Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যানিমেটেড ছবি ‘মুজিব আমার পিতা’ এর উদ্বোধন ২৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 26 September 2021
অ্যানিমেটেড ছবি ‘মুজিব আমার পিতা’ এর উদ্বোধন ২৮ সেপ্টেম্বর
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তাঁর লেখা বই ‘মুজিব আমার পিতা’ অবলম্বনে দেশের এ প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র প্রিমিয়ার শোআনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আগামী ২৮ সেপ্টেম্বর। চলচ্চিত্রটি সকলের জন্য উন্মুক্ত করা হবে ১ অক্টোবর।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ বসুন্ধরা সিটি কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে ‘মুজিব আমার পিতা’ অ্যানিমেশন চলচ্চিত্রের টেকনিক্যাল শো উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান ২৮ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে অ্যানিমেশন চলচ্চিত্রটি উদ্বোধন করবেন।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নির্মাণ করেছে এ অ্যানিমেশন চলচ্চিত্রটি। সহযোগিতায় ছিল বিএমআইটি সল্যুউশন লিমিটেড এবং প্রোল্যান্সার স্টুডিও। ১৬ সেপ্টেম্বর চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

প্রতিমন্ত্রী পলক বলেন নতুন প্রজন্মের শিশু-কিশোরদের কাছে বঙ্গবন্ধুর জীবন গল্প পৌছে দেয়া আমাদের দায়িত্ব। তাদেরকে জানানোর জন্যঅ্যানিমেশন চলচ্চিত্রের চেয়ে ভাল আর কোন মাধ্যম হতে পারে না। নির্মাতাগণ বঙ্গবন্ধুর ছেলেবেলা সম্পর্কে এ অ্যানিমেশন চলচ্চিত্রের মাধ্যমে সুনিপুণভাবে তুলে ধরেছেন। বঙ্গবন্ধুর সম্পর্কে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে আর কেউ ভাল বলতে পারবে না বলে তিনি জানান।

পলক বলেন আমরা অ্যানিমেশন শিল্পকে এগিয়ে নিতে চাই। কারণ বর্তমান বিশ্বে অ্যানিমেশন শিল্পের বাজার ৩০০ বিলিয়ন ইউএস ডলার। অ্যানিমেশন চলচ্চিত্রে এবং অ্যানিমেশন শিল্পে দেশের তরুণদের উদ্বুদ্ধ করতে এই চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন বিশ্বের অ্যানিমেশনের বাজারে প্রবেশ এবং অ্যানিমেশন শিল্পে আমাদের শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তুলতে আইসিটি বিভাগের উদ্যোগে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। অ্যানিমেশনের বাজারে আমাদের অবস্থান সুদূঢ় করতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অ্যানিমেশন ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআরআই-এর কর্ডিনেটর তন্ময় আহমেদ, চলচ্চিত্র নির্মাতা সোহেল মুহাম্মদ রানাসহ অ্যানিমেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পরে প্রতিমন্ত্রী অ্যানিমেশন চলচ্চিত্র সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নারীরা দিনে কতক্ষণ ফোন ব্যবহার করে জানাচ্ছে সমীক্ষা
প্রযুক্তি সংবাদ

নারীরা দিনে কতক্ষণ ফোন ব্যবহার করে জানাচ্ছে সমীক্ষা

দুর্নীতিতে ‘দুর্বার’ আইসিটি প্রকল্পের আরিফ ইবনে আলী
প্রযুক্তি সংবাদ

দুর্নীতিতে ‘দুর্বার’ আইসিটি প্রকল্পের আরিফ ইবনে আলী

উইন্ডোজ ১০ এর নতুন স্টার্ট মেনুতে দেখতে যেমন
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ ১০ এর নতুন স্টার্ট মেনুতে দেখতে যেমন

কর্মচারীদের সর্বোচ্চ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করছে দারাজ বাংলাদেশ
ই-কমার্স

কর্মচারীদের সর্বোচ্চ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করছে দারাজ বাংলাদেশ

মশা নিধনে স্যাটেলাইট!
প্রযুক্তি সংবাদ

মশা নিধনে স্যাটেলাইট!

এভারকেয়ার নেটওয়ার্কে যুক্ত হল বাংলাদেশের এসটিএস হোল্ডিং লিমিটেড
নির্বাচিত

এভারকেয়ার নেটওয়ার্কে যুক্ত হল বাংলাদেশের এসটিএস হোল্ডিং লিমিটেড

Load More

ট্রেন্ডিং টপিক

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
বিবিধ

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ
অর্থ ও বাণিজ্য

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধার জন্য অতিরিক্ত ৩০০ টাকা...

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 September 2021

অ্যানিমেটেড ছবি ‘মুজিব আমার পিতা’ এর উদ্বোধন ২৮ সেপ্টেম্বর

Techzoom.TV |
TechzoomTV