Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড স্মার্টফোন বনাম আইফোনঃ কোনটি সেরা?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
অ্যান্ড্রয়েড স্মার্টফোন বনাম আইফোনঃ কোনটি সেরা?
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন ও ট্যাবলেট এর বাজারে গুগল এর অ্যান্ড্রয়েড ও অ্যাপল এর আইওএস অপারেটিং সিস্টেম শীর্ষস্থান দখল করে আছে। দুইটিই মোবাইল অপারেটিং সিস্টেম হলেও অ্যান্ড্রয়েড ও আইফোনের মধ্যে আকাশপাতাল তফাৎ। এই কারণে “অ্যান্ড্রয়েড ভালো নাকি আইফোন?” এই ধরনের তর্কে ভিন্নজনের রয়েছে ভিন্ন মত।

চলুন জেনে নেয়া যাক অ্যান্ড্রয়েড ও আইফোন এর মধ্যে সকল মিল-আমিল সম্পর্কে। মোবাইল অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ও আইওএস – দুইটিই যথেষ্ট কার্যকর। তাই আপনার জন্য কোনটি সেরা, সেটি আপনি নিজেই ঠিক করতে পারবেন।

ইন্টারফেস
টাচস্ক্রিন ভিত্তিক অপারেটিং সিস্টেম হওয়ায় অ্যান্ড্রয়েড ও আইফোনের ইন্টারফেসের মধ্যে মিল দেখা যায়। অ্যান্ড্রয়েড চালু হওয়ার পর হোমস্ক্রিন প্রদর্শন করলেও আইওএস চালিত আইফোন কিংবা আইপ্যাড চালু হওয়ার পর সরাসরি অ্যাপ ড্র‍য়ার দেখা যায়।

অ্যান্ড্রয়েড ও আইফোন – উভয় অপারেটিং সিস্টেমে রয়েছে স্ট্যাটাস বার, যেখানে ইন্টারনেট সিগনাল, ব্যাটারি লাইফ এর মতো গুরুত্বপূর্ণ তথ্য দেখানো হয়। অ্

যান্ড্রয়েডে এসবের পাশাপাশি ইমেইল, মেসেজ বা রিমাইন্ডার এর নোটিফিকেশন ও দেখানো হয়।

ওপেন সোর্স প্রোগ্রাম হওয়ায় থার্ড পার্টি দ্বারা ডেভলাপ করা অ্যান্ড্রয়েডের ইন্টারফেস ভিন্ন হয়ে থাকে। তবে আইওএস চালিত ডিভাইসমুহের ইন্টারফেস সবসময় একই হয়ে থাকে, যার ফলে আইওএস চালিত ডিভাইসমুহ চিনতে পারা খুবই সহজ।

হার্ডওয়্যার
হার্ডওয়্যার এর দিকে দিয়ে বেশ বৈচিত্র্যময় অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো। ১০৮ মেগাপিক্সেল, ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট বা ক্যামেরা, কম্পিউটার গেম চালাতে সক্ষম এমন চিপসেট – কি নেই আজকের অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে।

তবে অ্যাপল তাদের স্মার্টফোনকে স্মার্টফোনই রাখতে বদ্ধ পরিকর। অ্যান্ড্রয়েড এর মতো মাথা নষ্ট সব ফিচার অফার না করে বরং ব্যবহারকারী ব্যবহারে যতটুকু প্রয়োজন ততটুকুই প্রদান করা হয়েছে আইফোনে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোর জন্য একাধিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান চিপসেট বানিয়ে থাকে। অন্যদিকে আইফোনের জন্য অ্যাপলই একমাত্র প্রসেসর বানিয়ে থাকে। এছাড়াও অ্যান্ড্রয়েড স্মার্টফোন এর মতো আইওএস অপারেটিং সিস্টেমে প্রতিযোগিতা না থাকায় তাড়াহুড়ো করে কোনো হার্ডওয়্যারগত পরিবর্তন আনেনা অ্যাপল।

প্রতিবছর যেখানে হাজার হাজার নতুন মডেল অ্যান্ড্রয়েড ফোন বাজারে আসে, সেখানে মাত্র কয়েকটি আইফোন এর মডেল বাজারে আনে অ্যাপল। প্রোডাক্ট কম হলেও কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করেনা অ্যাপল।

অ্যাপল এর আইফোনের পার্টস অ্যাপল নিজে বানায়। এছাড়াও থার্ড পার্টির কাছ থেকে নেওয়া পার্টগুলোও অ্যাপল পর্যবেক্ষণ করেই তৈরী করায়৷ এসব দিক বিবেচনায় হার্ডওয়্যারগত দিক দিয়ে পুরো নিয়ন্ত্রণ অ্যাপলের হাতে থাকায় এর সুবিধা পায় অ্যাপল।

সফটওয়্যার
অ্যান্ড্রয়েড ও আইফোন এর মধ্যে অন্যতম প্রধান পার্থক্য হচ্ছে এদের সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত স্যামসাং, শাওমি এর মতো কোম্পানির অসংখ্য ফোন বাজারে পাওয়া যায়। অন্যদিকে আইফোনের প্রধান এক্সক্লুসিভ ফিচারই হচ্ছে এর আইওএস অপারেটিং সিস্টেম।

 

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গুগল এর তৈরী হলেও হার্ডওয়্যার তৈরী করে অন্যান্য প্রতিষ্ঠান। অন্যদিকে আইফোনে আইওএস অপারেটিং সিস্টেম থেকে শুরু করে চিপসেট পর্যন্ত সবকিছুই অ্যাপল বানায়।

একটি ফোন নির্মাণের পেছনে একাধিক প্রতিষ্ঠানের হাত থাকায় শুরু থেকেই অপটিমাইজেশনের অভাব বেশ লক্ষণীয় অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে। এরই সুবিধা পাচ্ছে অ্যাপল এর আইফোন স্মার্টফোনগুলো।

সফটওয়্যার অপটিমাইজেশন এর জন্য বেশ সুপরিচিত আইফোনগুলো। আইফোনের অসাধারণ সফটওয়্যার অপটিমাইজেশন এর কারণে কাগজে কলমে আহামরি পারফরম্যান্স এর অধিকারী না হলেও ইউজার এক্সপেরিয়েন্সের দিক দিয়ে বেশ এগিয়ে অ্যাপল এর আইফোন।

কাস্টমাইজেশন
আইফোনের চেয়ে সবচেয়ে বেশি যে ক্ষেত্রে অ্যান্ড্রয়েড এগিয়ে, সেটি হলো কাস্টমাইজেশন। হোমস্ক্রিন এর মতো ফিচার থাকায় কাস্টমাইজেশনের ক্ষেত্রে ব্যবহারকারীর কল্পনাই একমাত্র লিমিট। যেকোনো ব্যবহারকারীই তার ইচ্ছামত হাতের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটিকে কাস্টমাইজ করতে। অ্যান্ড্রয়েড ফোনের প্রত্যেকটি বিষয়ই কাস্টমাইজ করা সম্ভব। এমনকি আপনার ব্যবহারকৃত অপারেটিং সিস্টেম পছন্দ না হলে, অন্য কোনো কাস্টম রম ব্যবহার করার সুযোগ রয়েছে অ্যান্ড্রয়েডে।

অন্যদিকে আইওএস চালিত আইফোনগুলো এখনো বেশ পিছিয়ে রয়েছে কাস্টমাইজেশনের দিক দিয়ে। ওয়ালপেপার চেঞ্জ ছাড়া তেমন কোনো আহামরি কাস্টমাইজেশন করা সম্ভব নয় আইফোনে। সম্প্রতি উইজেটস এড করার সুবিধা যুক্ত হয়েছে আইফোনের হোমস্ক্রিনে। আইফোনের ফিচারই এমন রাখা হয়েছে, যাতে ব্যবহারকারীগণ কাস্টমাইজেশনের চিন্তায় না থেকে ফোন ব্যবহারের দিকেই অধিক নজর দেয়।

কোনো মিডিয়া বা ফাইল ডাউনলোড এর ক্ষেত্রে অ্যান্ড্রয়েড স্বাধীন ক্ষমতা প্রদান করে। অর্থাৎ ব্যবহারকারীরা ইন্টারনেট থেকে যা ইচ্ছা ডাউনলোড করতে পারেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীগণ। অন্যদিকে ফাইল ম্যানেজমেন্ট ও ডাউনলোড এর প্রক্রিয়া বেশ জটিল আইফোনে।

সিকিউরিটি
আগেই বলেছি যে একাধিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যান্ড্রয়েড স্মার্টফোন তৈরী করে। এই কারণে একেকটি অ্যান্ড্রয়েড ফোনের সিকিউরিটি একেক ধরনের। অন্যদিকে সিকিউরিটির দিক দিয়ে জিরো টলারেন্স নীতির অনুসারি হওয়ায় ব্যবহারকারীদের কাছে আইফোনের বেশ সুনাম রয়েছে।

আইফোন এর যাত্রার শুরু থেকেই অপারেটিং সিস্টেম, আইওএস এ নিরাপত্তা ও গোপনীয়তাকে প্রাধান্য দিয়ে এসেছে অ্যাপল। যার ফলে সমালোচনার মুখে পড়লেও সিকিউরিটি এর ক্ষেত্রে কোনো আপোস করেনা অ্যাপল।

অ্যান্ড্রয়েডে প্লে স্টোরেজ পাশাপাশি বাইরের সোর্স থেকেও অ্যাপ ইন্সটল এর সুবিধা রয়েছে। কিন্তু এই ধরনের কোনো সুবিধা থাকছেনা অ্যাপল এর আইফোনে। শুধুমাত্র অ্যাপল এর অ্যাপ স্টোর থেকেই আইফোনে অ্যাপ ইন্সটল করে যায়। এই ফিচার না থাকায় ম্যালওয়্যার কিংবা ভাইরাস অ্যাটাক থেকে অনেকটাই নিরাপদ আইফোনগুলো। সিকিউরিটির দিক দিয়ে অ্যাপল এর আইফোনগুলো অ্যান্ড্রয়েড স্মার্টফোনের চেয়ে অনেক এগিয়ে থাকবে।

 

ব্যাটারি
ব্যাটারি লাইফের ক্ষেত্রে আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েড অনেক এগিয়ে। অভাবনীয় গতির ফাস্ট চার্জিং ও বিশাল ব্যাটারি রয়েছে বর্তমানের কমবেশি সকল অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই। অন্যদিকে অফিসিয়ালভাবে মাত্র ২০ ওয়াট ফাস্ট চার্জার ব্যবহার করা যায় আইফোনে, যেখানে অ্যান্ড্রয়েডে ফাস্ট চার্জিং একটি অত্যাবশকীয় ফিচার হয়ে দাড়িয়েছে। তাই ব্যাটারির ক্ষেত্রে আইফোনের চেয়ে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোই এগিয়ে থাকবে।

দাম
ব্যবহারকারীর দিকে দিয়ে আইফোন ও অ্যান্ড্রয়েড এ যে বিশাল পার্থক্য বিদ্যমান, তার প্রধান কারণ হলো ফোনগুলোর দাম। বর্তমানে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যেকোনো দামেই পাওয়া যায় অ্যান্ড্রয়েড স্মার্টফোন। অন্যদিকে অ্যান্ড্রয়েড চেয়ে দামের দিকে দিয়ে অনেক বেশি আইফোনগুলোর দাম। যার কারণে ব্যবহারকারী সংখার দিক দিয়ে অ্যান্ড্রয়েড অনেক এগিয়ে রয়েছে।

বাজারে ১০০ মার্কিন ডলার দামের মধ্যেই ব্যবহার উপযোগী নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন পাওয়া যায়। অন্যদিকে অ্যাপল এর সবচেয়ে কমদামি আইফোনের দাম শুরুই হয় ৪০০ ডলার থেকে৷ তাই দামের দিক দিয়ে যেকোনো স্তরের মানুষের জন্য সুবিধার অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলো।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইইউ কমিশনারের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন জাকারবার্গ
প্রযুক্তি সংবাদ

কয়েক ঘণ্টায় ৫১ হাজার কোটি টাকা খোয়া জাকারবার্গের

আশানুরূপ সাফল্য পাইনি গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি: বিকর্ণ কুমার ঘোষ
প্রযুক্তি সংবাদ

আশানুরূপ সাফল্য পাইনি গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি: বিকর্ণ কুমার ঘোষ

ভাঁজ করা ল্যাপটপ আনার ঘোষণা দিল ইনটেল
প্রযুক্তি সংবাদ

ভাঁজ করা ল্যাপটপ আনার ঘোষণা দিল ইনটেল

৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন অনার নাইন এক্স
প্রযুক্তি সংবাদ

৪৮ মেগাপিক্সেল ক্যামেরার ফোন অনার নাইন এক্স

দেশে নকল হ্যান্ডসেট শনাক্ত করার প্রযুক্তি আসছে
নির্বাচিত

নকল হ্যান্ডসেট বন্ধে আগামিকাল পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এনইআইআর

ব্র্যাক হেলথকেয়ারে বিশেষ ছাড় উপভোগ করবেন বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা
টেলিকম

ব্র্যাক হেলথকেয়ারে বিশেষ ছাড় উপভোগ করবেন বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা

Load More

ট্রেন্ডিং টপিক

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x
প্রযুক্তি সংবাদ

রিয়েলমি নিয়ে আসছে ৮০০০ mAh ব্যাটারির দানব: বাজেট কাঁপাতে আসছে realme C100x

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?
নির্বাচিত

‘অরোস প্রাইম ৫ ডেস্কটপ’ উন্মোচন করল গিগাবাইট, দাম কত?

অক্টোবরের মধ্যে বিমানবন্দর ও ঢাকার চার এলাকায় ৫জি চালুর নির্দেশ
টেলিকম

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix