Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ার্ক ফ্রম হোমে নিজেকে রাখুন শতভাগ কর্মক্ষম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৭ মে ২০২১
ওয়ার্ক ফ্রম হোমে নিজেকে রাখুন শতভাগ কর্মক্ষম
Share on FacebookShare on Twitter

করোনাভাইরাস সঙ্কট বদলে দিয়েছে আমাদের নিত্য জীবনের সকল হিসাব-নিকাশ। প্রতিনিয়তই আমরা নিজেদের খাপ খাওয়ানোর চেষ্টা করছি নতুন স্বাভাবিকতার সাথে।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বছর মার্চ থেকে দেশব্যাপী লকডাউন ঘোষণার পর বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত। তবে এতে থেমে থাকেনি কর্ম চঞ্চলতা। বেশিরভাগ প্রতিষ্ঠান এ সময় ঘোষণা করে ‘ওয়ার্ক ফ্রম হোম।’ ঘরে বসে পেশাগত দায়িত্ব পালনের প্রবণতা এই এক বছরে সবার কাছে বেশ স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। কিন্তু পরিকল্পনা মোতাবেক কাজ না করায় ঘর-অফিস ভারসাম্য করে নিজেকে কর্মক্ষম রাখতে হিমশিম খেতে হচ্ছে।

ঘরে থেকে অফিসের কাজ করার ফলে কাজের ধরণে এসেছে পরিবর্তন। তাই প্রথমেই প্রয়োজন কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা। ঘরের একটি নিরিবিলি জায়গায় অফিসের কাজ করার জন্য নিজের ডেস্ক বানিয়ে নিতে পারেন। কাজের প্রয়োজনীয় সকল অনুসঙ্গ (যেমন- ল্যাপটপ, মাউস, ডায়েরি, পানির বোতল ইত্যাদি) হাতের নাগালে রাখতে হবে।
মিটিং থেকে শুরু করে অফিসের অনেক কাজ এখন অনলাইনে করতে হচ্ছে বলে দ্রুতগতির ইন্টারনেট কানেকশন, মানসম্পন্ন ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি ও ভালো পারফরমেন্সের স্মার্টফোন এবং হেডফোন সাথে থাকা অত্যন্ত জরুরি।

ল্যাপটপ বা ডেস্কটপের পাশাপাশি একাধিক কাজ একসাথে এবং তাৎক্ষণিকভাবে করার সহজ সমাধান স্মার্টফোন। স্মার্টফোনে খুব কম সময়ে ই-মেইল দেওয়া যায় এবং সহজে ভিডিও কল করা যায়। এছাড়াও বিভিন্ন অ্যাপের মোবাইল সংস্করণ স্মার্টফোনে চালানো অধিক স্বাচ্ছন্দ্যদায়ক।

আউটলুক অ্যাপে কোনো ই-মেইলে মোবাইল নাম্বার থাকলে সেটি হাইপারলিংক হয়ে থাকে এবং মোবাইলে এক ট্যাপেই সে নাম্বারে কল করা যায় ফলে কাজের গতি বাড়ে।

কাজের গতি বৃদ্ধি ছাড়াও অফিসের দরকারি কল মোবাইলে আসে বিধায় মোবাইল সব সময় চালু রাখা অত্যন্ত জরুরি। তাই ভালো পারফর্মেন্সের পাশাপাশি প্রয়োজন সুবিশাল ব্যাটারিযুক্ত স্মার্টফোন। এক্ষেত্রে বেছে নিতে পারেন সদ্য বাজারে আসা স্যামসাং গ্যালাক্সি এম৬২-কে, যা অফিসের সকল কাজ করার জন্য বিশেষ উপযোগী।

ডিভাইসটিতে ৭০০০ মিলি অ্যাম্পিয়ার ক্ষমতার বিশাল ব্যাটারি থাকায় চার্জ না দিয়েও দীর্ঘ সময় নিশ্চিন্তে ফোনটি চালানো যায় এবং এতে দ্রুতগতিসম্পন্ন এক্সিনোস ৯৮২৫ (৭এনএম) প্রসেসর থাকায় মোবাইলে যেকোন কাজ করা যাবে দ্রুততার সাথে।

কাজের ফাঁকে ফাঁকে নিজেকে বিরতি দেওয়া অত্যন্ত জরুরি। এসময় আপনি বন্ধু বা পরিবারের কারও সাথে কথা বলতে পারেন কিংবা হালকা ব্যায়াম করে নিতে পারেন। ব্যায়াম আমাদের কর্মক্ষমতা বাড়ায়।

আমরা সাধারণত অফিসে একটি নির্ধারিত কর্মঘণ্টা অনুসারে কাজ করে থাকি। বাড়িতে বসে কাজ করার সময়ও নিজ কর্মঘণ্টার এই সীমানা নির্ধারণের বিষয়টি প্রয়োজন। এক্ষেত্রে স্মার্টফোন আপনাকে সহায়তা করবে। স্যামসাং স্মার্টফোনের স্যামসাং হেলথ অ্যাপে আপনি দরকারি ব্যায়াম খুঁজে পাবেন সহজেই।

স্ট্যানফোর্ডের এক গবেষণায় দেখা গেছে, ১৬,০০০ কর্মীর মাঝে ওয়ার্ক ফ্রম হোম কর্মক্ষমতা বাড়িয়েছে ১৩ শতাংশ। এছাড়াও কর্মীরা বলেছেন, এর ফলে তাদের কর্ম সন্তুষ্টি বৃদ্ধি পেয়েছে। রুটিন-মাফিক নিয়ম মেনে চললে বাসা থেকে কাজ করার বেশ স্বাচ্ছন্দ্যদায়ক। আর তা না হলে, কর্মক্ষমতা কমার সাথে সাথে মানসিক শান্তি ও বিশ্রামের বিষয়টি সম্পূর্ণভাবে হারিয়ে যাবে। তাই করোনাকালীন সময়ে বাসা থেকে অফিসের কাজ পরিচালনায় শতভাগ কর্মক্ষমতা নিশ্চিতে অনুসরণ করতে পারেন এই বিষয়গুলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অরোজ জেড৭৯০ এক্স জেন মাদারবোর্ড বাজারে
প্রযুক্তি সংবাদ

অরোজ জেড৭৯০ এক্স জেন মাদারবোর্ড বাজারে

বিনিয়োগ ফিরে পাচ্ছে টেন মিনিট স্কুল
নির্বাচিত

বিনিয়োগ ফিরে পাচ্ছে টেন মিনিট স্কুল

রিয়েলমি সি৫৫ স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি সি৫৫ স্মার্টফোনের প্রি-অর্ডার শুরু

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর
নির্বাচিত

ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর

সোশ্যাল মিডিয়ায় অহেতুক সমালোচনাকারীরা নজরদারিতে
প্রযুক্তি সংবাদ

সোশ্যাল মিডিয়ায় অহেতুক সমালোচনাকারীরা নজরদারিতে

এইচএমডি গ্লোবাল
নির্বাচিত

যুক্তরাষ্ট্র ছাড়ছে নকিয়া ফোন নির্মাতা এইচএমডি

Load More

ট্রেন্ডিং টপিক

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’
অটোমোবাইল

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন
প্রযুক্তি সংবাদ

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য অ্যাপলের ‘ব্যাক-টু-স্কুল’ অফার, মিলছে ১৫০ ডলার পর্যন্ত গিফট কার্ড

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?
বিবিধ

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ মে ২০২১

ওয়ার্ক ফ্রম হোমে নিজেকে রাখুন শতভাগ কর্মক্ষম

Techzoom.TV |
TechzoomTV