Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইন গেমের আসক্তি থেকে শিশুর বহুমাত্রিক সমস্যা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 1 June 2021
লকডাউনে সময় কাটবে অনলাইন গেমে
Share on FacebookShare on Twitter

অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে আমাদের দেশের অপার সম্ভাবনাময় শিশুরা। মেধা আর মননে শিশুদের বিকশিত হবার অন্তরায় হয়ে উঠছে এই আসক্তি। পরিণামে অসহায় হয়ে পড়ছেন বাবা-মা, অশান্তি নেমে আসছে পারিবারিক জীবনে। অনলাইন গেমের এই আসক্তি থেকে শিশুদের রক্ষা করতেই হবে।

নাটোর সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাহমুদুল হক মাহী জানায়, বাবা-মা’র অনুরোধে নিজেকে অনলাইন গেম খেলা থেকে নিবৃত্ত করলেও সহপাঠিদের পরিমন্ডলে গেলে শুধু অনলাইন গেমেরই আলোচনা। গেমের কে কোন পর্যায়ে আছে, কিভাবে খরচ নির্বাহ হচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনা কী ইত্যাদি। এই আলোচনায় আমি এলোমেলো হয়ে যাই। মনে হয়, ওরা স্মার্ট, আমি পিছিয়ে পড়া।

একই স্কুলের নবম শ্রেণির ছাত্র শিহাব পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। দুই বছর ধরে অনলাইন গেমে আসক্ত হয়ে প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা সময় জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এখন নিজের মাথার চুল টেনে টেনে নিজেই ছেঁড়ে। এবছর জেএসসি পরীক্ষা না হওয়াতে যেন হাফ ছেড়ে বেঁচেছে। অসহায় ওর শিক্ষক বাবা-মা।

একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাসনুভা রহমান বলেন, মোবাইল গেমে আসক্ত ছেলে তৌকির কোনরকমে পড়াশুনায় মাধ্যমিক পর্যায় অতিক্রম করলেও ওর ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। আমাকে ছেড়ে মাদকাসক্তের কারনে ডিভোর্স হয়ে যাওয়া ওর বাবার কাছে ফিরে যেতে রাজী, তবুও সে এই গেম ছাড়তে পারবেনা বলে সাফ জানিয়ে দিয়েছে!

অনলাইন গেমে প্রাণ গেছে দেশ-বিদেশের অসংখ্য শিশু-কিশোরের। সম্প্রতি নাটোরের লালপুরে রেল লাইনে বসে মোবাইল ফোনের গেমে মত্ত ছিল এক কিশোর। কখন যে ট্রেন এসে গেছে। ফলাফল ঘটনাস্থলেই প্রাণ গেছে কিশোরের।

দেশের উল্লেখযোগ্য সংখ্যক শিশু-কিশোররা এখন পাবজি, ফ্রি-ফায়ার, ক্ল্যাশ অর ক্ল্র্যান্স, কল অব ডিউটি, কমব্যাট স্ট্রাইক গো ইত্যাদি অনলাইন গেমে আসক্ত। এসব গেম খেলতে গুগল একাউন্ট বা ফেসবুক আইডি দিয়ে সাইন-ইন করতে হয়। ইন্টারনেট সংযোগ ছাড়াও গেমের ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড, হিরোইক ও গ্রান্ড মাস্টার পর্যায়ে যেতে টাকা খরচ করে কিনতে হয় টপ-আপ অর্থাৎ খেলার পোশাকসহ বিভিন্ন সামগ্রী। এই খাতে এক থেকে দশ হাজার টাকার পকেট কাটা যায় অভিভাবকের। নাটোরের নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী জানান, সম্প্রতি আমার বিকাশ একাউন্ট থেকে ৪৩ হাজার টাকা উধাও হয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারি ষষ্ঠ শ্রেণিতে পড়–য়া আমার ছোট ছেলে অনলাইন গেম খেলার সামগ্রী কিনতে ওই টাকা সংশ্লিষ্ট এক ব্যক্তির মাস্টার কার্ডে পাঠিয়েছে। পুলিশের সহায়তায় ওই টাকার কিছুটা উদ্ধার করি।

করোনাকাল যেন শিশুদের জন্যে আশীর্বাদ হয়ে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ থাকাতে বাড়িতে বদ্ধ পরিবেশে শিশুরা অভ্যস্ত হয়ে উঠছে অনলাইন গেমে। আর অভ্যস্তরা আরো সক্রিয় হয়ে উঠেছে এই ক্ষেত্রে। এই অঙ্গনে আসক্ত শিশুদের বাবা-মা’রা বড্ড অসহায়, কিংকর্তব্যবিমূঢ়।

কেন এমন হয়? নিজেদের কর্মে ব্যস্ত বাবা-মা’রা সময় দিতে পারেন না সন্তানদের। এর পরিবর্তে তাদের হাতে তুলে দেন মোবাইল ফোন বা অন্য কোন ডিভাইস। এভাবেই শিশুদের এই জগতে প্রবেশ। আবার অনেক অভিভাবক মনে করেন, তাদের সন্তান প্রযুক্তির অনেক জানে-এটা গর্বের। এভাবেই শিশুরা আসক্ত হচ্ছে অনলাইন গেমে। আর অনলাইন গেমে আসক্ত শিশু-কিশোররা মনে করে, গেম খেলতে খেলতে দক্ষ হয়ে উঠলে উদ্যোক্তা প্রতিষ্ঠানে এক সময় সফটওয়ার তৈরী করতে আমাদের ডাক পড়বে। বিদেশে এটিই হবে আমাদের পেশা!

কৌতুহল থেকে শিশুরা অনলাইন গেম খেলা শুরু করে, একসময় নেশায় পরিণত হয়। আসক্ত শিশুরা নাওয়া-খাওয়া আর পড়াশুনা ভুলে মত্ত হয়ে থাকে গেমে। নেশায় ভাসতে থাকা শিশুরা পারিপার্শ্বিক পরিস্থিতি মানিয়ে নিতে পারেনা। শিক্ষাক্ষেত্রে, পরিবারিক জীবনে, সামাজিক জীবনে দেখা দেয় নেতিবাচক প্রভাব। সকল পর্যায় থেকে হয়ে পড়ে বিচ্ছিন্ন।

পাবনা মানসিক হাসপাতালের মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মাসুদ রানা সরকার বলেন, মোবাইল গেম বহুবিধ মানসিক সমস্যা সৃষ্টির অনুঘটক হিসেবে কাজ করে। প্রায় এসব শিশুরা চিকিৎসা নিতে আসে। এই নেশার জগতে যাতে শিশুরা জড়িয়ে না পড়ে সেজন্যে অভিভাবকদের তৎপর থাকতে হবে, চোখে চোখে রাখতে হবে, তাদেরকে সময় দিতে হবে বলে অভিমত ব্যক্ত করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আনোয়ারুল হক সুফী।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল খালেক বলেন, একভাবে মোবাইল ফোন কিংবা কম্পিউটারের স্কিনে তাকিয়ে গেম খেলতে খেলতে শিশুদের চোখ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চোখের ফ্লুইড কমে যাচ্ছে, কর্ণিয়ার সমস্যা দেখা দিচ্ছে, দৃষ্টিশক্তি কমছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আব্দুর রহমান সিদ্দিকী বলেন, শিশুদের অনলাইন গেমের আসক্তি তাদেরকে পড়াশুনা বিমুখ করে তুলছে, তাদের মেধা বিকাশে নেতিবাচক প্রভাব পড়ছে। সমাজ ও রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে এ ব্যাপারে কার্যকরি পদক্ষেপ এখনই না গ্রহণ করলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কিছু সফটওয়ার আছে যেগুলো বয়সভেদে বিভিন্ন ডিভাইসের অনলাইন গেম বা যে কোন প্রোগ্রাম ব্লক করতে পারে। এ ব্যাপারে আমাদের মন্ত্রণালয় অভিভাবকদের পরামর্শ দিয়ে যাচ্ছে। অভিভাবকদের উচিৎ তাদের শিশুদের ব্যবহার করা ডিভাইসে এসব সফটওয়ার ব্যবহার করা। অনলাইন গেমের আসক্তি থেকে আমাদের দেশের শিশুদের রক্ষা করতেই হবে।(বাসস)

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন গেমগেমগেমিং ফোনগেমিং ল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

ঢাবিতে দিনব্যাপী ডিজিটাল মার্কেটিং কনফারেন্স অনুষ্ঠিত

ইমেইলে বানান ও ব্যাকরণ ঠিক করে দেবে জিমেইল!
প্রযুক্তি সংবাদ

আপনার ইমেইলেও থাকবে বসের নজরদারি!

স্যামসাংয়ের বিশাল বিনিয়োগ, কর্মসংস্থান হবে ১১ লাখ!
নির্বাচিত

স্যামসাংয়ের বিশাল বিনিয়োগ, কর্মসংস্থান হবে ১১ লাখ!

রাউটারের সংকেত দুর্বল? রেঞ্জ বাড়াবেন যেভাবে
টিপস

রাউটারের সংকেত দুর্বল? রেঞ্জ বাড়াবেন যেভাবে

১২ দিনের ব্যাটারি লাইফ ৯০টি স্পোর্টস মোডসহ রিয়েলমি ব্যান্ড ২
প্রযুক্তি সংবাদ

১২ দিনের ব্যাটারি লাইফ ৯০টি স্পোর্টস মোডসহ রিয়েলমি ব্যান্ড ২

উইন্ডোজ ১১ ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে কী কী থাকতে হবে?
নির্বাচিত

উইন্ডোজ ১১’তে যুক্ত হলো কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ‘বিং’

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ
ই-কমার্স

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
শিক্ষা ও ক্যাম্পাস

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 June 2021

অনলাইন গেমের আসক্তি থেকে শিশুর বহুমাত্রিক সমস্যা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix