Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অন্যরা যেখানে যেতে পারেনি, ‘নগদ’ সেখানে পৌঁছেছে: ড. দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২০ মে ২০২১
নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
Share on FacebookShare on Twitter

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যেখানে বড় শ্বেতহস্তী ব্যাংকগুলো যেখানে যেতে পারেনি, সেখানে ‘নগদ’ যেতে পেরেছে, এটাকে আর্থিক অন্তর্ভূক্তির বড় উদ্যোগ হিসেবে দেখা যেতে পারে।

গতকাল বুধবার সন্ধ্যায় ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ আয়োজিত ‘সবাইকে এগিয়ে দেবে আর্থিক অন্তর্ভূক্তির উদ্ভাবন’ শীর্ষক এক ফেসবুক লাইভ অনুষ্ঠানে সিপিডি ফেলো এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘নগদ’-এর চিফ পাবলিক অ্যাফেয়ার্স অফিসার সোলায়মান সুখন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আগে আমরা একটি চেক ব্যাংকে জমা দিতাম, সেটা অনেকগুলো পথ পেরিয়ে আসত, অনেক সময় লাগতো। কিন্তু এমএফএস-এর কারণে সম্পূর্ণ নতুন কাজের এলাকা তৈরি হয়েছে। এর ফলে কী কী পরিবর্তন এসেছে, তা গবেষণা করে দেখা যেতে পারে। এ সময় তিনি বলেন, দেশে মালিক ও শ্রমিক দ্বৈত ভূমিকায় থাকা মানুষের পুনরুজ্জীবনের জন্য ডিজিটাল সমাধান আনতে হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা থেকে শুরু করে শ্রমিক সংগঠন পর্যন্ত নিজেদের সম্পৃক্ত করতে পারলে ডিজিটাল সমাধান কাজে দেবে। এক্ষেত্রে চেম্বার অব কমার্সকে নিয়ে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় আছে, তাদের কাছেও যেতে হবে।

সরকারি সেবা ও সহায়তা বিতরণের জন্যে জাতীয় তথ্যভান্ডার গড়ার ওপর গুরুত্ব দেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, করোনার সময় অসহায় মানুষকে সাহায্য দিতে গিয়ে যে তথ্যভান্ডার তৈরি হলো, এটাকে জাতীয় তথ্যভান্ডার বানানো যায় কিনা সেটা নিয়ে চিন্তা করা প্রয়োজন। ভবিষ্যতে এই তথ্যভান্ডার ব্যবহার করে সরকারের বিভিন্ন সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অতিমারির সময়ে কিছু বিষয় সামনে এসেছে। অনলাইনে শিক্ষা দেওয়ার মতো কিছু বিষয় ঘটেছে। এর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, ইন্টারনেট সহজলভ্য করা প্রয়োজন। দরিদ্র মানুষদের চাল – ডালের পাশাপাশি স্মার্টফোন এবং গিগাবাইট দিতে – যাতে তারা আর্থিক অন্তর্ভূক্তিতে সম্পৃক্ত হতে পারে।

এ সময় ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, কোভিডের সময় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা অনেক উন্নত দেশ নিতে পারেনি। যারা সর্বোচ্চ ট্যাক্স দেয়, অনেক উন্নত দেশে শুধু তাদের অনুদান দিয়েছে। অথচ আমাদের প্রধানমন্ত্রী সহায়তা দিয়েছেন সাধারণ মানুষকে।

তানভীর এ মিশুক বলেন, প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছে দিতে গিয়ে আমরা দেখলাম ডাটাবেইজ ঠিক ছিল না। যে কারণে এনআইডি ধরে নম্বরগুলো চেক করতে হয়েছে। তখন অনেকেই ক্ষুব্ধ হয়েছেন, তবে সেই মুহূর্তে মোবাইল অপারেটরদের সহযোগিতা পেয়েছি। তখন আমাদের কর্মীরা দিনরাত কাজ করে ৩৬ লাখ মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছেছি। বাকিদের তথ্যের ঘাটতি থাকায় পৌছাঁনো সম্ভব হয়নি।

সব সময় সরকারের পাশে থাকার অঙ্গীকার করে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘নগদ’-এর কাছে তিন কোটি মানুষের ডাটাইবেজ তৈরি আছে। ‘নগদ’ বাজারে উদ্ভাবন নিয়ে এসেছে। ফলে আগে যেখানে একটা অ্যাকাউন্ট খুলতে সাত থেকে দশ দিন লাগতো এখন সেটা মুহুর্তের ব্যপার। যে কোনো মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করে পিন সেট করেই এখন ‘নগদ’ অ্যাকাউন্ট খোলা যায়। ‘নগদ’-এর উদ্ভাববন আর্থিক অন্তর্ভুক্তিকে তরান্বিত করেছে। শুরুতে অনেকে বিরোধিতা করলেও এখন সবাই মেনে নিয়েছে। আশা করি ভবিষ্যতে অনেকে ‘নগদ’-এর এই পদ্ধতি অনুসরণ করবে। সাধারণ মানুষের জীবন সহজ করার ব্রত নিয়ে ‘নগদ’ শুরু থেকে কাজ করেছে, ফলে সমস্যা সমাধানে উদ্ভাবনের প্রক্রিয়া অব্যহত থাকবে।

মানুষ বাঁচলে দেশ বাঁচবে – স্লোগানকে সামনে রেখে ‘নগদ’ ধারাবাহিকভাবে এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করছে।

Tags: নগদ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দক্ষিণ কোরিয়ায় উপস্থিতি বাড়াচ্ছে শাওমি
নির্বাচিত

দক্ষিণ কোরিয়ায় উপস্থিতি বাড়াচ্ছে শাওমি

হুয়াওয়ের ইস্যুতে যেকোন লড়াইয়ের জন্য প্রস্তুত চীন
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ইস্যুতে যেকোন লড়াইয়ের জন্য প্রস্তুত চীন

কিভাবে করবেন

আইফোনের ব্যাটারি সেভ করার উপায়

১৬ ডিসেম্বর চালু হচ্ছে না ‘এনইআইআর’, নতুন ডেডলাইন ১ জানুয়ারি
প্রযুক্তি সংবাদ

১৬ ডিসেম্বর চালু হচ্ছে না ‘এনইআইআর’, নতুন ডেডলাইন ১ জানুয়ারি

লিঙ্গবৈষম্য কমাতে উদ্যোগী নকিয়া
প্রযুক্তি সংবাদ

লিঙ্গবৈষম্য কমাতে উদ্যোগী নকিয়া

নগদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, অস্থিরতা শুরু
অর্থ ও বাণিজ্য

নগদের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, অস্থিরতা শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের
অর্থ ও বাণিজ্য

আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থানের পরিকল্পনা ব্র্যাকের

সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৪১%
অর্থ ও বাণিজ্য

সোনার বাংলা ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ৪১%

মোটরসাইকেলে কর আরোপ, সিসিভেদে দিতে হবে যতো টাকা
নির্বাচিত

মোটরসাইকেলে কর আরোপ, সিসিভেদে দিতে হবে যতো টাকা

অপো
নির্বাচিত

ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix