Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওয়ালটন হাই-টেকের ১৫তম বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
ওয়ালটন হাই-টেকের ১৫তম বার্ষিক সাধারণ সভা
Share on FacebookShare on Twitter

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা বুধবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছ। কোম্পানির চেয়ারম্যান এস এম নূরুল আলম রেজভী এই সভায় সভাপতিত্ব করেন। সভায় ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানি ঘোষিত সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় কোম্পানির পরিচালকদের অবসর গ্রহণ ও পুনঃ নির্বাচন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

সভায় কোম্পানির সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে মেসার্স হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানি, চার্টাড অ্যাকাউন্টেন্ট এবং করপোরেট গভর্নেন্স কমপ্লায়েন্স অডিটর হিসেবে মেসার্স আল মুক্তাদির অ্যাসোসিয়েটস, চাটার্ড সেক্রেটারি অ্যান্ড কনসালটেন্টকে নিয়োগ প্রদানের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং পারিশ্রমিক নির্ধারণ করা হয়।

বিশেষ আলোচ্যসূচির আওতায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ওয়ালটন প্লাজার মধ্যে ১০ শতাংশের অধিক লেনদেন এবং কোম্পানির আইকনিক টাওয়ার নির্মাণের জন্য জমি কেনার সিদ্ধান্তটি সাধারণ শেয়ারহোল্ডারদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে অনুমোদিত হয়।

একই সঙ্গে শেয়ারহোল্ডারদের সম্মতিতে কোম্পানিটির নাম ‘ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এর পরিবর্তে ‘ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’ করার বিষয়টিও অনুমোদন পায়। সভায় শেয়ারহোল্ডাররা ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ, পরিচালক, এস এম আশরাফুল আলম, এস এম মাহবুবুল আলম, এস এম রেজাউল আলম, এস এম মঞ্জুরুল আলম অভি, তাহমিনা আফরোজ তান্না, রাইসা সিগমা হিমা এবং কোম্পানির স্বতন্ত্র্য পরিচালক ড. আহসান এইচ মনসুর, প্রফেসর মো. জাকির হোসেন ভুঁইয়া, পিএইচডি, প্রফেসর এম. সাদিকুল ইসলাম, পিএইচডি, এফসিএমএ ও শামসুল আলম মল্লিক এফসিএ।

এছাড়াও বার্ষিক সাধারণ সভায় ডিজিটাল প্লাটফর্মে যুক্ত ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল বাসার হাওলাদার, উপ-ব্যবস্থাপনা পরিচালক, মো. নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, মোহাম্মদ আলমগীর আলম সরকার, মোহাম্মদ হুমায়ূন কবীর, কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএস, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ওমর ফারুক রিপন এফসিএ, হেড অব ইন্টারনাল অডিট, মোহাম্মদ সিরাজুল ইসলাম, এফসিএ; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ারহোল্ডার, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানে যোগদান করে বার্ষিক সাধারণ সভাকে সাফল্যমণ্ডিত করায় কোম্পানির চেয়ারম্যান সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কোম্পানির ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসমূহ শেয়ারহোল্ডারদের অবগতির জন্য পেশ করেন এবং শেয়ারহোল্ডারগণের বিভিন্ন মন্তব্য ও প্রশ্নের উত্তর দেন। সভায় সম্মানিত শেয়ারহোল্ডাররা ৩০ জুন সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ওয়ালটনের শেয়ারপ্রতি মুনাফা (বেসিক ইপিএস) হয়েছে ৫৪ দশমিক ২১ টাকা। আগের বছর ইপিএস ছিল ২৪ দশমিক ২১ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি পুর্নমূল্যায়িত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩১ দশমিক ৫৯ টাকা, যা আগের অর্থবছরে ছিল ২৬৪ দশমিক ৪৮ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিনামূল্যে মোবাইল জীবাণুমুক্তকরণ করছে হুয়াওয়ে
নির্বাচিত

বিনামূল্যে মোবাইল জীবাণুমুক্তকরণ করছে হুয়াওয়ে

শেষ দিনের স্মার্টফোন মেলা শুরু
নির্বাচিত

স্মার্টফোন মেলায় বিক্রিতে শীর্ষে হুয়াওয়ে পি৩০ লাইট

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

একটি স্টার স্মার্টফোন ব্র্যান্ডের পতন!

কাশ্মীর নিয়ে পোষ্ট করায় ২০০টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ
প্রযুক্তি সংবাদ

কাশ্মীর নিয়ে পোষ্ট করায় ২০০টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ

কী হতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর?
প্রযুক্তি সংবাদ

কী হতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর?

‘একশপ’ পাল্টে দিয়েছে বিপণনের প্রথাগত ধারণা
ই-কমার্স

‘একশপ’ পাল্টে দিয়েছে বিপণনের প্রথাগত ধারণা

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

এআই চিপের চাহিদায় আয় ৭০ শতাংশ বাড়ার আশা এনভিডিয়ার

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও
নির্বাচিত

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ সেপ্টেম্বর ২০২১

ওয়ালটন হাই-টেকের ১৫তম বার্ষিক সাধারণ সভা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix