Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিসেম্বর পর্যন্ত সময় চায় নগদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 28 June 2021
নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
Share on FacebookShare on Twitter

মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘নগদ’ এর লাইসেন্স অন্তর্বর্তীকালীন অনুমোদনের জন্য আগামী ডিসেম্বর (২০২১) পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছে ডাক বিভাগ।

এর আগে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের চূড়ান্ত অনুমোদনের জন্য সাড়ে তিন মাসের অন্তর্বর্তীকালীন অনুমোদন দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, যা চলতি মাসের ৩০ জুন শেষ হচ্ছে। কিন্তু করোনায় অফিস কার্যক্রম বন্ধ থাকায় এবং কিছু আইন ও নিয়মনীতি সংশোধনের জন্য অতিরিক্ত সময় চেয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করা হয়েছে।

অবশ্য চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি বৈঠক করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। ডাক বিভাগের সচিব মো. আফজাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে সময় বাড়ানোর জন্য আবেদন করার সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, করোনায় লকডাউনের কারণে সাধারণ ছুটি থাকা এবং সে কারণে বৈঠক করতে না পারায় সাবসিডিয়ারি কোম্পানি গঠনের কার্যক্রম শেষ করতে বাড়তি সময় লেগেছে। ফলে ডাক বিভাগ বাংলাদেশ ব্যাংকের নির্দেশিত কিছু বিষয় সম্পন্ন করতে পারেনি। বিষয়গুলো সম্পন্ন করতে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের অনুমোদনেরও প্রয়োজন রয়েছে। লকডাউন থাকায় মন্ত্রণালয়গুলোতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারেনি ডাক বিভাগ, যার ফলে নির্দিষ্ট সময়ে সব কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি।

এরই মধ্যে সাবসিডিয়ারি কোম্পানি গঠনের জন্য মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (এওএ), আর্টিকেল অব অ্যাসোসিয়েশন (এওএ) এবং ভেন্ডার অ্যাগ্রিমেন্টের খসড়া তৈরি হলেও সেটি সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ডাক বিভাগের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে নগদকে পরিচালনার জন্য সরকারের দিক থেকে প্রক্রিয়াগত কার্যক্রম চললেও এক্ষেত্রে আইন সংশোধনসহ প্রধানমন্ত্রীর অনুমোদনের মতো দীর্ঘমেয়াদি বিষয় জড়িত। আর সে কারণেই নগদের সেবা পরিচালনা সংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তির মেয়াদ ছয় মাস বাড়াতে সম্প্রতি আবেদন করা হয়েছে।

ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিনের সই করা আবেদন বাংলাদেশ ব্যাংকে জমা পড়েছে বলে নিশ্চিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, ‘নগদকে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আবারও নগদ আবেদন করেছে। তাদের আবেদন পর্যালোচনা করা হবে।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগদের উদ্বোধন করেন।

বর্তমানে এমএফএস অপারেটরটি দৈনিক ৬৫০ কোটি টাকার বেশি লেনদেন করছে। এছাড়া করোনা মহামারির মতো পরিস্থিতিতে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা এবং অন্যান্য সরকারি সহায়তা বিতরণ করছে নগদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ফাইভজি ইন্টারনেটের গতি হবে ২০ জিবিপিএস’
টেলিকম

ফাইভজি স্পেকট্রাম নিলাম স্থগিত

ওপেনসোর্স ডেটাবেজে চলছে এনআইডি: নেই কোনো এন্টারপ্রাইজ সাপোর্ট
প্রযুক্তি পরামর্শ

এবার এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন

কিরিন প্রসেসর উৎপাদন বন্ধ করলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

কিরিন প্রসেসর উৎপাদন বন্ধ করলো হুয়াওয়ে

অপো ফোন কিনে মোটরবাইক, টিভি জেতার সুযোগ
প্রযুক্তি সংবাদ

অপো ফোন কিনে মোটরবাইক, টিভি জেতার সুযোগ

আন্তর্জাতিক সার্টিফিকেট অর্জন করল সিনেসিস আইটি
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক সার্টিফিকেট অর্জন করল সিনেসিস আইটি

টিকটক ব্যবহারে টিএসএ কর্মীদের নিষেধাজ্ঞা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ থেকে ২৬ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিটি, ক্লদ ও গ্রোক একসঙ্গে অচল হওয়ার কারণ নিয়ে রহস্য

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 June 2021

ডিসেম্বর পর্যন্ত সময় চায় নগদ

Techzoom.TV |
TechzoomTV