Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও স্মার্টফোন ‘সিংহাসন’ ফেরত নেবে হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 19 August 2021
১ কোটি ৬৫ লাখ ইউনিট বিক্রি হল হুয়াওয়ে পি৩০ প্রো
Share on FacebookShare on Twitter

সম্প্রতি হুয়াওয়ে চেয়ারম্যান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তাদের স্মার্টফোন ব্যবসার কণ্ঠরোধ করলেও তারা হার মানবে না এবং একটি সময়ে গিয়ে স্মার্টফোন শিল্পের ‘সিংহাসন’ ফেরত নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০১৯ সালে হুয়াওয়েকে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেন। প্রতিষ্ঠানটিকে সে সময় রপ্তানি কালোতালিকাভুক্ত করেন এবং যুক্তরাষ্ট্রের তৈরি প্রযুক্তি যাতে হুয়াওয়ে ব্যবহার না করতে পারে, সে পদক্ষেপ নেন।

গোটা বিষয়টি প্রভাব ফেলে হুয়াওয়ের নিজস্ব চিপ নির্মাণ সক্ষমতায় এবং বাইরের বিক্রেতাদের কাছ থেকে উপাদান সংগ্রহে।

“সবাই জানেন যে ফোন চিপের উন্নত প্রযুক্তির প্রয়োজন যা আকারে ছোট এবং কম শক্তি খরচ করে। হুয়াওয়ে এটি নকশা করতে পারে, কিন্তু কেউ এটি তৈরিতে আমাদের সহায়তা করতে পারছে না: আমরা আটকে গেছি।” – সম্প্রতি কর্মীদের উদ্দেশ্যে বলেছেন হুয়াওয়ে চেয়ারম্যান গুয়ো পিঙ।

পিঙ সমস্যাটিকে সমাধানযোগ্য মনে করছেন বলেই উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। তিনি বলেছেন, “মোবাইল ফোন খাতে হুয়াওয়ে উপস্থিতি বজায় রাখবে এবং চিপ নির্মাণে ক্রমাগত উন্নতির মাধ্যমে একটি সময়ে স্মার্টফোন সিংহাসনে ফিরে আসবে।”

সংক্ষিপ্ত সময়ের জন্য বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বিক্রেতার স্থানটি দখলে রেখেছিল হুয়াওয়ে। কিন্তু গত প্রান্তিকে নিজ দেশ চীনের শীর্ষ পাঁচ স্মার্টফোন বিক্রেতার তালিকা থেকেই ছিটকে পড়েছে প্রতিষ্ঠানটি। গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিস বলছে, প্রায় সাত বছরেরও বেশি সময় পর এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে হুয়াওয়ে।

নভেম্বরে নিজেদের ‘লোয়ার-এন্ড’ স্মার্টফোন ব্র্যান্ড বিক্রি করে দিয়েছে হুয়াওয়ে। রয়টার্সের প্রতিবেদন বলছে, ব্যবসা সচল রাখতেই পদক্ষেপটি নিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বছরের প্রথম প্রান্তিকে হুয়াওয়ের আয় কমেছে ২৯ শতাংশ। এখন পর্যন্ত আয়ের দিক থেকে এটাই সবচেয়ে বড় ধাক্কা প্রতিষ্ঠানটির জন্য। তাদের ভোক্তা ইলেকট্রনিক্স শাখার আয় ৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার একশ’ কোটি ডলারে। হুয়াওয়ের ফোন ব্যবসা এ শাখার-ই অংশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী ফোন আনছে রিয়েলমি
নির্বাচিত

১০ হাজার এমএএইচ ব্যাটারির শক্তিশালী ফোন আনছে রিয়েলমি

ছয় ঘণ্টা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অচলের নেপথ্যে
প্রযুক্তি সংবাদ

ছয় ঘণ্টা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অচলের নেপথ্যে

স্থানীয় টেক জায়ান্টদের ওপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে চীন
নির্বাচিত

স্থানীয় টেক জায়ান্টদের ওপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে চীন

কোরিয়ান ইপিজেড এর আইটি জোনকে বেসরকারি হাই-টেক পার্ক ঘোষণা
প্রযুক্তি সংবাদ

কোরিয়ান ইপিজেড এর আইটি জোনকে বেসরকারি হাই-টেক পার্ক ঘোষণা

এবার অ্যাপে ঝড়-বৃষ্টির খবর আগেভাগেই পাবে কৃষকরা
প্রযুক্তি সংবাদ

এবার অ্যাপে ঝড়-বৃষ্টির খবর আগেভাগেই পাবে কৃষকরা

বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি ৮.৫% বেড়েছে, শীর্ষে অ্যাপল
নির্বাচিত

বিশ্বব্যাপী ট্যাবলেট বিক্রি ৮.৫% বেড়েছে, শীর্ষে অ্যাপল – উত্থান শাওমি ও হুয়াওয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট
প্রযুক্তি সংবাদ

পাঠাও নিয়ে এলো কুরিয়ার ও পার্সেল ডেলিভারিতে ডিজিটাল পেমেন্ট

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনায় ৬৩০ কোটি...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 August 2021

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও স্মার্টফোন ‘সিংহাসন’ ফেরত নেবে হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV