Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবে বাংলাদেশের মেধাবী তরুণরা : পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 11 June 2021
ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবে বাংলাদেশের মেধাবী তরুণরা : পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন বলেছেন, “শুধু ডিজিটাল বাংলাদেশ নয়, ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবে আমাদের মেধাবী তরুণরা। তাদের সুযোগ্য করে গড়ে তুলতে চাইলে এবং আমরা তাদেরকে ডিজিটাল বাংলাদেশ এবং ডিজিটাল বিশ্বের নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে চাই; তাহলে ঠিক আবশ্যিক ভাবেই তাদের কম্পিউটারের ভাষা প্রোগ্রামিং শেখাতে হবে।

প্রতিমন্ত্রী আজ জুম প্লাটফর্মে যুক্ত হয়ে”ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনএইচএসপিসি)২০২১” এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

‘জানুক সবাই দেখাও তুমি’-এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে অনলাইনেই আয়োজিত হয় এ বছরের আয়োজন।

প্রতিমন্ত্রী আরো বলেন আমাদের তরুণ প্রজন্ম তীক্ষ্ণ মেধাবী । তাদের মেধা কে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই বাংলাদেশের মাটিতেই স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করার সক্ষমতা অর্জন করতে পারবে। এছাড়া
তাদের মেধা-যোগ্যতা ও পরিশ্রম দিয়ে যার যার স্বপ্নগুলো পূরণ করবে। কিন্তু ন্যূনতম ভাবে যদি আমরা তাদের প্রোগ্রামিং শেখাতে না পরি, তাহলে কিন্তু তাদের অনেক বড় স্বপ্ন পূরণের সুযোগটা করে দিতে পারবো না। ”

প্রতিমন্ত্রী তরুণদের স্বপ্ন পূরণে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ভবিষ্যৎ দক্ষতা নির্ভর প্রযুক্তির ভাষা প্রোগ্রামিং জানা থাকলে পৃথিবীর সব ভাষাতেই যোগাযোগ করা যাবে। এছাড়াও কিছুদিন পর যখন ড্রাইভারলেস গাড়িগুলো চলবে তখন এগুলো চালানোর জন্য প্রোগ্রামিং জানতে হবে।

তিনি আরো বলেন, বুয়েটের সহযোগিতায় ৯ ধরণের ভাষা শেখার জন্য আমরা ‘ভাষাগুরু’ নামে একটি সফটওয়্যার তৈরি করেছি। এখন ভাষা না শিখেও কেউ যদি সফটওয়্যার তৈরি করতে পারেন, আপনার কছে যদি সেই অ্যাপ্লিকেশন থাকে তাহলে স্প্যানিশ বা আরবি না শিখেও যদি প্রযুক্তি ভাষা শেখাযায় তাহলে পৃথিবীর সব ভাষাতেই যোগাযোগ করা যাবে।

আর এই লক্ষ্য বাস্তবায়নেই আগামী বছরেই প্রাথমিকে প্রোগ্রামিং শিক্ষার পাঠ্যবই যুক্ত করা হচ্ছে বলেও জানান আইসিটি প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪১ সালের রূপকল্প শুধুমাত্র শ্রমনির্ভর অর্থনীতি দিয়ে বাস্তবায়ন করা যাবে না। শ্রমনির্ভর অর্থনীতির পাশাপাশি মেধাকে সঠিকভাবে বেশি করে কাজে লাগাতে হবে, তাহলেই কাঙ্খিত লক্ষ্য অর্জন করা যাবে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিশিষ্ট শিক্ষাবিদ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল , শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ।
দেশের সকল জেলা এবং ৪৪৪ উপজেলা থেকে ১১৬৯৩ জন শিক্ষার্থীরা চার ঘণ্টাব্যাপী এ প্রোগ্রামিং এবং কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। যাদের মধ্যে ৩ হাজার ৯৫ জন শিক্ষার্থীই ছিল মেয়ে। পরে প্রতিমন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এনএইচএসপিসি ২০২১ এ প্রোগ্রামিং প্রতিযোগিতার জুনিয়র ক্যাটাগরীতে বিজয়ী হয়েছে যথাক্রমে চ্যাম্পিয়ন দেবজ্যোতি দাশ সৌম্য, ( জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,সিলেট)। প্রথম রানার আপ -কাজী নাদিদ হোসেইন (খুলনা জিলা স্কুল,খুলনা) এবং দ্বিতীয় রানার আপ শ্রেয়াস লাবিব অরিয়ন (এস.এফ.এক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল,ঢাকা)।

সিনিয়র ক্যাটাগরীতে বিজয়ী হয়েছেন যথাক্রমে চ্যাম্পিয়ন যারিফ রহমান (রাজশাহী বিশ্ববিদ্যালয় ষ্কুল,রাজশাহী), প্রথম রানার আপ মামনুন সিয়াম (চট্টগ্রাম কলেজ,চট্টগ্রাম)এবং দ্বিতীয় রানার আপ মাোঃ নাফিস উল হক সিফাত (হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়,চট্রগ্রাম)।

এবং কুইজ প্রতিযোগিতার জুনিয়র ক্যাটাগরীতে বিজয়ী হয়েছেন যথাক্রমে চ্যাম্পিয়ন মাহির তাজওয়ার (সেন্ট যোসেফস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,ঢাকা ), প্রথম রানার আপ নিতীশ সরকার সোম (লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,মুন্সিগঞ্জ) এবং দ্বিতীয় রানার আপ সামিরা তাসনিম (সরকারী ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,খুলনা)। সিনিয়র ক্যাটাগরীতে বিজয়ী হয়েছেন যথাক্রমে চ্যাম্পিয়ন নাহিয়ান ইয়াজদান রাহমান (সানবিমস,ঢাকা)।প্রথম রানার আপ ধ্রুব মণ্ডল (বরিশাল জেলা স্কুল,বরিশাল)এবং দ্বিতীয় রানার আপ শ্রেয়া চক্রবর্তী (মুমিনুন্নিসা সরকার মহিলা কলেজ,ময়মনসিংহ)।

বিজয়ীদের মধ্য থেকে প্রোগ্রামিং এর দুই ক্যাটাগরির সেরা তিনজনকে ল্যাপটপ এবং কুইজে দুই ক্যাটাগরির সেরা তিনজনকে স্মার্ট ফোন উপহার দেয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: জুনাইদ আহমেদ পলক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ড্যাজেল এর দিদারুলের একচেটিয়া আমদানিকারক হওয়ার গোপন ছক
প্রযুক্তি সংবাদ

ড্যাজেল এর দিদারুলের একচেটিয়া আমদানিকারক হওয়ার গোপন ছক

ফোন ভালো রাখতে সপ্তাহে কতবার রিস্টার্ট করবেন
কিভাবে করবেন

ফোন ভালো রাখতে সপ্তাহে কতবার রিস্টার্ট করবেন

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর
প্রযুক্তি সংবাদ

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

অ্যাপলকে পেছনে ফেললো শাওমি
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে পেছনে ফেললো শাওমি

ফোনে নেটওয়ার্ক থাকে না? জানুন সমাধান
নির্বাচিত

ফোনে নেটওয়ার্ক থাকে না? জানুন সমাধান

রেডমি ১২সি স্মার্টফোনে মূল্যছাড়
প্রযুক্তি সংবাদ

রেডমি ১২সি স্মার্টফোনে মূল্যছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা
শিক্ষা ও ক্যাম্পাস

স্যাটেলাইট প্রযুক্তি ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিএসসিএল-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110
নির্বাচিত

নতুন প্রজন্মের জন্য নতুন ফ্ল্যাগশিপ: helio110

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
কিভাবে করবেন

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

নকিয়ার সাবেক মোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত এইচএমডি গ্লোবাল...

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 June 2021

ডিজিটাল বিশ্বের নেতৃত্ব দেবে বাংলাদেশের মেধাবী তরুণরা : পলক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix