Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনা সংক্রমণ বিস্তার – রোধে সম্মিলিত উদ্যোগে অপরিহার্য: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৭ জুলাই ২০২১
করোনা সংক্রমণ বিস্তার – রোধে সম্মিলিত উদ্যোগে অপরিহার্য: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, করোনা সংক্রমণ বিস্তার-রোধে চলমান লড়াইয়ে সকলের সম্মিলিত উদ্যোগে অপরিহার্য। করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতির অগ্রগতিতে চিকিৎসক, প্রশাসন ,জনপ্রতিনিধি, সামাজিক- সাংস্কৃতিক এবং স্বেচ্ছাসেবি সংগঠন সমন্বিত উদ্যোগে কাজ করলে সংক্রমিত হওয়ার আগে প্রতিরোধের ভিত্তি তৈরি হবে। সামাজিক দূরত্ব রক্ষা ও মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মানতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা অপরিসীম বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী গতরাতে নেত্রকোণা জেলা করোনা প্রতিরোধ কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা ও অন্যান্য সরকারি কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে নেত্রকোণা জেলার দায়িত্বপ্রাপ্ত শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানার উপস্থিতিতে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংসদ সদস্য অসীম কুমার উকিল, হাবিবা রহমান খান শেফালী, নেত্রকোণা সদর পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, স্থানীয় সিভিল সার্জন, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, পুলিশ সুপার, বিজিবি‘র সিও, বিভিন্ন উপজেলার চেয়ারম্যন ও ইউএনও অনুষ্ঠানে নেত্রকোণার সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আলোকপাত করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী করোনা সংক্রমণের চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয়ভাবে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, করোনা ভাইরাসের ধরণ প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে। প্রতিবেশী দেশসহ এই অঞ্চলের দেশসমূহে ডেল্টা ভেরিয়েন্ট প্রকট আকারে রূপ নিয়েছে। একসময় সাধারণ মানুষের ধারণা ছিলো করোনা শহরের মানুষের রোগ। কিন্তু এখন পরিস্থিতি উল্টো। করোনা ভাইরাস গ্রামে দারুণ আকারে ছড়িয়ে পড়ছে। তিনি ডেল্টা ভেরিয়েন্টের বিস্তার-রোধে সীমান্ত উপজেলাসমূহে বিশেষ সতর্ক দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

মন্ত্রী নেত্রকোণা সদরে করোনা রোগীদের জন্য একটি পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা তৈরি করার ওপর গুরুত্বারোপ করে বলেন, অক্সিজেন, সিসিও, আইসিও ও ভেন্টিলেটরসহ করোনা চিকিৎসার যে সব উপকরণের ঘাটতি আছে তা যথাসময়ে ব্যবস্থা করতে না পারলে বিপর্যয় থেকে এই জনপদকে রক্ষা করা কঠিন হবে।

তিনি বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত সফলতার সাথে এই বিপর্যয় কাটিয়ে উঠতে সর্বাত্মক প্রয়াস গ্রহণ করেছেন এবং এযাবৎ অতিমারির বিপর্যয় সফলতার সাথে মোকাবেলা করছেন। তিনি স্মরণ করিয়ে দেন যে আমাদের চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে কোন কিছুর ঘাটতি নেই । ব্যবস্থাপনার অভাবে যেন সরকারের অর্জন ব্যর্থ না হয়।

তিনি কোভিড পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবি সংগঠন, সাংবাদিকদের নিয়ে আলোচনাকে একটি অত্যন্ত ভাল উদ্যোগ উল্লেখ করে বলেন এটি একটি ভাল দৃষ্টান্ত। তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলতে জনগণকে উদবুদ্ধ করতে জনপ্রতিনিধিদের ভূমিকা অপরিসীম। করোনা পরিস্থিতি নিয়ে এক সাথে আলোচনা করোনা পরিস্থিতি সামাল দিতে ভূমিকা রাখবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সংকট মোকাবেলায় আমাদের প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি চলতি লকডা্উন সফল করতে প্রশাসনকে মানবিকতা ও কঠোরতার সমন্বয়ে কাজ করার পরামর্শ দেন।

জেলার সার্বিক করোনা পরিস্থিতি সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা করোনা পরিস্থিতির ভয়াবহতা নিয়ন্ত্রণে চলতি লকডাউন কঠোরভাবে মেনে চলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।#

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোনের ব্যবসা গোটাচ্ছে সনি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনের ব্যবসা গোটাচ্ছে সনি

স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ সেঞ্চুরির
অটোমোবাইল

স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ সেঞ্চুরির

প্রান্তিক পর্যায়ে ফোরজি ডিভাইস প্রাপ্তিতে ১২ দফা প্রস্তাব
প্রযুক্তি সংবাদ

প্রান্তিক পর্যায়ে ফোরজি ডিভাইস প্রাপ্তিতে ১২ দফা প্রস্তাব

দেশের বাজারে এলো অপো এফ১৯ প্রো
নির্বাচিত

দেশের বাজারে এলো অপো এফ১৯ প্রো

এলো অ্যাপল-অ্যান্ড্রয়েডে ফাইল শেয়ারের সুবিধা
প্রযুক্তি সংবাদ

এলো অ্যাপল-অ্যান্ড্রয়েডে ফাইল শেয়ারের সুবিধা

শেয়ার করা যাবে গুগল সার্চের ফল
প্রযুক্তি সংবাদ

শেয়ার করা যাবে গুগল সার্চের ফল

Load More

ট্রেন্ডিং টপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক
প্রযুক্তি সংবাদ

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের
পাঁচমিশালি

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের
বিবিধ

মারা গেছেন নেতানিয়াহু, দাবি ইরানের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix