Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এমএফএস-এর মাধ্যমে বিতরণ স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 4 June 2021
নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
Share on FacebookShare on Twitter

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ ১৭ দশমিক ৮৩ শতাংশ বৃদ্ধি করে ১ লাখ ৭ হাজার ৬২৪ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এই বরাদ্দ দেশজ মোট উৎপাদনের ৩ দশমিক ১১ শতাংশ। একই সঙ্গে ১৪ লাখ দরিদ্র মানুষকে নতুন করে সামাজিক নিরাপত্তা ভাতায় অন্তর্ভূক্ত করছে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির বরাদ্দ বৃদ্ধি এবং সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোর প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। একই সঙ্গে সরকারি সকল অনুদান, ভাতা ও আর্থিক সহায়তা মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে পৌঁছানোর আহ্বান জানিয়েছে ‘নগদ’।

২০২০-২১ অর্থ বছরের বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৯৫ হাজার ৫৭৪ কোটি টাকা, কভিড মোকাবেলায় যা বড় ভূমিকা রেখেছে।

কোভিডের পুরো সময়টাতে সরকারি ভাতা ও আর্থিক সহায়তা বিতরণের ক্ষেত্রে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিশেষ করে ‘নগদ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাছাড়া দেশে ক্যাশলেস লেনদেনে উৎসাহ দিয়ে সংক্রমণ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ‘নগদ’।

২০২০-২১ অর্থবছরে সমাজসেবা অধিদপ্তরের আওতায় সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে ভাতা বিতরণ করেছে তার ৭৫ শতাংশ বিতরণের দায়িত্ব পেয়েছে ‘নগদ’। তাছাড়া দুই দফায় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার বিতরণ, করোনায় ক্ষতিগ্রস্থ কৃষক, খামারী ও মৎস চাষীদের ভাতা দেওয়াসহ নানা ক্ষেত্রে ‘নগদ’ নেতৃত্ব দিয়েছে। সবমিলে সবচেয়ে নিরাপদে সরকারি ভাতা জনগণের মাঝে বিতরণের ক্ষেত্রে ‘নগদ’ একটি উদহারণ তৈরি করেছে।

সরকারি ভাতা ও আর্থিক অনুদান ক্যাশ আউট করতে উপকারভোগীকে অতিরিক্ত কোনো অর্থ খরচ করতে হয় না।

সামাজিক নিরাপত্তা খাতে সরকারের বরাদ্দ বৃদ্ধির বিষয়ে নগদ-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক বলেন, “স্বচ্ছতা নিশ্চিত করে দ্রুততার সঙ্গে সরকারি বরাদ্দ বা অনুদান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নগদ-ই এখন সরকারের প্রথম পছন্দ। গতবছর সরকারি সকল ভাতা নগদ-এর বিতরণের জন্য অনুশাসন প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই অনুশাসন অনুসারে একে একে সকল সরকারি সংস্থা নগদ-এর মাধ্যমে তাদের ভাতা বা অনুদান বরাদ্দ করছে, তাতে পুরো বিষয়টিতে সরকারি নিয়ন্ত্রণ এবং নজরদারি থাকছে। তাছাড়া, সামাজিক নিরাপত্তা খাতের অনুদান যদি এমএফএস-এর মাধ্যমে বিতরণ করা হয় তাহলে সেটি এক দিকে যেমন আর্থিক খাতের ডিজিটালাইজেশন নিশ্চিত করবে অন্যদিকে আবার দেশের আর্থসামাজিক খাতেও বড় অবদান রাখবে।”

‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক আরও বলেন, “আমরা বিশ্বাস করি সেদিন খুব বেশি দূরে নয়, ‘নগদ’ সরকারের পুরো ভাতা বিতরণ ব্যবস্থাকে ডিজিটালাইজ করবে এবং জনগণও কোনো রকম ঝক্কি ছাড়াই তাদের প্রাপ্য বুঝে পাবে। গতবারের মতো এবারও সরকার ‘নগদ’-এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণ করবে বলে আশা করি।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জিটিইর প্রথম ফাইভজি ফোন অ্যাক্সন ১০ প্রো
নির্বাচিত

জিটিইর প্রথম ফাইভজি ফোন অ্যাক্সন ১০ প্রো

মন্ত্রীকে জানানোর ২ মিনিটেই সমস্যার সমাধান
প্রযুক্তি সংবাদ

ডাকটিকিটে বৈচিত্র্য আনার নির্দেশ

বিনিয়োগ ও ডিজিটাল প্রবৃদ্ধি নিয়ে বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ
টেলিকম

বিনিয়োগ ও ডিজিটাল প্রবৃদ্ধি নিয়ে বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

নগদ একাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে ভাতার টাকা
প্রযুক্তি সংবাদ

নগদ একাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে ভাতার টাকা

রাইডারদের জন্য প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ফুডপ্যান্ডার
প্রযুক্তি সংবাদ

রাইডারদের জন্য প্রথমবারের মতো ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন ফুডপ্যান্ডার

একবার চার্জেই ৯৫ কিমি চলবে বাজাজ এর স্কুটার
অটোমোবাইল

একবার চার্জেই ৯৫ কিমি চলবে বাজাজ এর স্কুটার

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি
প্রযুক্তি সংবাদ

৮,৮৮৮ এমএএইচ ব্যাটারি ও ৪৫ ওয়াট চার্জিং নিয়ে আসছে রেডমি নোট ১৮ ৫জি

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা
অর্থ ও বাণিজ্য

সামাজিক মাধ্যমে প্রচারিত সংবাদে সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো
প্রযুক্তি সংবাদ

১.২ কিমি পাল্লার লেজার রেঞ্জফাইন্ডার ও ১১,০০০ এমএএইচ ব্যাটারির উলেফোন আর্মার ৩৫ প্রো

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি
প্রযুক্তি সংবাদ

শীতে গিজার কিনবেন? এই ৫ বিষয় না দেখলে বাড়তে পারে বিদ্যুতের বিল ও ঝুঁকি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 June 2021

এমএফএস-এর মাধ্যমে বিতরণ স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ায়

Techzoom.TV |
TechzoomTV