Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শারীরিক প্রতিবন্ধী আকলিমাকে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 6 June 2021
শারীরিক প্রতিবন্ধী আকলিমাকে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন তরুণদের প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের জন্য জামালপুরে একটি হাইটেক পার্ক নির্মাণ এবং জামালপুরের প্রতিটি উপজেলাসহ দেশের ৬৪ জেলায় ৫৫০টি ডিজিটাল সার্ভিস অ্যান্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার (বিডিসেট) স্থাপন করা হবে।

প্রতিমন্ত্রী আজ জামালপুরের শারীরিক প্রতিবন্ধী আকলিমা আক্তারকে ল্যাপটপ প্রদানকালে এসব কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এ ল্যাপটপটি প্রদান করেন।

জামালপুর ৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম ঢাকার আগারগাঁওস্থ আইসিটি বিভাগে প্রতিমন্ত্রীর দপ্তরে আকলিমা আক্তারের পক্ষে এ ল্যাপটপটি গ্রহণ করেন। এসময় জামালপুর প্রান্ত থেকে অনলাইনে যুক্ত হন আকলিমা আক্তার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

জনাব পলক বলেন আইসিটি খাতে বিগত ১২ বছরে ১৫ লাখ তরুণ-তরুণীর প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান হয়েছে। আগামীতে ৬৪ জেলায় বিশেষভাবে সক্ষমদের প্রশিক্ষণ দেয়ার পর তাদের হাতে বিশ্বজয়ের হাতিয়ার ল্যাপটপ প্রদান করা হবে। এছাড়াও ৪ হাজার ফ্রিল্যান্সারদেরকে ল্যাপটপ উপহার দেয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে যে সকল শারীরিক প্রতিবন্ধী তরুণ-তরুণীরা প্রযু্ক্তিনির্ভর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তাদের সে স্বপ্নপূরণের জন্য আইসিটি বিভাগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার সবসময়ই যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকবে। শারীরিক প্রতিবন্ধীরা অনেকেই প্রতিভাবান উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন প্রতিবন্ধকতাকে জয় করে তাদের প্রতিভার সঠিক বিকাশ ঘটাতে এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা আনতে আমাদের সকলের কার্যকরি ভূমিকা পালন করতে হবে।

তিনি আকলিমার সংগ্রামী জীবন নিয়ে প্রতিবেদন তুলে ধরার জন্য ৭১ টেলিভিশন ও চাকুরি প্রদানের জন্য জামালপুর পৌরসভার মেয়রকে আন্তরিক ধন্যবাদ জানান।

এ উপলক্ষে সংসদ সদস্য মির্জা আজম বলেন জামালপুর পৌর মেয়র আকলিমা আক্তারকে চাকুরি দিয়ে যে সহযোগিতা করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। প্রতিবন্ধীদের কর্মসংস্থানের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সামর্থ্য অনুযায়ী সকলেই এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে প্রতিমন্ত্রী আকলিমার ল্যাপটপটি জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক মির্জা আজমের হাতে তুলে দেন।

উল্লেখ্য, জামালপুর পৌরসভার কম্পুপুর গ্রামের কৃষক আলতাফ হোসেনের পাঁচ ছেলে মেয়ের মধ্যে আকলিমা দ্বিতীয়। জন্মের ছয় মাস পর টাইফয়েডে স্বাভাবিক হাটা চলার শক্তি হারিয়ে ফেলেন জামালপুরের আকলিমা। কিন্তু প্রতিবন্ধকতার কাছে সে হার মানেনি। মায়ের কোলে চড়ে আর হামাগুড়ি দিয়ে ক্লাস করে অর্জন করেছেন মাস্টার্স ডিগ্রি। পড়ালেখা শেষে চাকুরীর জন্য যখন দ্বারে দ্বারে ঘুরছেন তখন আকলিমার সাহায্যে এগিয়ে আসেন জামালপুর পৌর মেয়র এবং পৌরসভার কর আদায় শাখায় কম্পিউটার অপারেটর পদে নিয়োগ দেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে রিল তৈরি করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীর ‘জাতি পরিচয়’ জানতে চাইবে ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে ছবির সঙ্গে জুড়ে দেয়া যাবে মিউজিক
নির্বাচিত

ইনস্টাগ্রামে রিলস বানানো আরও সহজ

বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%
ই-কমার্স

অ্যামাজনের জন্য আশীর্বাদ কভিড-১৯ মহামারী!

মাস্ক পরা অবস্থায় আইফোন আনলক করতে দেবে অ্যাপল
নির্বাচিত

মাস্ক পরা অবস্থায় আইফোন আনলক করতে দেবে অ্যাপল

আইফোন ও অ্যাপল ওয়াচে খুলবে গাড়ির দরজা
নির্বাচিত

আইফোন ও অ্যাপল ওয়াচে খুলবে গাড়ির দরজা

অপো মোবাইলের দাম
প্রযুক্তি সংবাদ

অপো মোবাইলের দাম

Load More

ট্রেন্ডিং টপিক

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা
নির্বাচিত

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন প্যাকেজ ৮০০ টাকায় ৫০ এমবিপিএস নির্ধারণের দাবি
প্রযুক্তি পরামর্শ

ইন্টারনেটের এমবিপিএস ও এমবি/এস গতির পার্থক্য কীভাবে বুঝবেন?

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

উন্নত মেমোরি চিপ উৎপাদনের পরিকল্পনায় টিএসএমসি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের
সোশ্যাল মিডিয়া

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবন, ক্লাস বর্জন শিক্ষার্থীদের

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পুরোনো ভবনের...

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্পনসর হলো ওয়ালটন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 June 2021

শারীরিক প্রতিবন্ধী আকলিমাকে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী পলক

Techzoom.TV |
TechzoomTV