Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অংশীদারিত্ব বিক্রি করতে চায় আজিয়াটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 3 October 2019
অংশীদারিত্ব বিক্রি করতে চায় আজিয়াটা
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক অন্যতম শীর্ষ টেলিযোগাযোগ গ্রুপ আজিয়াটা। মালয়েশিয়াভিত্তিক গ্রুপটি সংশোধিত কৌশলের অংশ হিসেবে কয়েকটি বিভাগে নিজেদের অংশীদারিত্ব কমানোর উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে কয়েকটি বিভাগের অংশীদারিত্ব বিক্রির লক্ষ্যে প্রাথমিক আলোচনা শুরু করেছে। এক্ষেত্রে বৃহৎ কোনো গ্রুপের সঙ্গে চুক্তিতে যাওয়ার পরিকল্পনা নেই আজিয়াটার। খবর রয়টার্স।

বৈশ্বিক টেলিযোগাযোগ খাত তীব্র প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে। খাতটিতে খুব একটা ভালো অবস্থানে নেই আজিয়াটা। ব্যবসায় বৈচিত্র্য আনতে গত মে মাসে এশিয়ায় নিজেদের ব্যবসা একীভূত করার উদ্যোগ নিয়েছিল টেলিনর ও আজিয়াটা গ্রুপ। এ পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণাও দেয়া হয়েছিল। ওই সময় চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে একীভূতকরণ-সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত করার ইঙ্গিত দেয়া হয়েছিল।

গত সেপ্টেম্বরের শুরুর দিকে এশিয়ায় নিজেদের ব্যবসা একীভূত করার পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণা দেয় বিশ্বের অন্যতম শীর্ষ দুই টেলিযোগাযোগ গ্রুপ টেলিনর ও আজিয়াটা। গত ৬ সেপ্টেম্বর এক যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত চার মাস উভয় প্রতিষ্ঠান ব্যবসা একীভূতকরণের বিভিন্ন দিক খতিয়ে দেখেছে। কিন্তু একীভূতকরণ বিষয়ে প্রস্তাবিত লেনদেন নিয়ে কিছু জটিলতা দেখা দেয়ায় উভয় পক্ষ পারস্পরিক সম্মতিতে এশিয়ায় ব্যবসা একীভূতকরণের আলোচনা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।

টেলিনর ও আজিয়াটা গ্রুপ এখনো প্রস্তাবিত একীভূতকরণের কৌশলগত যৌক্তিকতা স্বীকার করে। কাজেই এশিয়ায় ভবিষ্যতে ব্যবসা একীভূতকরণ নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা বা আর্থিক লেনদেনের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। তবে প্রতিষ্ঠান দুটি গত মে মাসের গৃহীত পরিকল্পনা থেকে সরে আসার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি।

আজিয়াটার সিংহভাগের মালিকানায় রয়েছে মালয়েশিয়া সরকারের সার্বভৌম সম্পদ তহবিল খাজানাহ ন্যাশনাল বারহাদ এবং আরো কয়েকটি রাষ্ট্রসংশ্লিষ্ট তহবিল। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার নয়টি দেশে কার্যক্রম পরিচালনা করছে আজিয়াটা। বাংলাদেশে রবি আজিয়াটা লিমিটেড আজিয়াটা গ্রুপ বারহাদ, ভারতের ভারতী এয়ারটেল ও জাপানের এনটিটি ডোকোমোর একটি যৌথ উদ্যোগ। এ প্রতিষ্ঠানে আজিয়াটার ৬৮ দশমিক ৭, ভারতী এয়ারটেলের ২৫ ও এনটিটি ডোকোমোর ৬ দশমিক ৩ শতাংশ শেয়ার রয়েছে।

আজিয়াটা নিয়ন্ত্রিত টেলিযোগাযোগ টাওয়ার অবকাঠামো সার্ভিস কোম্পানি ইডটকো গ্রুপ। আজিয়াটার এ সহযোগী প্রতিষ্ঠানের অংশীদারিত্ব ক্রয়ে নাইজেরিয়ার আইএইচএস টাওয়ার্স আগ্রহ প্রকাশ করেছে। আইএইচএস টাওয়ার্সের পক্ষ থেকে এরই মধ্যে অনানুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ায় পিটিএক্সএল আজিয়াটা নামে টেলিযোগাযোগ সেবা দিচ্ছে আজিয়াটা। এ প্রতিষ্ঠানেরও ৬৬ দশমিক ৪ শতাংশ শেয়ার বিক্রি করতে চায় আজিয়াটা। পিটিএক্সএল আজিয়াটার শেয়ার কিনতে হংকংয়ের সিকে হাচিসন হোল্ডিংসের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছে আজিয়াটা।

ভারতে টেলিযোগাযোগ খাতের অন্যতম সেলফোন অপারেটর আইডিয়া সেলুলার থেকে এরই মধ্যে অংশীদারিত্ব গুটিয়ে নিয়েছে আজিয়াটা। অন্যদিকে আইডিয়া সেলুলার এরই মধ্যে যুক্তরাজ্যভিত্তিক ভোডাফোন গ্রুপের ভারতীয় ইউনিট ভোডাফোন ইন্ডিয়ার সঙ্গে কার্যক্রম একীভূতকরণের মাধ্যমে সৃষ্ট ভোডাফোন-আইডিয়া লিমিটেড নামে ভারতে টেলিযোগাযোগ সেবা দিচ্ছে।

বিশ্লেষকদের ভাষ্যে, এশিয়ায় টেলিনর ও আজিয়াটা একীভূতকরণ পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরই কয়েকটি ব্যবসা বিভাগের শেয়ার বিক্রির উদ্যোগ নিয়েছে আজিয়াটা। টেলিনর ও আজিয়াটা একীভূতকরণ মাধ্যমে সৃষ্ট নতুন ব্যবসায়িক উদ্যোগের কার্যক্রম মালয়েশিয়া থেকে পরিচালিত হওয়ার কথা ছিল। গত মে মাসের ঘোষণা অনুযায়ী মার্জকো নামে পরিচালিত হওয়ার কথা একীভূত কোম্পানির কার্যক্রম। এশিয়ায় উভয় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকা অবকাঠামো সমন্বয় করে ব্যবহার করার ঘোষণা দেয়া হয়েছিল।

এশিয়ার টেলিকম বাজার দখলে নিতে একীভূত হওয়ার উদ্যোগ নিয়েছিল টেলিনর ও আজিয়াটা গ্রুপ। এশিয়ার নয়টি দেশে প্রায় ৬০ হাজার টাওয়ার ও ৩০ কোটি গ্রাহক রয়েছে টেলিকম প্রতিষ্ঠান দুটির। মার্জকোর সিংহভাগ শেয়ার থাকার কথা টেলিনরের নিয়ন্ত্রণে। একীভূতকরণ পরিকল্পনা ভেস্তে যাওয়ায় এখন বিভিন্ন বিভাগের শেয়ার বিক্রি করতে চাচ্ছে আজিয়াটা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পথচারীদের সাথে কথা বলতে পারবে চালকবিহীন গাড়ি!
অটোমোবাইল

পথচারীদের সাথে কথা বলতে পারবে চালকবিহীন গাড়ি!

শতভাগ বন্ধ করা হবে অনলাইন জুয়ার অ্যাপস : পলক
প্রযুক্তি সংবাদ

শতভাগ বন্ধ করা হবে অনলাইন জুয়ার অ্যাপস : পলক

প্রযুক্তি সংবাদ

দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা

লেটেস্ট ডাইমেনসিটি প্রসেসর ও ১৬ জিবি র‌্যাম সহ আসছে ভিভো এক্স ৩০০
নির্বাচিত

লেটেস্ট ডাইমেনসিটি প্রসেসর ও ১৬ জিবি র‌্যাম সহ আসছে ভিভো এক্স ৩০০

সিকিউরিটি এক্সপার্টের চাহিদা মেটাতে ব্যাচেলর ডিগ্রী চালু করতে পলকের আহ্বান
প্রযুক্তি সংবাদ

সিকিউরিটি এক্সপার্টের চাহিদা মেটাতে ব্যাচেলর ডিগ্রী চালু করতে পলকের আহ্বান

জামায়াতের নামে সিজেপিকে সমর্থনের চিঠি ভুয়া
প্রযুক্তি সংবাদ

জামায়াতের নামে সিজেপিকে সমর্থনের চিঠি ভুয়া

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যানড্রয়েড ফোনে ডকুমেন্ট স্ক্যান করার উপায়
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোনে ডকুমেন্ট স্ক্যান করার উপায়

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রচারে ওয়ালটন প্লাজা ও মুন অ্যালার্টের উদ্যোগ
নির্বাচিত

ওয়ালটন প্লাজার ৭০০ টিভিতে প্রচার হবে নিখোঁজ ব্যক্তিদের তথ্য

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি
নির্বাচিত

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশকে প্রযুক্তির ভোক্তা থেকে উৎপাদক ও রপ্তানিকারক দেশে...

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

স্টিভ জবসের সেই লাইভ উন্মাদনা ফিরিয়ে আনল কোয়ালকম?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 October 2019

অংশীদারিত্ব বিক্রি করতে চায় আজিয়াটা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix