Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এবার ভারতে অ্যান্টিট্রাস্ট মামলার মুখোমুখি অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
এবার ভারতে অ্যান্টিট্রাস্ট মামলার মুখোমুখি অ্যাপল
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইউ), জাপান ও দক্ষিণ কোরিয়ার পর এবার ভারতে অ্যান্টিট্রাস্ট মামলার মুখোমুখি হয়েছে অ্যাপল। মার্কিন প্রযুক্তি জায়ান্টটির বিরুদ্ধে অভিযোগ, ডেভেলপারদের ইন-অ্যাপ কেনাকাটায় অ্যাপলের লেনদেন প্লাটফর্ম ব্যবহারে বাধ্য করা এবং ৩০ শতাংশ কমিশন গ্রহণ করা। এর মাধ্যমে বাজারে একক আধিপত্য বিস্তার করছে অ্যাপল। খবর রয়টার্স।

ভারতের অ্যান্টিট্রাস্ট মামলার অভিযোগের সঙ্গে ইইউর দায়ের করা অভিযোগের মিল রয়েছে। ডেভেলপারদের কাছ থেকে অ্যাপলের ৩০ শতাংশ ইন-অ্যাপ ফি নেয়া ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপ নিয়ে গত বছর তদন্ত শুরু করে ২৭ দেশের ব্লকটি।

ভারতে অ্যাপলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে স্বল্প পরিচিত অলাভজনক সংস্থা টুগেদার উই ফাইট সোসাইটি। তাদের ভাষ্যে, অ্যাপ ডেভেলপার ও ক্রেতাদের খরচ বাড়িয়ে প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করছে অ্যাপলের ওই ৩০ শতাংশ ফি। পাশাপাশি এটি বাজারে প্রবেশের প্রতিবন্ধকতা হিসেবেও কাজ করছে।

মামলার নথিতে বলা হচ্ছে, ৩০ শতাংশ কমিশনের অস্তিত্ব থাকার মানে দাঁড়াচ্ছে কিছু অ্যাপ ডেভেলপার কখনো বাজারে পৌঁছতে পারবে না এবং এটি ভোক্তার ক্ষতির কারণ হয়েও দাঁড়াতে পারে।

ভারতীয় আদালত মামলা, নথি এবং পর্যালোচিত মামলার বিস্তারিত জানালেও কম্পিটিশন কমিশন অব ইন্ডিয়া’ (সিসিআই) এ রকমটি করে না। মামলা প্রসঙ্গে অ্যাপল বা সিসিআই কোনো মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। সংশ্লিষ্ট এক সূত্র জানায়, সামনের সপ্তাহগুলোতে সিসিআই মামলাটি পর্যালোচনা করে দেখবে এবং প্রয়োজনে নিজেদের তদন্ত বিভাগকে বড় মাপে তদন্ত করে দেখতে বলবে। আবার অভিযোগের কোনো ভিত্তি না পেলে গোটা মামলাটিই খারিজ করে দিতে পারে তারা।

একটি সূত্র বলছে, তদন্ত শুরুর নির্দেশ দেয়ার উচ্চ সম্ভাবনা রয়েছে, কারণ ইইউও এটি নিয়ে তদন্ত করছে। মামলার বিস্তারিত প্রকাশ্য না হওয়ার কারণে তিনি নিজের পরিচয় দিতে রাজি হননি।

টুগেদার উই ফাইট সোসাইটি ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাজস্থানভিত্তিক অলাভজনক সংস্থা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভারতীয় ভোক্তা ও স্টার্টআপের স্বার্থ সংরক্ষণে মামলা করেছে তারা।

গত বছরের শেষের হিসাব অনুসারে, ভারতে মোট ৫২ কোটি স্মার্টফোনের মধ্যে অ্যাপলের আইওএস চালিত ফোন রয়েছে মাত্র ২ শতাংশ। বাকি স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য বলছে, গত পাঁচ বছরে ভারতে মার্কিন স্মার্টফোন জায়ান্টটির ভিত্তি দ্বিগুণ বেড়েছে।

চলতি সপ্তাহেই নতুন এক আইনে অনুমোদন দিয়েছেন দক্ষিণ কোরিয়ার আদালত। ওই বিলটির বদৌলতে গুগল এবং অ্যাপল নিজ লেনদেন প্রক্রিয়া সফটওয়্যার নির্মাতাদের ওপর চাপিয়ে দিতে পারবে না। দক্ষিণ কোরিয়ার পদক্ষেপের পর পরই সামনে এল ভারতের মামলার খবরটি।

অ্যাপল ও গুগলের মতো কোম্পানিগুলো বলছে, তাদের গৃহীত ফি প্লাটফর্মের নিরাপত্তা নিশ্চিত ও বিপণন সুবিধার জন্য। কিন্তু প্লে-স্টোর ও অ্যাপ স্টোর ব্যবহার করা অনেক প্রতিষ্ঠান ও গ্রাহকরা এতে একমত নন। গত বছর ভারতের বেশ কয়েকটি স্টার্টআপ গুগলের প্লে-স্টোরে উচ্চ কমিশন নিয়ে অভিযোগ দায়ের করেছিল। এর বিস্তৃত একটি তদন্তের নির্দেশ দিয়েছিল সিসিআই, যা এখনো চলমান রয়েছে।

সম্প্রতি ডেভেলপারদের জন্য অ্যাপ স্টোরে বিধিনিষেধ শিথিল করেছে অ্যাপল। নেটফ্লিক্স, স্পটিফাই ও কিন্ডেলের মতো কিছু প্লাটফর্ম অ্যাপ স্টোরে লিংক যুক্ত করতে পারবে। এর মাধ্যমে পেইড সাবস্ক্রিপশনের জন্য অর্থ আদায় করতে পারবে তারা। অ্যাপল বলছে, অ্যাপ স্টোরে রিডার অ্যাপ জাতীয় প্লাটফর্মগুলো সরাসরি নিজেদের সাইনআপ লিংক সংযুক্ত করতে পারবে। নেটফ্লিক্স, স্পটিফাই ও অ্যামাজনের কিন্ডেলের মতো অল্প কয়েকটি সেবা অ্যাপলের এ রিডার শ্রেণীভুক্ত হচ্ছে। নতুন নীতিমালায় অ্যাপ স্টোরের আর্থিক লেনদেনের প্লাটফর্ম ব্যবহার করতে হচ্ছে না। এমনকি অ্যাপ স্টোরকে মোট আয়ের ৩০ শতাংশ কমিশন দিতে হবে না। জাপানের অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষের তদারকির পরিপ্রেক্ষিতে নীতিমালায় পরিবর্তন এনেছে অ্যাপল।

আগামী বছরের শুরুর দিকে বৈশ্বিকভাবে নতুন নীতিমালা কার্যকর করা হচ্ছে। তবে কোন অ্যাপগুলো এ সুবিধা পাবে তা নির্ধারণের ক্ষমতা থাকছে অ্যাপলের হাতেই। কিছু কোম্পানি বলছে, অ্যাপলের এ ঘোষণা পর্যাপ্ত নয়। স্পটিফাই টেকনোলজিস এক বিবৃতিতে জানায়, সীমিত পর্যায়ে কিছু পরিবর্তন আমাদের সব সমস্যা সমাধান করছে না।

এই বিভাগ থেকে আরও পড়ুন

চমকে দেওয়ার মত ফিচার নিয়ে আসছে মোটোরোলা নিও
নির্বাচিত

চমকে দেওয়ার মত ফিচার নিয়ে আসছে মোটোরোলা নিও

এমডব্লিউসি বার্সেলোনা ২০২৫ এ যেসকল সর্বশেষ উদ্ভাবন ও ট্রেন্ডগুলি প্রদর্শন হল
নির্বাচিত

এমডব্লিউসি বার্সেলোনা ২০২৫ এ যেসকল সর্বশেষ উদ্ভাবন ও ট্রেন্ডগুলি প্রদর্শন হল

ChatGPT-5 আসছে জুনে, আরও রিয়েলিস্টিক AI কমিউনিকেশন
প্রযুক্তি সংবাদ

ChatGPT-5 আসছে জুনে, আরও রিয়েলিস্টিক AI কমিউনিকেশন

রিক্সায় যাত্রী নিয়ে যাচ্ছে রোবট কুকুর (ভিডিও)
প্রযুক্তি সংবাদ

রিক্সায় যাত্রী নিয়ে যাচ্ছে রোবট কুকুর (ভিডিও)

লক করা ফেসবুক প্রোফাইল আনলক করে দেখবেন যেভাবে
নির্বাচিত

২৮ অক্টোবর আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হবে কেন

মোবাইল ফোন কি সত্যিই ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ায়? গবেষণা যা বলছে
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোন কি সত্যিই ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ায়? গবেষণা যা বলছে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে
বিবিধ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix