Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড স্বাস্থ্য অ্যাপের ১০টির মধ্যে নয়টিতেই গলদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 21 June 2021
অ্যান্ড্রয়েড স্বাস্থ্য অ্যাপের ১০টির মধ্যে নয়টিতেই গলদ
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনের জন্য তৈরি প্রতি ১০টি স্বাস্থ্য অ্যাপের মধ্যে নয়টিই ব্যবহারকারীর তথ্য অন্যায়ভাবে সংগ্রহ এবং ট্র্যাক করে বলে বেরিয়ে এসেছে এক নতুন বৈশ্বিক গবেষণায়।

ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণাটিতে গুগল প্লে স্টোরের ২০ হাজারেরও বেশি মোবাইল স্বাস্থ্য অ্যাপের গভীর বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে অনেকগুলোই ব্যবহারকারীর পদক্ষেপ, ক্যালরি কাউন্টার, স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করা অ্যাপের তথ্য, উপসর্গের তথ্য এবং ঋতুস্রাব ট্র্যাকারসহ সংবেদনশীল স্বাস্থ্য তথ্য দাবি করে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

অস্ট্রেলিয়ার ম্যাককিউরি ইউনিভার্সিটির সাইবার সিকিউরিটি হাবের প্রভাষক মুহাম্মদ ইকরাম এই গবেষণাপত্রের অন্যতম লেখক। তিনি বলছেন, “বিপুল সংখ্যক (শতকরা প্রায় ৮৮ ভাগ) মোবাইল ডিভাইসে ব্যবহারকারীর কার্যকলাপ ট্র্যাক করতে ‘কুকি’ ব্যবহার করা হয় এবং এই অ্যাপ্লিকেশনগুলির মধ্যে কিছু একাধিক প্ল্যাটফর্মজুড়ে ট্র্যাক করার কাজটি করছে।”

গবেষণায় আরো উঠে এসেছে, শতকরা ২৮ ভাগ স্বাস্থ্য অ্যাপ কী ধরনের তথ্য সংগ্রহ করছে সে সম্পর্কে গুগল প্লেতে কোনো ধরনের বক্তব্য দেয়নি। অথচ প্লে স্টোরের নিয়ম অনুসারে এ তথ্য উল্লেখ বাধ্যতামূলক।

অ্যাপগুলোর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ বিজ্ঞাপনের জন্য শনাক্তকারী তথ্য বা কুকি সংগ্রহ করতে পারে, এক-তৃতীয়াংশ ব্যবহারকারীর ইমেইল ঠিকানা সংগ্রহ করতে পারে, এবং প্রায় এক চতুর্থাংশ মোবাইল ফোনের সংযোগ টাওয়ার শনাক্ত করতে পারে, যার মানে হচ্ছে অ্যাপগুলো ব্যবহারকারীর অবস্থান বিষয়ক তথ্য নিতে পারে।

উল্লিখিত তথ্যের বিপরীতে দেখা গেছে, মোবাইল স্বাস্থ্য অ্যাপ্লিকেশনের মাত্র চার ভাগ আসলে তৃতীয় পক্ষের কাছে ব্যবহারকারীর নাম এবং অবস্থানের ডেটা পাঠায়।

ইকরাম বলেছেন, সংগৃহীত এই তথ্যের কিছু অংশ ট্র্যাকিং এবং প্রোফাইলিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যা বিজ্ঞাপনদাতা এবং ট্র্যাকিং প্রতিষ্ঠানের মতো তৃতীয় পক্ষ করে থাকে। এই বিষয়টি মূলত ডেটা মাইনিংয়ের একটি রূপ এবং এটি ব্যবহারকারীর সম্মতি ছাড়াই করা হচ্ছে।

“এই ডেটা মাইনিং প্রকাশ্যে বা গোপনে, দুই ভাবেই করা হচ্ছে।”

গুগলের একজন মুখপাত্র প্রতিক্রিয়ায় বলেছেন, ব্যবহারকারীর ডেটা ব্যবহারের জন্য অ্যাপ নির্মাতার উচিৎ এ বিষয়ে অনুমতি নেওয়া।

“আমাদের গুগল প্লে ডেভেলপার নীতিমালা ব্যবহারকারীর সুরক্ষা এবং তাদের নিরাপদ রাখার জন্য ডিজাইন করা হয়েছে। যখন লঙ্ঘন পাওয়া যায়, আমরা ব্যবস্থা নেই।”

মুখপাত্র বলেন, তারা প্রতিবেদনটি পর্যালোচনা করছেন।

প্রতিবেদনে ইউরোপীয় ‘জেনারেল ডেটা প্রটেকশন রেগুলেশনে’রও (জিডিপিআর) প্রশংসা করা হয়েছে। জিডিপিআর “অ্যাপ্লিকেশনের তথ্য সংগ্রহ এবং শেয়ারিংয়ের স্বচ্ছতা উন্নত করেছে” বলে উল্লেখ করেছে প্রতিবেদনটি।

ইকরাম বলেন, ইউরোপের তুলনায় অস্ট্রেলিয়ায় মোবাইল স্বাস্থ্য অ্যাপ্লিকেশনগুলির জন্য গোপনতা নীতির স্পষ্ট অভাব রয়েছে।

“আমি মনে করি এই জিডিপিআর নীতিগুলির মধ্যে কিছু অস্ট্রেলিয়ান ব্যবহারকারীদের গোপনতা রক্ষার জন্যও ব্যবহার করা যেতে পারে।”

এই পরিসংখ্যান সত্ত্বেও, গবেষকরা দেখেছেন শতকরা মাত্র ১.৩ ভাগ ব্যবহারকারী গোপনতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন।

ইকরাম বলেন, ব্যবহারকারীদের উচিৎ গুগল প্লেতে গোপনতা নীতির লিঙ্কটি দেখা। যদি অ্যাপটির গুগল প্লেতে কোনও পলিসি লিঙ্ক থাকে তবে তাদের সেটিও দেখা উচিত। আর নইলে সেই অ্যাপ ইনস্টল না করা উচিত।

একইভাবে, ব্যবহারকারীদের এই অ্যাপগুলি কীভাবে ডেটা ভাগ করে নেবে এবং কার কাছে ডেটা ভাগ করে নেবে তা খতিয়ে দেখা উচিত যাতে তারা কোন ধরনের গোপনতার ঝুঁকিতে রয়েছেন সে বিষয়ে একটি সাধারণ ধারণা পেতে পারেন।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অত্যাধুনিক প্রযুক্তির দ্রুতগতির ওয়ালটন এসএসডি বাজারে
প্রযুক্তি সংবাদ

অত্যাধুনিক প্রযুক্তির দ্রুতগতির ওয়ালটন এসএসডি বাজারে

নরেন্দ্র মোদিকে মাইক্রোসফটের আশ্বাস
প্রযুক্তি সংবাদ

নরেন্দ্র মোদিকে মাইক্রোসফটের আশ্বাস

অ্যালফাবেটের জন্য দ্বিতীয় প্রান্তিক কঠিন হবে
প্রযুক্তি সংবাদ

অ্যালফাবেটের জন্য দ্বিতীয় প্রান্তিক কঠিন হবে

স্মার্ট বাংলাদেশ প্রকল্পের যাত্রা শুরু দু-এক মাসেই: পলক
প্রযুক্তি সংবাদ

স্মার্ট বাংলাদেশ প্রকল্পের যাত্রা শুরু দু-এক মাসেই: পলক

আইএসপিএবি ২০২৫ নির্বাচনে আমিনুল হাকিমের নেতৃত্বে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল
প্রযুক্তি সংবাদ

আইএসপিএবি ২০২৫ নির্বাচনে আমিনুল হাকিমের নেতৃত্বে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল

অপো রেনো ৬ প্রো: মিড বাজেটের পারফেক্ট ফোন
নির্বাচিত

সারাদেশে রেনো ৬ বিক্রয় শুরু, ফার্স্ট সেলস উদযাপন

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 June 2021

অ্যান্ড্রয়েড স্বাস্থ্য অ্যাপের ১০টির মধ্যে নয়টিতেই গলদ

Techzoom.TV |
TechzoomTV