Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তীব্র দাবদাহে এসিতে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 20 May 2021
তীব্র দাবদাহে এসিতে স্বস্তি
Share on FacebookShare on Twitter

গ্রীষ্মের দাবদাহে পুড়ছে সারা দেশ। একদিকে তীব্র গরম, চলছে রমজান মাস, তার সাথে যুক্ত হয়েছে করোনাভাইরাসের তাণ্ডবলীলা। জনজীবনে ভোগান্তি যেন চরমে উঠেছে। ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ হওয়ায় বাংলাদেশে বছরের বেশিরভাগ সময় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া বিরাজ করে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে এই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে আবহাওয়া আরও বেগতিক হয়ে পড়েছে। গত মাসেই সাত বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অসহনীয় গরম থেকে রেহাই পেতে প্রতি গ্রীষ্মেই বেড়ে যায় এসির চাহিদা।

সারাদিন বাইরে গরমে হাঁসফাঁসের পর ঘরে ফিরে একটু শান্তির শীতলতা কে না চায়! তাই, এক সময় যে এসি ছিল বিলাসপণ্যের তালিকায়, এখন তা হয়ে গেছে প্রয়োজনীয়তা। ঘরে কিংবা অফিসে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে লাগানো হচ্ছে এসি। কিন্তু এসি কেনার কথা উঠলেই বেশ কিছু বিষয় নিয়ে মানুষকে দ্বিধায় পড়তে দেখা যায়। প্রথম চিন্তা হচ্ছে এসির দাম এবং রক্ষণাবেক্ষণ নিয়ে। অনেকেই মনে করেন, এসি রক্ষণাবেক্ষণ বেশ ঝামেলাপূর্ণ ও কঠিন এবং তারা কেনার পর এর সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারবেন না। আবার আরেকটি ধারণা হচ্ছে, এসি চালালে বিদ্যুৎ বিল কয়েক গুণ বেশি আসে। অথচ বাস্তবে বিষয়গুলো বেশ ভিন্ন। মূলত, এসি কেনার আগে এসি সম্পর্কে একটু ধারণা রাখলে এসব বিষয় নিয়ে চিন্তায় পড়তে হয় না।

ব্র্যান্ড ছাড়াও এসির দাম অনেকটা নির্ভর করে এসির ক্ষমতার উপর। বাজারে ‘টন’ হিসেবে এসি পাওয়া যায় এবং যে ঘরে এসি লাগানো হবে তার আয়তনের উপর নির্ভর করে এসি কিনতে হয়। এসির ক্ষমতা যাচাইয়ের পরেই আসে স্প্লিট নাকি উইন্ডো এসি ভালো হবে সে প্রশ্ন। উইন্ডো এসিতে আওয়াজ বেশি হয় বলে স্প্লিট এসিই সাধারণত সবার প্রথম পছন্দ। এছাড়া, স্প্লিট এসিতে ঘর বেশ দ্রুত ঠান্ডাও হয়।

এসি নিয়ে সবচেয়ে বড় চিন্তা বিদ্যুৎ খরচ। বিদ্যুৎ খরচ কমাতে প্রযুক্তি খাতে শীর্ষস্থানীয় ব্র্যান্ড স্যামসাং নিয়ে এসেছে বিশ্বের প্রথম ডিজিটাল ইনভার্টারযুক্ত ৮ পোল স্প্লিট এসি, যা একইসাথে এসির অবাঞ্চিত আওয়াজ হ্রাস করে। আধুনিক ডিজাইনের স্যামসাং এসি আপনার ঘরের শোভা যেমন বাড়াবে, এর মজবুত যন্ত্রাংশের ফলে টেকসইতা নিয়েও আপনাকে চিন্তায় পড়তে হবেনা। রুমের আকার ও বাজেটের বিষয়কে অগ্রাধিকার দিয়ে ক্রেতারা তাদের পছন্দানুযায়ী এক থেকে ‍দুই টনের এসি কিনতে পারবেন। এছাড়া, এসির মাধ্যমে ভাইরাস-ব্যাকটেরিয়া ছড়াবে ভেবে যারা ভীত হন, তাদের সংশয় দূর করতে এই এসিগুলোতে রয়েছে অটো ক্লিন সুবিধা। এসি বন্ধ করার পর এই অটো ক্লিন ফাংশন চালু হয়ে এসিতে জমে থাকা ধূলিকণা পরিষ্কার করে জীবাণুর বংশবিস্তার রোধ করে। এছাড়া, স্যামসাং এসির ইজি ফিল্টার প্লাস ক্ষতিকারক ব্যাকটেরিয়া হ্রাসে সহায়তা করে এবং এটি খুব সহজেই খোলা ও পরিষ্কার করা যায়।

ডিজিটাল ইনভার্টারযুক্ত এসিগুলোতে থাকছে ১ বছরের সার্ভিস ওয়্যারেন্টি, ১০ বছরের কম্প্রেশার ও ১ বছরের পার্টস ওয়্যারেন্টি। এসি কেনার ক্ষেত্রে বাসা এবং অফিসে বিনামূল্যে ডেলিভারি ও ইন্সটলেশন সুবিধা দিচ্ছে স্যামসাং। ১২ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাকে এসিগুলো পাওয়া যাবে ৬৭,৯০০ টাকা থেকে ৯৮,৪০০ টাকার মধ্যে। এক্ষেত্রে রয়েছে ছয় মাস পর্যন্ত ইএমআই সুবিধা। আগ্রহী ক্রেতারা স্যামসাং এসি যেকোন স্যামসাং শোরুম অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়াকিটকি
প্রযুক্তি বাজার

অনলাইনে সরকারি অনুমোদিত ওয়াকিটকি ও রিপিটার কেনার সহজ সুযোগ

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ
নির্বাচিত

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ফেসবুক লাইক, বুস্টের নামে প্রতারণার ফাঁদ!
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি ক্রিয়েটরদের তৈরি এআর ইফেক্ট আনল ফেসবুক

ইভ্যালিতে পাওয়া যাবে হিরো মোটর বাইক
ই-কমার্স

ইভ্যালিতে পাওয়া যাবে হিরো মোটর বাইক

গুগলে এই ৪ বিষয়ে জানতে সার্চ দিলে হতে পারে জেল-জরিমানা
নির্বাচিত

গুগলে এই ৪ বিষয়ে জানতে সার্চ দিলে হতে পারে জেল-জরিমানা

সেপ্টেম্বর থেকে ফেসবুক-ইউটিউবের নিয়ন্ত্রণ করতে পারবে সরকার
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বর থেকে ফেসবুক-ইউটিউবের নিয়ন্ত্রণ করতে পারবে সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন
নির্বাচিত

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

লংকাবাংলা
অর্থ ও বাণিজ্য

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল
অর্থ ও বাণিজ্য

স্ট্যানশন পেমেন্টসের বাংলাদেশ উপদেষ্টা নিযুক্ত হলেন সৈয়দ মোহাম্মদ কামাল

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তারহীন উচ্চগতির ইন্টারনেট এবং নাগরিকবান্ধব...

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 May 2021

তীব্র দাবদাহে এসিতে স্বস্তি

Techzoom.TV |
TechzoomTV