Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪৮ মেগাপিক্সেলের বেশি ক্যামেরার চাহিদা বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 10 July 2021
দেশের বাজারে হুয়াওয়ের ‘ভিশনারি ফটোগ্রাফি’ ফ্লাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো
Share on FacebookShare on Twitter

২০২১ সালের প্রথম প্রান্তিকে বিশ্বে ৪৮ মেগাপিক্সেল ও তার বেশি রেজল্যুশনের রিয়ার ক্যামেরা সমৃদ্ধ স্মার্টফোনের চাহিদা বেড়েছে। প্রথম প্রান্তিকে রফতানীকৃত ৩৮ দশমিক ৭ শতাংশ ফোনে এ বৈশিষ্ট্যের ক্যামেরা ছিল। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আইএএনএস।

বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের তথ্যানুযায়ী, স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা হিসেবে ১৬ মেগাপিক্সেলের বাজার ৩৩ দশমিক ২ শতাংশ কমে গেছে। ২০২০ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় যা শূন্য দশমিক ৭ শতাংশ বেশি।

এক বিবৃতিতে গবেষণা বিশ্লেষক অ্যালিসিয়া গং বলেন, বর্তমানে সাশ্রয়ী মূল্যের ফোনেও ফাইভজি প্রযুক্তি চলে আসছে। এর ফলে ফোনগুলোর রেডিও ফ্রিকোয়েন্সি ও ফ্রন্ট অ্যান্ড সাবসিস্টেম স্থাপনের খরচ ৫০ শতাংশ বেড়ে গেছে।

তিনি আরো বলেন, সাশ্রয়ী ও মাঝারি মূল্যের স্মার্টফোনগুলোর বিল অব ম্যাটারিয়ালসের (বিওএম) দাম বেড়ে যাওয়ায় ২০২১ সালের প্রথম প্রান্তিকে ক্যামেরার রেজল্যুশন সেভাবে বাড়ানো সম্ভব হয়নি।

তবে প্রতিবেদন অনুযায়ী, স্মার্টফোনের প্রাথমিক ক্যামেরা হিসেবে বেশি মেগাপিক্সেলের চাহিদা আরো বাড়বে।

কাউন্টারপয়েন্টের স্মার্টফোন ক্যামেরা ট্র্যাকারের তথ্যানুযায়ী, ২০২১ সালের প্রথম প্রান্তিকে ১০৮ মেগাপিক্সেল সমৃদ্ধ স্মার্টফোনের বাজারজাত ৩ দশমিক ৪ শতাংশের বেশি বেড়েছে। একই সঙ্গে ৩০০ থেকে ৪৯৯ ডলার বা ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকার ফোনে ৬৪ মেগাপিক্সেলের চাহিদাও বৃদ্ধি পেয়েছে।

তবে বাজারে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ স্মার্টফোনের চাহিদা অস্থায়ীভাবে কমেছে। মূলত হুয়াওয়ের প্রিমিয়াম হ্যান্ডসেট সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সবকিছু ছাপিয়ে এ গবেষণা প্রতিষ্ঠানটির আশা বছরের দ্বিতীয় প্রান্তিকে ক্যামেরার চাহিদা ও বাজারে প্রবৃদ্ধি ফিরে আসবে। কারণ বিশ্বের অনেক স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের অ্যান্ড্রয়েড ফোনে বেশি মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি ভালো মানের ইমেজ সেন্সর ব্যবহার করছে।

ভালো দামের দিক থেকে অন্যান্য সেগমেন্টের দিক থেকে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ স্মার্টফোন বিক্রি ও সরবরাহের দিক থেকে শীর্ষে রয়েছে।

প্রথম প্রান্তিকে ১০০ থেকে ২০০ ডলার বা ৯ হাজার থেকে ১৮ হাজার টাকার মধ্যে ৪৮ ও ৬৪ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোনের শেয়ার ৪৬ শতাংশ ছাড়িয়ে গেছে। দুটি রেজল্যুশনই স্মার্টফোন বাজারের মূলে স্থান করে নিয়েছে এবং দীর্ঘদিন এ ডিজাইন অব্যাহত থাকবে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা।

অন্যদিকে ২০ থেকে ৪৪ মেগাপিক্সেল বাজার কিছুটা জায়গাজুড়ে অবস্থান করছে। যেখানে ১৬ মেগাপিক্সেলের বাজার ধীরে ধীর কমছে। এদিকে ২০২১ সালের প্রথম প্রান্তিকে সরবরাহের দিক থেকে ১৩ ও ১২ মেগাপিক্সেল যথাক্রমে ২৫ দশমিক ৫ ও ২৪ দশমিক ৬ শতাংশ জায়গা দখল করে আছে।

ভালো ছবি তোলার ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরায়ও রেজল্যুশনের প্রভাব পড়েছে। প্রথম প্রান্তিকে ফ্রন্টে ২০ ও তার বেশি মেগাপিক্সেলের বাজার ২০ শতাংশে ফিরে এসেছে এবং ভবিষ্যতে এর চাহিদা আরো বাড়বে বলেও প্রতিবেদনে জানানো হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্ট পারসোনাল অডিওর বাজার বৃদ্ধি ১০.৬ শতাংশ
নির্বাচিত

স্মার্ট পারসোনাল অডিওর বাজার বৃদ্ধি ১০.৬ শতাংশ

‘বিদ্যুতচালিত’ থিম নিয়ে নতুন লোগোতে জেনারেল মোটর্স
নির্বাচিত

‘বিদ্যুতচালিত’ থিম নিয়ে নতুন লোগোতে জেনারেল মোটর্স

স্মার্টফোন তৈরিতে চীনের বিবিকে গ্রুপের নতুন চুক্তি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন তৈরিতে চীনের বিবিকে গ্রুপের নতুন চুক্তি

অংশীদারিত্ব বিক্রি করতে চায় আজিয়াটা
টেলিকম

অংশীদারিত্ব বিক্রি করতে চায় আজিয়াটা

বিক্রি ও দর্শনার্থীর ভিড়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা, আরও বড় আয়োজনের প্রত্যয় আয়োজকদের
প্রযুক্তি সংবাদ

বিক্রি ও দর্শনার্থীর ভিড়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা, আরও বড় আয়োজনের প্রত্যয় আয়োজকদের

করোনায় ফ্রিল্যান্সারদের স্বাস্থ্য সচেতনতায় শিখবে সবাইয়ের পরামর্শ
প্রযুক্তি সংবাদ

করোনায় ফ্রিল্যান্সারদের স্বাস্থ্য সচেতনতায় শিখবে সবাইয়ের পরামর্শ

Load More

ট্রেন্ডিং টপিক

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ
প্রযুক্তি সংবাদ

জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ ই আহমদ

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’
প্রযুক্তি সংবাদ

নতুন ফোল্ডেবল ফোন আনছে মটোরোলা, নাম হতে পারে ‘রেজর ফ্লেক্স’

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি
প্রযুক্তি সংবাদ

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড
অর্থ ও বাণিজ্য

জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল স্মার্ট ডেইরি লিমিটেড

দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক...

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 July 2021

৪৮ মেগাপিক্সেলের বেশি ক্যামেরার চাহিদা বাড়ছে

Techzoom.TV |
TechzoomTV