Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ই-গভার্নমেন্ট বাস্তবায়নের ফলে দেশে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২ অক্টোবর ২০২১
ই-গভার্নমেন্ট বাস্তবায়নের ফলে দেশে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে: পলক
Share on FacebookShare on Twitter

ই-গভার্নমেন্ট বাস্তবায়নের ফলে দেশে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ৫২ হাজার ওয়েবসাইট, করোনাকালে মুক্তপাঠে ৭০ লাখ সাবস্ক্রিপশন, ডিজিটাল এডুকেশন প্লাটফর্ম, ১.৩ মিলিয়নের বেশি নির্ভর রফতানি আয়, ৩৩৩, ৯৯৯ বিডি পুলিশ, ভার্চুয়াল কোর্ট, ৪ কোটি ই-নথি ও ৮ হাজার দফরের ব্যবহারসহ করোনাকালে ই-অফিস ম্যানেজমেন্ট সিস্টেমের ব্যবহারের মাধ্যমে প্রধানমন্ত্রীর মন্ত্রিপরিষদ একনেক এর সভায় যোগদান ইত্যাদি সবই ই-গভার্নমেন্ট চালু থাকায় সম্ভব হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সারাবিশ্বের মত বাংলাদেশেও অক্টোবর মাসকে সাইবার অ্যাওয়ারনেস মাস হিসেবে উদ্‌যাপনের অংশ হিসেবে কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটিজ (সিসিএ) এবং ডিজিটাল সিকিউরিটি এজেন্সি’র উদ্যোগে ‘টেকসই উন্নয়নে সাইবার নিরাপত্তা’ বিষয়ক একটি অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক মো. খায়রুল আমীনের সভাপতিত্বে উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সিসিএ-এর নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরী। এই আয়োজনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ। এছাড়া অন্যান্যদের মধ্যে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সম্পাদক মুস্তাফিজ শফি, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, ডিজিটাল সিকিউরিটি এজেন্সির পরিচালক তারেক এম বরকতউল্লাহ এবং এটুআই এর চিফ টেকনোলজি অফিসার আরফে এলাহী।

প্রতিমন্ত্রী বলেন, করোনাকালে সাড়ে ৪ কোটি মানুষের ভ্যাকসিন নিবন্ধন, আড়াই কোটি ভ্যাকসিন প্রদান, বিশ্বের ৭ম বৃহত্তম ডেটা সেন্টার স্থাপনের নজির এবং সক্ষমতাও আমাদের রয়েছে। কিন্তু ডিজিটাল বিপ্লবের এ সব ম্লান করে দিতে পারে আমাদের সাইবার নিরাপত্তার ব্যর্থতা। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক হতে ৮১ বিলিয়ন ডলার পাচারের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আজকে এ সময়ে কোন দেশে ফিজিকাল অ্যাটাকের দরকার হয় না। সাইবার অ্যাটাক এর মাধ্যমে একটি দেশকে অকার্যকর করে দেওয়া যায়। ২০০৭ এ এসতোনিয়া, ইউকে, ইরান এর সাইবার হামলার ঘটনা তিনি উল্লেখ করে এ বিষয়ে আমাদের যথাযথ প্রস্তুতি নিতে হবে বলে জানান।

ওয়েবিনারে তিনি আরও বলেন, আমাদের জানা-অজানায় আমরা ১৪ ধরনের সাইবার হামলার শিকার হই। স্প্যাম, র‌্যানসামওয়্যার, ফিসিং, মেলওয়্যার, ইনফরমেশন লিকেজ, ইনসাইডার থ্রেট বটনেটস্ এর অন্যতম। সাইবার নিরাপত্তায় আইসিটি বিভাগের প্রস্তুতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বিজিডি ই-গভ সিআইআরটি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি গঠন, অত্যাধুনিক ফরেনসিক ল্যাব স্থাপন ডিজিটাল সিকিউরিটি আইনসহ এ বিষয়ে প্রয়োজনীয় বিধি-বিধান ও করণীয় নির্ধারণ কাজ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বিজিডি ই-গভ সিআইআরটি কর্তৃক ৪৫৫০টি সাইবার হামলার ঘটনা শনাক্ত করা হয়েছে যার মধ্যে ২৭৮টির বেশি ছিল আমাদের সরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট। সরকারি দফতরের পাশাপাশি আমাদের আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা সমূহের সাইবার নিরাপত্তার বিষয়টিও সিআইআরটি দেখছে। গ্লোবাল সাইবার ইন্ডেক্স -এ আমাদের অবস্থান ১৬০টি দেশের মধ্যে ৪১তম বলে তিনি উল্লেখ করেন।

ন্যাশনাল সাইবার সিকিউরিটি ক্যাপাসিটি মডেল, ডিজিটাল লিটারেসি সেন্টার, সাইবার লিটারেট সোসাইটি এবং সাইবার ইকো-সিস্টেম গঠনের মধ্যে দিয়ে সাইবার সিকিউরিটি নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন, বিধি-বিধান প্রণয়ন, দক্ষ জনবলসহ কাঠামোগত সক্ষমতা অর্জন, বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি পর্যায়ে সহযোগিতা মিডিয়ার যথার্থ ব্যবহারের মাধ্যমে সচেতনতা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সাইবার অপরাধ থেকে বেঁচে থাকার জন্য তিনি সবার আগে ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরির বিষয়ে গুরুত্বারোপ করে, ব্যক্তির পাশাপাশি আমাদের সমাজ এবং কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাবার সাথে সাথে এর সবোর্চ্চ সুফল ভোগ করতে হলে সাইবার সুরক্ষার বিকল্প নেই বলে উল্লেখ করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কেইপিজেড মেড ইন বাংলাদেশের পণ্য রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে: পলক
প্রযুক্তি সংবাদ

কেইপিজেড মেড ইন বাংলাদেশের পণ্য রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে: পলক

অবৈধ লেনদেনে বিকাশ মার্চেন্ট হিসাব
প্রযুক্তি সংবাদ

হুন্ডিতে লেনদেন করায় ২৩০ এমএফএস থেকে ক্যাশ আউট স্থগিত

তথ্যপ্রযুক্তিতে বরাদ্দ বেড়েছে ১৯৩ কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

তথ্যপ্রযুক্তিতে বরাদ্দ বেড়েছে ১৯৩ কোটি টাকা

অনলাইন জুয়ায় জড়িত দেশের ৫০ লাখ মানুষ: পলক
নির্বাচিত

অনলাইন জুয়ায় জড়িত দেশের ৫০ লাখ মানুষ: পলক

ক্যান্টন ফেয়ারে ওয়ালটনের ব্যাপক সাফল্য; বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি
নির্বাচিত

ক্যান্টন ফেয়ারে ওয়ালটনের ব্যাপক সাফল্য; বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি

ভিভো এক্স৩০ আসছে ডিসেম্বরে
নির্বাচিত

ভিভো এক্স৩০ আসছে ডিসেম্বরে

Load More

ট্রেন্ডিং টপিক

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

দেশে আসা সোনার অধিকাংশই অবৈধ: এনবিআর
অর্থ ও বাণিজ্য

টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, কত টাকা ভরি?

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী
অর্থ ও বাণিজ্য

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা
বিবিধ

ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা, সেনাবাহিনীর সতর্কবার্তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix