Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সংকটের মধ্যেও ৫২ হাজার কোটি ডলার ছাড়াবে সেমিকন্ডাক্টর মার্কেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১১ মে ২০২১
কারখানা প্রশ্নে চিপ নির্মাতাদের সঙ্গে আলোচনায় ওয়াশিংটন
Share on FacebookShare on Twitter

করোনা মহামারীর মধ্যে চিপ উৎপাদন ও সরবরাহ বন্ধ থাকলেও ২০২১ সালে সেমিকন্ডাক্টর বাজার ৫২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। সম্প্রতি ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। খবর আইএএনএস।

কনজিউমারদের ব্যবহার, কম্পিউটিং, ফাইজি প্রযুক্তির সম্প্রসারণ এবং গাড়ি উৎপাদন শিল্পে এ চিপের ব্যবহার বাড়ার ফলেই এ খাতের বৃদ্ধি হবে বলেও প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদন ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) জানায়, চিপ সরবরাহের যে স্বল্পতা বা সংকট সেটা ২০২১ সালজুড়েই থাকবে। গাড়ি উৎপাদন খাতে স্বল্পতার সৃষ্টি হলেও এটি পুরো সেমিকন্ডাক্টর উৎপাদন খাতেই প্রভাব বিস্তার করেছে।

এ সংকট কাটাতে সেমিকন্ডাক্টর উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াচ্ছে প্রতিষ্ঠানগুলো। আগামী কয়েক বছরের মধ্যে এ খাতে স্থিতাবস্থা ফিরে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টতা। তবে এ খাতের সঙ্গে জড়িত অন্যান্য অংশের সংকট আরো দীর্ঘ সময় থাকবে।

প্রতিবেদনে বলা হয়, ক্লাউড প্রযুক্তির ব্যবহার এবং ডাটা সার্ভিসের যে চাহিদা তা এখনো অপরিবর্তিত রয়েছে। যে কারণে আইডিসি বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর বিক্রির শক্তিশালী বৃদ্ধির আভাস দেখতে পাচ্ছে।

২০২০ সালে বিশ্বজুড়ে সেমিকন্ডাক্টর খাতের রাজস্ব ৪৬ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। ২০১৯ সালের তুলনায় যা ১০.৮ শতাংশ বেশি।

ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সেমিকন্ডাক্টর খাতের ভাইস প্রেসিডেন্ট মারিও মোরালেস বলেন, ২০১৯ সালের শেষ দিকে যে মহামারীর সংক্রমণ হয়েছে চলতি বছর তার প্রকোপ আরো বেশি। তবে সব মিলিয়ে ২০২১ সালে সেমিকন্ডাক্টর খাত আরো একটি সফল বছর পার করতে যাচ্ছে।

কম্পিউটার সিস্টেম, পিসি এবং সার্ভারের জন্য বর্তমান সময়ে সেমিকন্ডাক্টরের যে চাহিদা তা বিগত সময়ের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২০২০ সালে এ চাহিদা ১৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৬ হাজার কোটি ডলারে দাঁড়ায়।

আইডিসির ধারণা, ২০২১ সালে কম্পিউটিং সিস্টেমে রাজস্ব আয় ৭.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭ হাজার ৩০০ কোটি ডলারে পৌঁছাবে। সেই সঙ্গে মোবাইল ফোনে সেমিকন্ডাক্টরের চাহিদা রাজস্ব আয়ের পরিমাণ ২৩.৩ শতাংশ বেড়ে ১৪ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছাবে।

কনজিউমার সেমিকন্ডাক্টরের রিসার্চ ম্যানেজার রুডি টরিজসের মতে, মাইক্রোসফট ও সনির গেমিং কনসোল, অ্যাপলের পরিধেয় ডিভাইস এবং অ্যামাজন, অ্যালেক্সা ও গুগল অ্যাসিস্ট্যান্টের স্মার্ট হোম নেটওয়ার্কের ব্যবহার ২০২১ সালে এ খাতে ৮.৯ শতাংশ প্রবৃদ্ধি এনে দেবে।

২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে গাড়ির বাজার স্বাভাবিকের কাছাকাছি ফিরে এলেও চিপ সংকটের কারণে ২০২১ সালের শেষ নাগাদ কিছু পণ্যের সরবরাহ বাকি থেকে যাবে।

এক পূর্বাভাসে ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) জানায়, ২০২১ সালে গাড়ি নির্মাণ শিল্পে সেমিকন্ডাক্টরের ব্যবহার এ খাতে আরো ১৩.৬ শতাংশ প্রবৃদ্ধি এনে দেবে।

Tags: চিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

এসারের মিড রেঞ্জের ল্যাপটপ
নির্বাচিত

এসারের মিড রেঞ্জের ল্যাপটপ

এক সেন্সর স্বাদ গন্ধ চিনবে, আরেকটি ৬০০ মেগাপিক্সেলের!
নির্বাচিত

এক সেন্সর স্বাদ গন্ধ চিনবে, আরেকটি ৬০০ মেগাপিক্সেলের!

টিউমারের ভেতরেই প্রতিরোধী কোষ
নির্বাচিত

টিউমারের ভেতরেই প্রতিরোধী কোষ

শিক্ষার্থীদের জন্য দরকারি ছয়টি ক্রোম এক্সটেনশন
নির্বাচিত

শিক্ষার্থীদের জন্য দরকারি ছয়টি ক্রোম এক্সটেনশন

আলোর মুখ দেখছে জোবাইকের ‘ডিইউ চক্কর’
প্রযুক্তি সংবাদ

আলোর মুখ দেখছে জোবাইকের ‘ডিইউ চক্কর’

৩২ ইঞ্চির ৪কে ওলিড মনিটর আনল এলজি
নির্বাচিত

৩২ ইঞ্চির ৪কে ওলিড মনিটর আনল এলজি

Load More

ট্রেন্ডিং টপিক

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’
প্রযুক্তি সংবাদ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
প্রযুক্তি সংবাদ

PayPal এর কাজ কী?

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix