Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটনে বিশ্ব নারী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 8 March 2022
ওয়ালটনে বিশ্ব নারী দিবস উদযাপন
Share on FacebookShare on Twitter

পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রসহ সর্বত্র নারীর সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে নানা উদ্যোগ নিয়েছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম মুর্শেদ। এজন্য তিনি ‘ফিমেল ইনভলভমেন্ট ইন ভার্সাটাইল এমপাওয়ারমেন্ট’ (এফ.আই.ভি.ই. বা ফাইভ) শীর্ষক একটি ডাইভারসিটি অ্যান্ড ইনক্লুসন বা ডিঅ্যান্ডআই প্যানেল ঘোষণা করলেন। বাংলাদেশে এই প্রথম ইলেকট্রনিক্স ও প্রযুক্তি শিল্পখাতে এ ধরনের উদ্যোগ নিলো ওয়ালটন।

সোমবার (৭ মার্চ, ২০২২) রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে ‘বিশ্ব নারী দিবস-২০২২’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘এফ.আই.ভি.ই.’ (ফাইভ) শীর্ষক ওই ডিঅ্যান্ডআই প্যানেলের ঘোষণা দেন ওয়ালটন এমডি ও সিইও গোলাম মুর্শেদ। একইসঙ্গে তিনি ওয়ালটন করপোরেট অফিসে স্থাপিত স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন। ওয়ালটনের নারী সদস্যরা এখান থেকে সহজেই স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, এমদাদুল হক সরকার, ইভা রিজওয়ানা নিলু, শোয়েব হোসেন নোবেল ও হুমায়ূন কবীর, প্লাজা ট্রেডের সিইও মোহাম্মদ রায়হান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, শাহিনুর সুলতানা রেখা, এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সাহানা আক্তার প্রমুখ।

উল্লেখ্য, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অভিষ্ট্য লক্ষ্য-৮ হলো সবার জন্য উপযুক্ত ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কর্মসুযোগ সৃষ্টি এবং স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অথনৈতিক প্রবৃদ্ধি অর্জন। এ লক্ষ্য অর্জনে ‘বেটার বাংলাদেশ টুমরো’ শীর্ষক উদ্যেগের মাধ্যমে নারী সদস্যদের জন্য সুষ্ঠু, সুন্দর ও বিশ্বমানের একটি কর্মপরিবেশ নিশ্চিতে ‘এফ.আই.ভি.ই.’ (ফাইভ) ডিঅ্যান্ডআই প্যানেল চালু করা হয়।

অনুষ্ঠানে গোলাম মুর্শেদ বলেন, ‘এফ.আই.ভি.ই.’ (ফাইভ) শীর্ষক এই ডিঅ্যান্ডআই প্যানেল একটি বিশেষ প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনের ‘ভিশন-গো গ্লোবাল ২০৩০’ অর্জনে কাজ করবে। এই উদ্যোগের মাধ্যমে আমরা নারীবান্ধব সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে পারবো। বাংলাদেশে ওয়ালটনই প্রথম প্রতিষ্ঠান যারা এই ইন্ডাস্ট্রিতে এমন একটি প্যানেল গঠন করলো। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের।

তিনি আরো বলেন, নারীকে নিয়ে সামাজিক ‘ট্যাবু’ ভাঙতে হবে। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। স্যানিটারি ন্যাপকিন নারীদের জন্য অত্যাবশ্যকীয় পণ্য। নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ওয়ালটনে এই ভেন্ডিং মেশিন বাসানো হয়েছে। নারীদের কল্যাণে আমাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। এভাবে ‘বেটার বাংলাদেশ টুমরো’ উদ্যোগের মাধ্যমে জাতিসংঘের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ওয়ালটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, ‘এফ.আই.ভি.ই.’ (ফাইভ) ডিঅ্যান্ডআই প্যানেলটি ওয়ালটনে কর্মরত সহ¯্রাধিক নারী সদস্য নিয়ে গঠিত। প্রতিষ্ঠানটিতে কর্মরত নারীদের কল্যাণ ও অধিকার নিশ্চিতে এ প্যানেল কাজ করবে। এর ফলে পুরুষের সঙ্গে কোল্যাবরেশনে উপযুক্ত ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত হবে। যা স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অথনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান
প্রযুক্তি বাজার

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান

তরুণীদের ব্ল্যাকমেইল করে প্রেমিকার খরচ চালাতেন হ্যাকার অনিক
প্রযুক্তি সংবাদ

তরুণীদের ব্ল্যাকমেইল করে প্রেমিকার খরচ চালাতেন হ্যাকার অনিক

প্রযুক্তি সংবাদ

ক্যারিয়ার প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধিতে হুয়াওয়ের ক্লাউড সল্যুশন

নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে সব প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেন ট্রাম্প

বাংলাদেশে ৫জি ব্যবহারের সুযোগ বৃহস্পতিবার
নির্বাচিত

বাংলাদেশে ৫জি ব্যবহারের সুযোগ বৃহস্পতিবার

ফাইভজির জন্য লন্ডনে আন্তর্জাতিক পুরস্কার জিতলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

ফাইভজির জন্য লন্ডনে আন্তর্জাতিক পুরস্কার জিতলো হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লের Redmi 17C 5G স্মার্টফোন
মোবাইল এরিনা

৬,০০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে, ভারতে Redmi 17C 5G

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

বন্ড বিক্রি করে ২৫ বিলিয়ন ডলার তুলছে অ্যামাজন
অর্থ ও বাণিজ্য

অ্যামাজনের নতুন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 March 2022

ওয়ালটনে বিশ্ব নারী দিবস উদযাপন

Techzoom.TV |
TechzoomTV