হলো ‘অনার উইন টার্বো’

১০,০০০ এমএএইচ ব্যাটারি ও অ্যান্ড্রয়েড ১৬ সহ চীনে লঞ্চ হলো ‘অনার উইন টার্বো’

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

সাইবার সুরক্ষায় শুরু হচ্ছে ‘ফিনিক্স সামিট ২০২৬’

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ মে ২০২১

ওয়ালটনের এসি বিক্রি বেড়েছে ৪৫০ শতাংশ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix