Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্যালাক্সি জেড ফোল্ড৩-এর ডিসপ্লে ব্যাটারি খরচ কমায় যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 18 August 2021
গ্যালাক্সি জেড ফোল্ড৩-এর ডিসপ্লে ব্যাটারি খরচ কমায় যেভাবে
Share on FacebookShare on Twitter

অগাস্টের দ্বিতীয় সপ্তাহে নতুন গ্যালাক্সি জেড ফোল্ড৩-এর ঘোষণা দিয়েছে শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা স্যামসাং। আগের মডেলের তুলনায় জেড ফোল্ড৩-এর ব্যাটারি ক্ষমতা যে কিছুটা কম, সেই বিষয়টি নজরে এসেছিলো ভক্তদের অনেকের। কম ক্ষমতা সম্পন্ন ব্যাটারি নিয়েও জেড ফোল্ড৩-এর ডিসপ্লে ব্যাটারি খরচ ২৫ শতাংশ কমায় কীভাবে, তার ব্যাখ্যা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।

গ্যালাক্সি জেড ফোল্ড২ এ ছিলো চার হাজার পাঁচশ’ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। কিন্তু জেড ফোল্ড৩ এর ব্যাটারি চার হাজার চারশ’ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন। জেড ফোল্ড৩-তে আরও আছে ১২০ হার্জের ডিসপ্লে এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট। এই সব মিলিয়ে ব্যাটারির স্থায়িত্ব কম হবে বলে আশঙ্কা করছিলেন সাধারণ ব্যবহারকারীরা।

কিন্তু স্যামসাং বলছে উল্টো কথা। নতুন ডিসপ্লে প্রযুক্তির কারণে ব্যাটারি খরচ ২৫ শতাংশ কম হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

স্যামসাং ডিসপ্লে নিউজরুমের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, স্যামসাংয়ের নতুন ইকো টু ওএলইডি ডিসপ্লে প্রযুক্তির কারণে শুধু ব্যাটারি খরচ ২৫ শতাংশ কমবে না, বরং পর্দার উজ্জ্বলতা বাড়বে ৩৩ শতাংশ।

স্যামসাং জানিয়েছে, ইকো টু ওএলইডি ডিসপ্লেতে ‘ইন্টিগ্রেটেড পোলারাইজার’ ব্যবহার করা হয়েছে। আগে ওএলইডি ডিসপ্লে এবং ডিসপ্লের উপরের স্তরে থাকা স্যামসাংয়ের ‘আল্ট্রা-থিন গ্লাস (ইউটিজি)’র মাঝে অস্বচ্ছ প্লাস্টিকের স্তর হিসেবে থাকতো ওই ‘পোলারাইজার’। বাহ্যিক আলোর প্রতিফলন ঘটিয়ে উজ্জ্বল সেটিংয়েও স্মার্টফোনের ব্যবহার সহজ করতো প্লাস্টিকের ওই স্তরটি। ইকো টু ওএলইডি ডিসপ্লের ক্ষেত্রে এটি আলাদা স্তর হিসেবে না রেখে মূল পর্দার সঙ্গে সমন্বয় করা হয়েছে।

নতুন স্মার্টফোনে পুরোনো প্রযুক্তির অভিনব ব্যবহার প্রসঙ্গে স্যামসাং বলছে, “প্রচলিত পোলারাইজার প্যানেলের উপরের স্তরে একটি কালো ফিল্ম যোগ করে। এর ফলে বেশি আলো প্রয়োজন হতো ডিভাইসের”। এতে পর্দার উজ্জ্বলতা যেমন বাড়িয়ে রাখতে হতো, তেমনি ব্যাটারি খরচও হতো বেশি।

নতুন ইকো টু ওএলইডি ডিসপ্লে অস্বচ্ছ প্লাস্টিকের বাড়তি স্তর ছাড়া একই ফল পায় এর “উদ্ভাবনী পিক্সেল কাঠামোর উপর নির্ভর করে”। আর এই কারণেই ২৫ শতাংশ কম ব্যাটারি খরচে ৩৩ শতাংশ বেশি উজ্জ্বলতার কথা বলছে স্যামসাং।

অস্বচ্ছ প্লাস্টিকের বাড়তি স্তর বাদ দেওয়ার ফলে স্মার্টফোন নির্মাণে প্লাস্টিকের ব্যবহারও কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে স্যামসাং।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশ ম্যাপে এজেন্ট, মার্চেন্ট, এটিএম ও গ্রাহক সেবা কেন্দ্রের খোঁজ
প্রযুক্তি সংবাদ

বিকাশ ম্যাপে এজেন্ট, মার্চেন্ট, এটিএম ও গ্রাহক সেবা কেন্দ্রের খোঁজ

অনলাইনে ঈদের আগাম টিকিট : পূর্বাঞ্চলের অর্ধেক সিট অবিক্রিত
নির্বাচিত

অনলাইনে ঈদের আগাম টিকিট : পূর্বাঞ্চলের অর্ধেক সিট অবিক্রিত

বিশ্বে স্মার্টফোন বিক্রি বেড়েছে, বাজার দখলে শীর্ষে স্যামসাং
নির্বাচিত

বিশ্বে স্মার্টফোন বিক্রি বেড়েছে, বাজার দখলে শীর্ষে স্যামসাং

মার্কিন ফুড ব্যাংকে কোটি ডলার অনুদান বেজোসের
ই-কমার্স

মার্কিন ফুড ব্যাংকে কোটি ডলার অনুদান বেজোসের

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি জগতে হুয়াওয়ে কেন এত আলোড়ন সৃষ্টি করছে?

‘লো-এন্ড’ ডিভাইসের জন্য গুগলের নতুন ক্যামেরা অ্যাপ
প্রযুক্তি সংবাদ

‘লো-এন্ড’ ডিভাইসের জন্য গুগলের নতুন ক্যামেরা অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
অর্থ ও বাণিজ্য

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট
প্রযুক্তি সংবাদ

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬
প্রযুক্তি সংবাদ

৫ নভেম্বর ঢাকায় বসছে বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ
প্রযুক্তি সংবাদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

দেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও কন্ট্যাক্ট সেন্টার...

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 August 2021

গ্যালাক্সি জেড ফোল্ড৩-এর ডিসপ্লে ব্যাটারি খরচ কমায় যেভাবে

Techzoom.TV |
TechzoomTV