Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এই ৮ অ্যাপস আপনার ফোনে থাকলে হতে পারেন সর্বস্বান্ত!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৩ জুন ২০২১
এই ৮ অ্যাপস আপনার ফোনে থাকলে হতে পারেন সর্বস্বান্ত!
Share on FacebookShare on Twitter

আটটি এমন অ্যাপস গুগল প্লে স্টোর থেকে চিহ্নিত করা হয়েছে, যেগুলি আসলে জোকার ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত। আপনার ফোনে সেই অ্যাপগুলি থাকলে বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, এখনই দেখে নিন, সেই অ্যাপসগুলি আপনার স্মার্ট ফোনে আছে কী-না?

সম্প্রতি জোকার ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত অ্যাপগুলিকে চিহ্নিত করেছে কুইক হিল সিকিউরিটি ল্যাবস। যেকোনো মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকের স্মার্টফোনে ঢুকতে পারে এ ধরনের ম্যালওয়্যার। গোপনে সেই গ্রাহকের যাবতীয় তথ্য সংগ্রহ করে বড়সড় ক্ষতিও করতে পারে জোকার ম্যালওয়্যার।

গ্রাহকের অনুমতি না নিয়েই যেকোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানে সাবস্ক্রাইব করায় ক্ষতিকারক এই ম্যালওয়্যার। এজন্য ইউজারের অজান্তেই মোটা টাকা তার অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায়। সাবস্ক্রিপশন প্ল্যানে সাবস্ক্রাইব করা থেকে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করা- পুরো বিষয়টাই অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সেরে ফেলে এ জোকার ম্যালওয়্যার।

এদিকে কুইক হিল সিকিওরিটি ল্যাবসের তরফে এ অ্যাপগুলি চিহ্নিত করার পরক্ষণেই গুগল প্লে স্টোর থেকে সেগুলিকে তুলে নেওয়া হয়। কিন্তু আপনার স্মার্টফোনে যদি এখনো সেই অ্যাপগুলি থাকে, তাহলেও সেই সব অ্যাপসের মাধ্যমেই ক্ষতি করতে পারে জোকার ম্যালওয়্যার।

জোকার ম্যালওয়্যার আক্রান্ত সেই ৮ অ্যাপসের তালিকায় রয়েছে – Auxiliary Message, Fast Magic SMS, Free CamScanner, Super Message, Element Scanner, Go Messages, Travel Wallpapers এবং Super SMS।

এই ৮ অ্যাপসের মধ্যে আপনার স্মার্টফোনে যদি কোনো একটি ইনস্টল করা থাকে, তাহলে যত দ্রুত সম্ভব সেগুলিকে আনইনস্টল করে দিন।

সম্প্রতি কুইক হিল এর সেই রিপোর্টে দাবি করা হয়েছে, অ্যাপস ব্যবহারের সময়ই নোটিফিকেশন অ্যাকসেস চাওয়া হবে গ্রাহকের কাছে। আর তারপরই প্রত্যেক নোটিফিকেশন থেকে এসএমএস ডেটা নিয়ে নেওয়া হবে গ্রাহকের অজান্তেই। আর একবার এসএমএস ডেটা নেওয়ার পরক্ষণেই কন্ট্যাক্ট অ্যাকসেসের জন্য গ্রাহককে জিজ্ঞেস করা হবে। অ্যাকসেস দিয়ে দিলেই ফোন কলের অনুমতিও চাওয়া হবে।

এরপরই এসব তথ্য মনিটর করা শুরু করবে অ্যাপের ভেকধারী সেই জোকার ম্যালওয়্যার। অ্যাক্টিভিটি যে চলছে, তার মালুমই চলতে দেবে না বিপজ্জনক এই ম্যালওয়্যার।

রিপোর্টে আরো দাবি করা হচ্ছে, ম্যালওয়্যার অথরেরা গুগল প্লে স্টোরে এ ধরনের অ্যাপ্লিকেশন ছড়িয়ে দেয় কিছু স্ক্যানার অ্যাপস, ওয়ালপেপার অ্যাপস এবং মেসেজ অ্যাপসের মাধ্যমে। আর তার পরই ইউটিলিটি ইউজ়-কেসের জন্য জনপ্রিয়ও হয়ে যায় এ ধরনের অ্যাপগুলি। সেই কারণেই ইউজারেরা যত সম্ভব বিশ্বস্ত ডেভেলপারের তৈরি অ্যাপ ইনস্টল করলেই মঙ্গল। সূত্র- এই সময়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্রামীণফোনের ব্যান্ডউইথ জটিলতায় দুর্ভোগে গ্রাহকরা
প্রযুক্তি সংবাদ

গ্রামীণফোনের ব্যান্ডউইথ জটিলতায় দুর্ভোগে গ্রাহকরা

করোনাভাইরাস: বাতিল গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস: বাতিল গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন

গেমারদের জন্য আসছে নতুন ফোন, র‌্যাম ৮ জিবি
নির্বাচিত

গেমারদের জন্য আসছে নতুন ফোন, র‌্যাম ৮ জিবি

এবার বাংলা ভার্সনে হোয়াটসঅ্যাপ
টিপস

কম ইন্টারনেট খরচে হোয়াটসঅ্যাপ ব্যবহারের উপায়

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়বে সুপারকম্পিউটার!
প্রযুক্তি সংবাদ

বিশ্বের শীর্ষে চীনের ‘লাইনশাইন’ সুপারকম্পিউটার!

আমরা ডিজিটাল বাংলাদেশ হওয়ার সফলতা অর্জন করেছি: পলক
প্রযুক্তি সংবাদ

আমরা ডিজিটাল বাংলাদেশ হওয়ার সফলতা অর্জন করেছি: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

ই-কমার্সে ৫৮ হাজার অভিযোগ, পাওনা ৩,৮৬৯ কোটি টাকা

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি
নির্বাচিত

দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ জুন ২০২১

এই ৮ অ্যাপস আপনার ফোনে থাকলে হতে পারেন সর্বস্বান্ত!

Techzoom.TV |
TechzoomTV