Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মূলধারার আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি, চাঙ্গা বিটকয়েন বাজার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১
মূলধারার আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি, চাঙ্গা বিটকয়েন বাজার
Share on FacebookShare on Twitter
মূলধারার আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতিতে বিটকয়েনের পালে লেগেছে নতুন হাওয়া। তিন মাসের মন্দার পর আবারও বাড়ছে দাম। ৫০ হাজার ডলার ছাড়িয়েছে বিটকয়েনের বাজার মূল্য।

মে মাসে চীন সরকারের কড়াকড়ি আরোপ এবং টেসলা প্রধান ইলন মাস্কের বিটকয়েন গ্রহন না করার ঘোষণার পর থেকে মন্দা চলছিলো ক্রিপ্টোকারেন্সির বাজারে।

তবে মূলধারার আর্থিক প্রতিষ্ঠানগুলো একে একে বিটকয়েন লেনদেনে অংশগ্রহণ করায় সেই চিত্র পাল্টে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। চলতি বছরের জানুয়ারি মাসে প্রতিটি বিটকয়েনের লেনদেন হয়েছে ২৭ হাজার সাতশ’ ডলারে। সেই তুলনায় এই ক্রিপ্টোকারেন্সির দাম বেড়েছে ৮১ শতাংশ।

২৩ অগাস্ট বিটকয়েনের বাজার দর তিন শতাংশ বেড়ে ৫০ হাজার দুইশ’ ৬৬ ডলারে পৌঁছায় বলে জানিয়েছে বিবিসি। একই দিনে ইথার কয়েনের দাম বেড়েছে চার শতাংশ।

যুক্তরাজ্যের গ্রাহকদের জন্য বিটকয়েন বেচাকেনার সেবা চালু করার ঘোষণা দিয়েছে পেপাল। যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো নিজেদের ক্রিপ্টো লেনদেন সেবা চালু করছে প্রতিষ্ঠানটি। ওই ঘোষণার পর ক্রিপ্টোকারেন্সির বাজারে ঊর্ধ্বমুখী পরিবর্তন ছিলো চোখে পড়ার মতো।

বিশ্বব্যাপী ৪০ কোটির বেশি সেবাগ্রাহক আছে পেপালের। লেনদেন ও গ্রহনযোগ্যতার বিচারে বিশ্বের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে এটি বিবেচিত।

এই প্রসঙ্গে যুক্তরাজ্যভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান সিএমসি মার্কেটস-এর মাইকেল হিউসন বলেন, “এই ঘটনা একটি বৈশ্বিক প্রতিষ্ঠানের ক্রমশ মূল ধারায় চলে আসা ক্রিপ্টোর ব্যবহারকে গ্রহনযোগ্যতা দেওয়ার আরেকটি উদাহরণ বলে মনে হচ্ছে”।

অন্যদিকে, মার্কিন অর্থনীতিতে বিটকয়েনের ব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকের সমর্থন থাকায় ক্রিপ্টোকারেন্সিটির গ্রহনযোগ্যতা আরও বেড়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। সুদের হার রেকর্ড পর্যায়ে কমিয়েছে প্রতিষ্ঠানটি, ফলে তুলনামূলক ঝুঁকিপূর্ণ বিনিয়োগও আকর্ষণীয় হয়ে উঠেছে বিনিয়োগকারীদের কাছে।

বিটকয়েনের এই ঊর্ধ্বমুখী গতিতে, “ঠাণ্ডা হওয়ার কোনো ইঙ্গিত” দেখছেন না বলে মন্তব্য করেছেন মার্কেটস ডটকমের নিল উইসন। তবে, স্বল্প সময়ের জন্য দামের কিছু হেরফের অপ্রত্যাশিত নয় বলে জানিয়েছেন তিনি।

বিটকয়েন নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়লেও ক্রিপ্টোকারেন্সিটি এখনও “নাজুক ডিজিটাল মুদ্রা” বলে মন্তব্য করেছেন আর্থিক প্রতিষ্ঠার ওয়েডবুশ সিকিউরিটিজের ড্যান আইভস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের নতুন ফোনে এক ক্লিকে সাত ফটো, তিন ভিডিও
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন ফোনে এক ক্লিকে সাত ফটো, তিন ভিডিও

২০২০ ছিল ঘটনাবহুল ‘ভার্চুয়াল’ বছর
প্রযুক্তি সংবাদ

২০২০ ছিল ঘটনাবহুল ‘ভার্চুয়াল’ বছর

ডিজিটাল বাংলাদেশ আমাদের নিজেদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে
নির্বাচিত

ডিজিটাল বাংলাদেশ আমাদের নিজেদেরকেই প্রতিষ্ঠিত করতে হবে

সেভর এক্সপোতে স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবন ও সিস্টেম এসি সলিউশন প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

সেভর এক্সপোতে স্যামসাংয়ের সর্বশেষ উদ্ভাবন ও সিস্টেম এসি সলিউশন প্রদর্শন

গোপন টিকটক অ্যাকাউন্ট আছে জাকারবার্গের!
প্রযুক্তি সংবাদ

গোপন টিকটক অ্যাকাউন্ট আছে জাকারবার্গের!

পিএস৪ মালিকদের ‘ফ্রি গেম’ দিচ্ছে সনি
প্রযুক্তি বাজার

পিএস৪ মালিকদের ‘ফ্রি গেম’ দিচ্ছে সনি

Load More

ট্রেন্ডিং টপিক

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে আয়ের লক্ষ্য পূরণে সক্ষম হবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর
অর্থ ও বাণিজ্য

২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে আয়ের লক্ষ্য পূরণে সক্ষম হবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর

চালে ভেজানোর দিন শেষ? পানিতে ভেজা স্মার্টফোন শুকাতে এলো ইউএজি ফোন রিকভারি পাউচ
কিভাবে করবেন

চালে ভেজানোর দিন শেষ? পানিতে ভেজা স্মার্টফোন শুকাতে এলো ইউএজি ফোন রিকভারি পাউচ

টয়োটাকে টেক্কা দিতে ১৬ বছর পর নতুন মিনিভ্যান আনল নিশান
অটোমোবাইল

টয়োটাকে টেক্কা দিতে ১৬ বছর পর নতুন মিনিভ্যান আনল নিশান

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?
পাঁচমিশালি

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন
অর্থ ও বাণিজ্য

অ্যাপভিত্তিক সিএনজি সেবা বন্ধ না করার দাবিতে বিআরটিএ ভবনের সামনে মানববন্ধন

অ্যাপভিত্তিক সিএনজি অটোরিকশা সেবা বন্ধ না করার দাবিতে...

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সিল প্যাকে ব্যবহৃত ফোন, কান্ট্রি লকড সেটের অভিযোগ মোবাইল বাজ বিডি বিরুদ্ধে

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের মুনাফায় ধস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

টানা চতুর্থবার HPE-এর টপ পারফর্মিং পার্টনার স্মার্ট টেকনোলজিস

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ আগস্ট ২০২১

মূলধারার আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি, চাঙ্গা বিটকয়েন বাজার

Techzoom.TV |
TechzoomTV