Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আপনিও কি পেগাসাস স্পাইওয়্যারের শিকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২০ জুলাই ২০২১
আপনিও কি পেগাসাস স্পাইওয়্যারের শিকার
Share on FacebookShare on Twitter
পেগাসাস স্পাইওয়্যার নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশের পাশাপাশি স্পাইওয়্যার আক্রমণের ঝুঁকিতে আছেন এমন ব্যক্তিদের সাহায্য করতে  মোবাইল ভেরিফিকেশান টুলকিট’ (এমভিটি) উন্মুক্ত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ব্যবহারকারীর মোবাইল ফোন পেগাসাসের শিকার হয়েছে কি না, বা ওই ফোনে পেগাসাসের অতীত সংক্রমণের কোনো চিহ্ন আছে কি না, ওই টুলকিট ব্যবহার করে জানা যাবে সেই তথ্য।

এরই মধ্যে ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনের মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিকদের ফোনে নজরদারির ঘটনায় হুলুস্থুল পড়ে গেছে বিশ্বব্যাপী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ-এর হাতে আসা ডেটাবেইজে মিলেছে ৪৫টি দেশের ৫০ হাজারেরও বেশি ফোন নম্বর।পেগাসাস সংক্রমণের মাধ্যমে সম্ভবত নজর রাখা হচ্ছিল ওই ডিভাইসগুলোর ব্যবহারকারীদের উপর।

এমভিটি আইফোন ও অ্যান্ড্রয়েড, উভয় প্লাটফর্মেই কাজ করবে বলে জানিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ। তবে অ্যান্ড্রয়েডের তুলনায় আইওএস ফোনে পেগাসাস সংক্রমণের চিহ্ন বেশি মিলছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ফলে আইওএস ডিভাইসে স্পাইওয়্যারটির সংক্রমণ চিহ্নিত করাও সহজ।

আইফোন ও অ্যান্ড্রয়েড, উভয় প্লাটফর্মের ক্ষেত্রেই ডিভাইসের পুরো ব্যাকআপ নিয়ে বিশ্লেষণ করে তাতে কোনো ‘ইন্ডিকেটর্স অফ কম্প্রোমাইজ’ বা আইওসি আছে কি না সেটা খুঁজে দেখে এমভিটি।

স্পাইওয়্যারটির প্রথমদিককার সংস্করণ গবেষকরা আবিস্কার করেন ২০১৬ সাল নাগাদ। সে সময় নির্দিষ্ট ব্যক্তির ফোনে টেক্সট মেসেজ বা ইমেইলে পাঠানো হত, যাতে থাকত কোনো লিংক। সেই লিংকে ক্লিক করলেই ফোনের দখল নিত পেগাসাস।

অন্যদিকে গার্ডিয়ান জানিয়েছে,  এখন ব্যবহারকারী কোনো অপরিচিত লিংকে ক্লিক না করলেও ওই ফোনের দখল নিতে পারে পেগাসাস। আবার সফটওয়্যারের ত্রুটি বা বাগ ব্যবহার করেও এ স্পাইওয়্যার ঢুকে পড়তে পারে ফোনে, যে ত্রুটির কথা হয়ত ফোন উৎপাদকরা জানতেন না।

টেক্সট মেসেজ বা ইমেইলের মাধ্যমে পাওয়া লিংকে এনএসও-র ব্যবহৃত ডোমেইনের নামের উপস্থিতি, অথবা সফটওয়্যার বাগ যেটি ব্যবহার করে পেগাসাস সংক্রমণের আশংকা রয়েছে– এদেরকেই একত্রে বলা হচ্ছে আইওসি।

আইফোনের ব্যাকআপ যদি এনক্রিপ্টেডও হয়, নতুন কোনো কপি না বানিয়ে এমভিটি দিয়েই ডিক্রিপ্ট করা যাবে ওই ব্যাকআপ। অ্যামনেস্টির টুলকিট কাজ করবে কমান্ড লাইন হিসেবে। টুলকিট টার্মিনাল ব্যবহারের নূন্যতম অভিজ্ঞতা থাকলে সেটি কাজে আসবে এক্ষেত্রে। টুলকিট দিয়ে ফোন স্ক্যান করার আগে দু’টি কাজ করতে হবে। প্রথমত. আইওএস ডিভাইসের একটি ব্যাকআপ তৈরি করতে হবে, এরপর অ্যামনেস্টির গিটহাব পেইজ থেকে সংগ্রহ করতে হবে আইওএসি ফাইলের সর্বশেষ সংস্করণ।

স্ক্যান শুরু হয়ে গেলে টুলকিটটি আইফোনের ব্যাকঅ্যাপে পেগাসাস সংক্রমণের কোনো চিহ্ন আছে কি না খুঁজে দেখবে। স্ক্যান শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে একটি ফোল্ডারে আলাদা আলাদা ফাইলে দেখা যাবে স্ক্যানের ফলাফল। পেগাসাসের কোনো চিহ্ন পেলে তা আউটপুট ফাইলে জানিয়ে দেবে এমভিটি।

আইওএসের তুলনায় অ্যান্ড্রয়েড ডিভাইসে স্পাইওয়্যারটি শনাক্ত করা তুলনামূলক কঠিন বলে জানিয়েছে টেকক্রাঞ্চ। অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে এনএসও-র ব্যবহৃত ডোমেইনের নাম আছে; ব্যাকআপে এমন টেক্সট মেসেজ খুঁজে দেখে এমভিটি। তবে অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে ফোনে স্পাইওয়্যার ছাড়াও কোনো ঝুঁকিপূর্ণ অ্যাপ আছে কি না সেটাও খুঁজে দেখে টুলকিটটি।

অন্যদিকে, চলতি বছরের ৩০ জুন প্রকাশিত এক স্বচ্ছতা প্রতিবেদনে পেগাসাস নির্মাতা এনএসও গ্রুপ নিশ্চিত করেছে যে ৪০টি দেশে ৬০ ক্রেতা আছে প্রতিষ্ঠানটির। তবে ওই ক্রেতাদের নাম প্রকাশ করেনি ওই প্রতিষ্টান।

কিন্তু ফাঁস হওয়া ডেটাবেইজে যে ফোন নম্বরগুলো আছে, তার ভিত্তিতে বলা হচ্ছে যে বাংলাদেশেও ছড়িয়েছে স্পাইওয়্যারটি। তবে এ প্রসঙ্গে, বাংলাদেশে কোনো ‘অসঙ্গতি পাওয়া যায়নি’ বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এই বিভাগ থেকে আরও পড়ুন

জুম কি নেতৃত্ব দেবে নাকি হারিয়ে যাবে?
নির্বাচিত

জুম কি নেতৃত্ব দেবে নাকি হারিয়ে যাবে?

দেশের টাকা লুটছে মোবাইল কোম্পানি: আইসিএক্স অপারেটরদের চাঞ্চল্যকর অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দেশের টাকা লুটছে মোবাইল কোম্পানি: আইসিএক্স অপারেটরদের চাঞ্চল্যকর অভিযোগ

অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে
প্রযুক্তি সংবাদ

অন্তর্বর্তীকালীন সরকারে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে অনার ৪০০ লাইট ফাইভজি স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে অনার ৪০০ লাইট ফাইভজি স্মার্টফোন

ই-টিকিটের আওতায় আসছে সব বাস কোম্পানি
নির্বাচিত

ই-টিকিটের আওতায় আসছে সব বাস কোম্পানি

আইআইজিএবির নতুন সভাপতি আমিনুল, মহাসচিব জুনায়েদ
নির্বাচিত

আইআইজিএবির নতুন সভাপতি আমিনুল, মহাসচিব জুনায়েদ

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর
বিবিধ

ইসরায়েলি বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা
অর্থ ও বাণিজ্য

শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস নিয়ে মন্ত্রীর নির্দেশনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix