Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৫ সালে স্মার্টফোন বিক্রিতে আয়ের শীর্ষে থাকবে ফাইভজি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 17 August 2021
চীনে ফাইভজি ফোন বিক্রি ৫৪ লাখ ইউনিট ছাড়িয়েছে
Share on FacebookShare on Twitter

২০২৫ সাল নাগাদ বিশ্বে স্মার্টফোন বিক্রির মাধ্যমে আয়ের শীর্ষে থাকবে ফাইভজি ফোন। ফলে মোট আয়ের পরিমাণ ৩৩ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছবে। ২০২১ সালে যার পরিমাণ হবে ১০ হাজার ৮০০ কোটি ডলার। সম্প্রতি জুনিপার রিসার্চ ফার্মের এক নতুন গবেষণায় এ তথ্য জানা গেছে। খবর ইটি টেলিকম।

তবে পরিবর্তনশীল প্রযুক্তি বাজারে ফাইভজির গ্রহণযোগ্যতা বাড়াতে সাশ্রয়ী মূল্যে ফাইভজি স্মার্টফোনের সহজলভ্যতা অনেকাংশেই প্রভাব বিস্তার করবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বাজার গবেষণা প্রতিষ্ঠানটির আশা, ২০২৫ সাল নাগাদ বিশ্বে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম আইওএস স্মার্টফোনের তুলনায় ৬৫ শতাংশ কমে যাবে। সেই সঙ্গে কম মূল্যের কারণে অ্যান্ড্রয়েড স্মার্টফোন সংগ্রহ করা সহজজ হওয়ায় লাতিন আমেরিকায় ফাইভজি অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজার ভালো প্রভাব বিস্তার করতে সক্ষম হবে।

অন্যদিকে নর্থ আমেরিকা ও ইউরোপের উন্নত বাজারে আইওএস ডিভাইসগুলো ফাইভজির বাজার সম্প্রসারণে ৪০ শতাংশ স্থান দখলে রাখতে পারবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

বাজার গবেষণা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যানুযায়ী, সর্বনিম্ন ৪১০ ডলার গড় বিক্রয়মূল্য ও বাণিজ্যিক ফাইভজি নেটওয়ার্ক ছাড়াই ডিভাইস বাজারজাতের দিক থেকে চীন, যুক্তরাষ্ট্র ও জাপানকে ছাড়িয়ে শীর্ষ চারে উঠে এসেছে ভারত।

ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্যানুযায়ী, শীর্ষ পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে ফাইভজি প্রযুক্তির ব্যবহার ও ডিভাইস সরবরাহের মাধ্যমে ২৩ শতাংশ বাজার নিয়ন্ত্রণে রেখেছে রিয়েলমি। এরপর রয়েছে ওয়ানপ্লাস ও অপো। অন্যদিকে প্রিমিয়াম ফাইভজির বাজারে নেতৃত্ব দিয়েছিল ওয়ানপ্লাস।

জুনিপার রিসার্চ জানায়, সেলফোনের হার্ডওয়্যার যেন মোবাইল ক্লাউড সলিউশন নিশ্চিত করে, সেটি স্মার্টফোন উৎপাদনকারীদের নিশ্চিত করতে হবে।

প্রতিষ্ঠানটি আরো জানায় যেসব স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান নিজেদের শীর্ষ অবস্থান ধরে রাখতে চায়, তারা তাদের স্মার্টফোনে আল্ট্রা লো লেটেন্সিতে অধিক ব্যান্ডউইডথ সরবরাহে শক্তিশালী রেডিও তরঙ্গ ব্যবহার করবে। ফলে গ্রাহকরা আরামদায়কভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোনে ক্লাউড কম্পিউটিং সেবা ব্যবহার করতে পারবেন।

জুনিপার উল্লেখ করে, উত্তর আমেরিকা ও ইউরোপে রাইট টু রিপেয়ার নামে নতুন যে আইন বাস্তবায়ন হতে যাচ্ছে, তার ফলে এ দুই অঞ্চলে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ও বিক্রির মাধ্যমে রাজস্ব আয়ের ওপর বিরূপ প্রভাব পড়বে। কেননা এ আইন বাস্তবায়ন হলে অনেক ব্যবহারকারী নতুন প্রজন্মের ডিভাইস গ্রহণের পরিবর্তে তাদের পুরনো ডিভাইস মেরামতে আগ্রহী হবে।

গবেষক অ্যাডাম উইয়ার্স বলেন, প্রাথমিক পর্যায়ে এ আইন তেমন গুরুতর কোনো প্রভাব বিস্তার করবে না। কেননা লো লেটেন্সি সুবিধাযুক্ত উচ্চগতির ইন্টারনেট ব্যবহারে গ্রাহকরা ফাইভজি স্মার্টফোন ব্যবহারের দিকেই ঝুঁকছেন। তিনি বলেন, বিষয়টিকে প্রাধান্য দিয়েই স্মার্টফোন নির্মাতাদের নতুন নতুন ডিভাইস উৎপাদনের মাধ্যমে গ্রাহকদের প্রতিনিয়ত ডিভাইস পরিবর্তনে উদ্বুদ্ধ করতে হবে। সেই সঙ্গে বাজারে থাকা প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে থাকতে হবে।

অন্যদিকে দ্রুতগতির ফাইভজি প্রযুক্তির ব্যবহার ও বিস্তৃতিতে প্রতিশ্রুতিবদ্ধ ৩০টিরও বেশি টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার ব্যাপারে আশা প্রকাশ করেছে বিশ্বের অন্যতম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়ালকম। সেই সঙ্গে চীনের চায়না টেলিকম ও চায়না ইউনিকমের সঙ্গে যৌথভাবে ৩ শতাংশ ফাইভজি রেডিও চুক্তি করেছে সুইডেনের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এরিকসন। ফাইভজি প্রযুক্তি সম্প্রসারণে কাজ করবে এ প্রতিষ্ঠান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

ছবি এডিট করার যত ফ্রি এআই টুলস
নির্বাচিত

ছবি এডিট করার যত ফ্রি এআই টুলস

সার্চ ইংলিশের মাধ্যমে বগুড়ার গৃহবধূ নিশা জাহানের ঘুরে দাঁড়ানোর গল্প
প্রযুক্তি সংবাদ

সার্চ ইংলিশের মাধ্যমে বগুড়ার গৃহবধূ নিশা জাহানের ঘুরে দাঁড়ানোর গল্প

গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করলো রাশিয়া
নির্বাচিত

গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করলো রাশিয়া

প্রতি সপ্তাহে বিশ্বব্যাপী ১০ লাখ ফেস শিল্ড পাঠাচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

প্রতি সপ্তাহে বিশ্বব্যাপী ১০ লাখ ফেস শিল্ড পাঠাচ্ছে অ্যাপল

স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের প্রথম ফোন
প্রযুক্তি সংবাদ

স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের প্রথম ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
প্রযুক্তি সংবাদ

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
অর্থ ও বাণিজ্য

ডব্লিউপিপিএফের সুদ নিয়ে ফের হাইকোর্টে গ্রামীণফোন, সাবেক কর্মীদের দাবিতে নতুন অনিশ্চয়তা

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 August 2021

২০২৫ সালে স্মার্টফোন বিক্রিতে আয়ের শীর্ষে থাকবে ফাইভজি

Techzoom.TV |
TechzoomTV