Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুন্সিগঞ্জ জেলার তাঁত শিল্প

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 29 September 2021
মুন্সিগঞ্জ জেলার তাঁত শিল্প
Share on FacebookShare on Twitter

ঢাকার নিকটবর্তী সবুজ, শ্যামল শান্ত নদী বেষ্টিত একটি জেলা মুন্সিগঞ্জ জেলা। তাতঁ শিল্পের উপযোগী হওয়ায় এ জেলায় বৃটিশ আমল থেকে তাতঁ শিল্পের প্রচলন শুরু হয়। প্রয় দু’শ বছরের ঐতিহ্য মিশে রয়েছে মুন্সিগঞ্জের তাতঁশিল্পে। নিখুঁত বুননে তৈরি করা হয় জেলার তাতঁ পন্য। একসময় শাড়ী, লুঙ্গি, গামছার বেশ কদর ছিলো জেলার তাঁত শিল্পের।এমনকি দেশ ছাড়িয়ে বিদেশেও এ জেলার তাঁত শিল্পের বেশ নাম ডাক ছড়িয়ে পরেছিলো।

তবে বর্তমানে মুন্সিগঞ্জ জেলা প্রায় হারাতে বসেছে তার নিজস্ব ঐতিহ্য তাঁত শিল্প। নানা রকম প্রতিবন্ধকতা ও চরম লস যেনে তাদের পেয়ে বসেছে।তাই আগ্রহ হারাচ্ছে তাঁতি পরিবার। এখন আর শাড়ী বুনে না তাঁতিরা। তবে জেলার শ্রীনগর উপজেলার বাড়ৈখালি ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের শতাধিক পরিবার তাতঁশিল্পের সাথে এখনোও জড়িয়ে রয়েছে।মূলত তারাই ধরে রেখেছে পূর্ব পুরুষের কাছ থেকে পাওয়া এ পেশা। বাপ দাদার কাছ থেকে শেখা এ পেশা শুধুই তাদের পেশাই নয়। এক বুক আশা, ভরসা, ভালোবাসা এবং আবেগ ও।

তাঁতি পাড়ায় তাঁতিদের সাথে কথা বলে জানা যায়, বর্তমানে আধুনিক মেশিনে তৈরি সস্তা দরের লুঙ্গি দখল করে রেখেছে বাজার। ফলে নিপুণ হাতে বোনা নিখুঁত লুঙ্গির বাজার মন্দা। তাঁতিদের চড়া দামে সুতা কিনতে হয় লুঙ্গি।বুননের জন্য। কর্মচারীদের মজুরি ও আনুষাঙ্গিক খরচ অনেক বেশি, ফলে তাঁতিদের বাজারের সস্তাদরের পন্যের সাথে তাল মিলিয়ে দাম নির্ধারন করা সম্ভব নয়।

তাঁতি পাড়ায় যেনো এখন শুনশান নিরবতা। আগের মতো পুরো পাড়ায় তাতঁকলের চকর চকর শব্দ চারদিক আর মাতিয়ে রাখে না। তারপরেও হাতে গোনা শতাধিক তাঁতি পরিবার বংশ পরম্পরায় ধরে রেখেছে পূর্ব পুরুষের কাছ থেকে পাওয়া এ পেশা৷

তাঁতি পাড়ায় কয়েকজন তাঁতির সাথে কথা বলে জানা যায়, তাদের আক্ষেপের কথা। তাদের সন্তানেরা আর তেমন কেউ এ পেশায় নেই কিংবা থাকতে ইচ্ছুক না। সবাই অন্য পেশায় জড়িয়ে পরেছে। তাঁতিদের ধারনা এখন থেকে তাঁতি পারায় সুদিন ফিরিয়ে না আনলে হয়তো একসময় বিলুপ্ত হয়ে যাবে পুরোপুরি জেলার তাঁত শিল্প।

এত হারিয়ে যাওয়ার মাঝেও তাঁতের লুঙ্গির খানিকটা কদর এখনো বেশ রয়েছে। শিবরামপুর হাটে তাঁতিরা লুঙ্গি ও গামছা বিক্রয় করে। ঢাকা, মানিকগঞ্জ , সাভার,ধামরাই, গাবতলি বিভিন্ন যায়গা থেকে মুন্সিগঞ্জ জেলার তাঁতের লুঙ্গি কিনে নিয়ে যায়।

এছাড়াও বিভিন্ন বড় বড় লুঙ্গির কোম্পানিগুলো মুন্সিগঞ্জ জেলার লুঙ্গি কিনে নিয়ে চড়া দামে বিক্রি করে থাকে।কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে,সে সকল কোম্পানিগুলো তাদের কোম্পানির নামেই লুঙ্গি বিক্রি করে থাকে৷ এতে করে তাঁতিরা লুঙ্গি বিক্রি করলেও তাদের কিংবা মুন্সিগঞ্জ জেলার প্রচারণাটা আর আলাদা করে হয় না।
যে কোন শিল্প কে বাঁচাতে হলে আগে প্রচার ও প্রসারের চিন্তা করতে হয়। অসহায় তাঁতিদের প্রচারনা করা হচ্ছে না বলেই তাদের পিছিয়ে পরতে হচ্ছে।
জেলার হাতেগোনা কয়েকটি পরিবারের রয়েছে নিজস্ব তাতঁ। তবে হাজী আশরাফ আলী নামক একজন বিশিষ্ট ব্যাক্তির তাতেঁ বেশ কয়েকটি তাতঁকল রয়েছে। জৈনিক ব্যাক্তির তাতঁ ২০-৪০ জন স্থানীয় কর্মচারী রয়েছে।১০-১৫ টি তাতঁকলে লুঙ্গি বোনা হচ্ছে।

একটি তাতেঁর লুঙ্গি শেষ করতে মোটামুটি ৩-৫ দিন সময় লাগে৷ একতাতেঁ একসাথে ৫ টি লুঙ্গি বের হয়। জানা যায় যে, এ জেলার তাঁতিরা মুলত দুই ধরনের লুঙ্গি বুনে থাকে,এবং সেটা আলাদা হয় সুতার মান হিসেবে।

তাদের ভাষায় ৬০ শানা ও ৪০ শানা। ৬০ শানা মানে সুতার ঘনত্ব ও মানে উন্নত। ৪০ শানা লুঙ্গির ৬০ শানার চেয়ে একটু কম ঘনত্ব। তবে মানে তেমন বেশি পার্থক্য নেই। চিকন ও মিহি সুতার লুঙ্গি গুলো চমৎকার আরাম দায়ক বলে একবার যে ব্যাবহার করে সে বার বার লুঙ্গির প্রয়োজনে তাঁতি পাড়ায় আসে।

সবশেষে বুঝা যায় যে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব ও প্রচারের অভাবে তেমন প্রসার হচ্ছে না জেলার তাঁত শিল্প, যদিও এর গুনগত মান বেশ ভালো।নিজ জেলার ই কমার্স উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে জেলার তাঁত শিল্পকে বাঁচাতে।জেলার একটি তাতঁ বাচলে সেটিই জেলার অর্থনীতির অগ্রসর ঘটাবে।সেই সাথে একটি জেলার তাঁত শিল্প অনেক পরিচিতিও পাবে।

সোনিয়া দেওয়ান
ওনার অফ সেজদাহ ফুড
মুন্সিগঞ্জ জেলা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেসিসের নতুন প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান
প্রযুক্তি সংবাদ

বেসিসের নতুন প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান

বিনামূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিদিন ভাতা ২০০ টাকা
নির্বাচিত

বিনামূল্যে ৪৮ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিদিন ভাতা ২০০ টাকা

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’
ই-কমার্স

কেনাকাটার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘চয়েস’

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলায় গুগল-ফেসবুক
নির্বাচিত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলায় গুগল-ফেসবুক

‘মুজিব ভাই’ অ্যানিমেশন ফিল্মের প্রিমিয়ার শো উদ্বোধন করলেন পলক
প্রযুক্তি সংবাদ

‘মুজিব ভাই’ অ্যানিমেশন ফিল্মের প্রিমিয়ার শো উদ্বোধন করলেন পলক

স্যামসাং ভারতে ল্যাপটপ বানাবে, খুলছে কারখানা
নির্বাচিত

স্যামসাং ভারতে ল্যাপটপ বানাবে, খুলছে কারখানা

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 September 2021

মুন্সিগঞ্জ জেলার তাঁত শিল্প

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix