Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫ হাজার তরুণকে ফ্রি প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ মে ২০২১
৫ হাজার তরুণকে ফ্রি প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ হই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং কর্পোরেট প্রযুক্তি লিমিটেড যৌথভাবে ফ্রি মাইক্রোসফট ক্লাউড স্কিল প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করছে। এই কার্যক্রমের আওতায় বাংলাদেশের ৫ হাজার তরুণ আইটি প্রফেশনালদের মাইক্রোসফটের ক্লাউড স্কিল এর উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।

আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ভার্চুয়াল প্লাটফর্মে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১৩ মিলিয়ন ডলার এর ক্লাউড বেইজড ব্যবসা হচ্ছে। আগামী ৩-৫ বছরের মধ্যে বাংলাদেশে ক্লাউড বেইজড ব্যবসার পরিধি আরো ২০-২৫% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর গ্লোবাল ফ্রিল্যান্স মার্কেটে প্রায় ১.৮ মিলিয়ন ডলারের ক্লাউড পরিসেবার সুযোগ আছে। যে সকল দেশীয় প্রতিষ্ঠান মাইক্রোসফটের ক্লাউড সল্যুশন ব্যবহার করছে তারা চাকরির ক্ষেত্রে প্রফেশনাল ভেন্ডর সার্টিফিকেট ডিমান্ড করে। ক্লাউড বেইজড সার্ভিস খাতে বর্তমানে বাংলাদেশে প্রায় ১০ হাজার প্রফেশনাল কাজ করছে এবং আগামী ৩-৫ বছরের মধ্যে এই খাতে আরও ১০ হাজার জন প্রফেশনাল এক্সপার্টের কাজের সুযোগ সৃষ্টি হবে।

ভবিষ্যতে মাইক্রোসফটের পাশাপাশি গুগল, আমাজনের মতো প্রতিষ্ঠানগুলো আমাদের জনশক্তিকে তাদের প্ল্যাটফর্ম উপযোগী করে প্রশিক্ষিত করেতে আগ্রহী হবে বলেও আইসিটি প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি বলেন, প্রযুক্তিভিত্তিক শিল্পায়ন এবং তার বিকাশে সরকারি ও বেসরকারিভাবে গড়ে ওঠা হাই-টেক পার্ক/ সফটওয়্যার টেকনোলজি পার্কগুলোতে সৃষ্ট ও সম্ভাব্য কর্মসংস্থান বিবেচনায় প্রশিক্ষিত দক্ষ জনশক্তির যোগান নিশ্চিত করতে একই সমান্তরালে কাজ করে যাচ্ছে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। মাইক্রোসফট ক্লাউড স্কিল ট্রেনিং এর উদ্দেশ্য হলো, আমাদের তরুণ প্রজন্ম যেনো এখন থেকেই নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করতে পারে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত করতে পারে। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা দেশে এবং দেশের বাইরে চাকুরীর সুযোগ পাবে। সম্পুর্ন বাংলায় এই মাইক্রোসফট ক্লাউড স্কিল ট্রেনিং প্রদান করবে কর্পোরেট প্রযুক্তি লিমিটেড এর নিজস্ব মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনারগণ।

মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আফিফ মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং কর্পোরেট প্রযুক্তি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এই ‘মাইক্রোসফট ক্লাউড স্কিল’ ট্রেইনিং প্রোগ্রামের মাধ্যমে মাইক্রোসফটের বিশেষায়িত প্ল্যাটফর্মগুলো সম্পর্কে প্রশিক্ষণার্থীদের (যেমন: মাইক্রোসফট আজুরে, মাইক্রোসফট সার্ভার, মডার্ন ওয়ার্কপ্লেস এর মতো বিশেষায়িত ডোমেইনগুলোতে) দক্ষতা গড়ে উঠবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ অংশগ্রহণকারীদের মাইক্রোসফটের পক্ষ থেকে ১০০ ডলারের ক্লাউড ক্রেডিট এবং ভেন্ডর সার্টিফিকেট এক্সামে ২০% ওয়েভার দেওয়া হবে। এর বাইরে কর্পোরেট প্রযুক্তি লিমিটেডের পক্ষ থেকে বাছাইকৃত ৫০ জন ইন্টার্নশিপের সুযোগ পাবে।

কর্পোরেট প্রযুক্তি লিমিটেড এর প্রধান নির্বাহী পরিচালক শফিকুল আহম্মেদ সাগর বলেন, আমাদের দেশকে সামনে এগিয়ে নিতে হলে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং দেশের তথ্যপ্রযুক্তি খাতকে উন্নত করতে হবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের তরুণদেরকে আধুনিক টেকনোলজি নিয়ে ধারণা দিতে হবে যেখানে ক্লাউড কম্পিউটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইক্রোসফট ক্লাউড স্কিল ট্রেনিং তাদেরকে সামনে এগোনোর প্রথম সোপান হিসেবে কাজ করবে। কর্পোরেট প্রযুক্তি লিমিটেড প্রশিক্ষণার্থীদের সবাইকে ক্যারিয়ার কাউন্সিলিংয়ের সুবিধা প্রদান করবে। যাতে করে তারা দেশে এবং বিদেশে সমানভাবে কাজ করতে পারে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডেভেলপার রিলেশন মাইক্রোসফট এশিয়া প্যাসিফিক এর ডিরেক্টর এনি ম্যাথিউ; বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (যুগ্মসচিব) এ এন এম সফিকুল ইসলাম; আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দ মাসুদুল বারী, বেসিস এর প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবীর প্রমুখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে
নির্বাচিত

তিন শ্রমিকের মৃত্যু: যা জানাল ওয়ালটন

‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্পে পাল্টে যাবে সবকিছু
নির্বাচিত

‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্পে পাল্টে যাবে সবকিছু

অবাঞ্ছিত ই-মেইল থেকে মুক্তি পাবেন যেভাবে
কিভাবে করবেন

অবাঞ্ছিত ই-মেইল থেকে মুক্তি পাবেন যেভাবে

জুলাইয়ে হারমনি ওএস ৩ উন্মোচন করবে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

জুলাইয়ে হারমনি ওএস ৩ উন্মোচন করবে হুয়াওয়ে

বিনোদন ও খেলা দেখার নতুন অভিজ্ঞতা দিতে ২০২২ টিভি লাইনআপ উন্মোচন করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

বিনোদন ও খেলা দেখার নতুন অভিজ্ঞতা দিতে ২০২২ টিভি লাইনআপ উন্মোচন করলো স্যামসাং

ওয়াকিটকির মতো কাজ করবে এই ফোন
প্রযুক্তি সংবাদ

ওয়াকিটকির মতো কাজ করবে এই ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার
প্রযুক্তি সংবাদ

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ মে ২০২১

৫ হাজার তরুণকে ফ্রি প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট

Techzoom.TV |
TechzoomTV