Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাইটেক পার্কে জায়গা বরাদ্দ পেলো ৯ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
হাইটেক পার্কে জায়গা বরাদ্দ পেলো ৯ প্রতিষ্ঠান
Share on FacebookShare on Twitter

গাজীপুরের কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে সাতটি এবং যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে দুইটি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দিলো বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নয় প্রতিষ্ঠানের সঙ্গে হাইটেক পার্কের সঙ্গে জমি হস্তান্তরের চুক্তি হয়।

চুক্তির আওতায় আগামী ৪০ বছরের জন্য কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমেটেড, টেকনোমিডিয়া লিমিটেড, ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেড, সেলট্রোন ইলেক্ট্রো ম্যানুফ্যাকচারিং সার্ভিস লিমিটেড, উল্কাসেমি প্রাইভেট লিমিটেড, ম্যাকটেল লিমিটেড, চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনকে জায়গা বরাদ্দ দেয়া হয়।

অন্যদিকে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে রেডডট ডিজিটাল লিমিটেড ও ফেলিসিটি বিগ ডাটা লিমিটেড নামের প্রতিষ্ঠান দুইটিকে বিনিয়োগের সুযোগ দেয়া হলো।

হাইটেক পার্কে জমি হস্তান্তরের চুক্তিতে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ এবং নয় প্রতিষ্ঠানের প্রধানেরা স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে হালিমা টেলিকমকে বেসরকারি সফটওয়্যার টেকনোলজি পার্ক ঘোষণার অনুমতিপত্র হস্তান্তর করা হয়।

হাইটেক পার্কে জমি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বাংলাদেশের টেকসই হাইটেক ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম নির্মাণের এখনই উপযুক্ত সময়, যেখানে হাইটেক পার্ক অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

তিনি সরকারের আইসিটি বিভাগ এবং হাইটেক পার্কের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন।

তিনি বলেন, আইসিটি বিভাগ তথ্যপ্রযুক্তির উন্নয়নে যেভাবে ভূমিকা রাখছে তার প্রশংসার দাবি রাখে।

বিশেষ অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, কালিয়াকৈরে ৩৫৫ একর জমিতে স্থাপিত বঙ্গবন্ধু হাইটেক সিটি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের একটি ফ্লাগশিপ প্রকল্প। আজ চুক্তির মাধ্যমে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ৭টি প্রতিষ্ঠান এবং যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ২টি কোম্পানি জায়গা বরাদ্দ পেলো। এসব প্রতিষ্ঠান এখানে প্রায় ৫৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

তিনি আরো বলেন, দেশে এই মুহূর্তে ৮টি হাইটেক পার্ক বিনিয়োগের জন্য প্রস্তুত। এর মধ্যে তিনটি পার্ক উদ্বোধনের অপেক্ষায়। এই পর্যন্ত হাইটেক পার্কসমূহতে ২১ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এসব পার্কে ১৪৮টি সেবা প্রদান করা হচ্ছে। যার মধ্যে ৪৩টি সেবা অনলাইনে মিলছে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বক্তৃত্বা করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে ইন্টারনেট সেবা নিয়ে আসছেন ইলন মাস্ক
নির্বাচিত

বাংলাদেশে ইন্টারনেট সেবা নিয়ে আসছেন ইলন মাস্ক

চীনা পাওয়ার ব্যাংক থেকে আগুন, ফ্লাইটে সতর্কতা জারি
প্রযুক্তি সংবাদ

চীনা পাওয়ার ব্যাংক থেকে আগুন, ফ্লাইটে সতর্কতা জারি

বিশ্বের ইতিহাসে ১৫ আগস্টের চেয়ে মর্মান্তিক কিছু নেই
প্রযুক্তি সংবাদ

বিশ্বের ইতিহাসে ১৫ আগস্টের চেয়ে মর্মান্তিক কিছু নেই

ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন বি.বাড়িয়ার হাসান আহামদ
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন বি.বাড়িয়ার হাসান আহামদ

সনি’র পণ্য বিক্রি শুরু করলো স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

সনি’র পণ্য বিক্রি শুরু করলো স্মার্ট টেকনোলজিস

ই-মেইলের লোকেশন জানতে পারবেন কিভাবে জেনে নিন
কিভাবে করবেন

ই-মেইলের লোকেশন জানতে পারবেন কিভাবে জেনে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের
প্রযুক্তি সংবাদ

অ্যানথ্রোপিকে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যালফাবেটের

অক্টোবরের মধ্যে বিমানবন্দর ও ঢাকার চার এলাকায় ৫জি চালুর নির্দেশ
টেলিকম

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?
ফিচার

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

ঈদের আগে হোয়াটসঅ্যাপে বাড়ছে প্রতারণা, সুরক্ষিত থাকার উপায়
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বর থেকে যেসব স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

মোবাইল গেমিংয়ের সংজ্ঞাকে বদলে দিতে ইনফিনিক্স বাজারে নিয়ে...

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix