Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইডিজিই প্রকল্পে দালালচক্রের দৌরাত্ম্য: অভিযোগে জড়িত সরকারি কনসালটেন্টরাও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১০ মে ২০২৫
ইডিজিই প্রকল্পে দালালচক্রের দৌরাত্ম্য: অভিযোগে জড়িত সরকারি কনসালটেন্টরাও
Share on FacebookShare on Twitter

সরকারি প্রকল্পে ভুয়া চুক্তি, ঘুষ ও দালালি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধীনে পরিচালিত ইডিজিই (Enhancing Digital Government and Economy – EDGE) প্রকল্পকে ঘিরে এমন গুরুতর অভিযোগ উঠেছে। বিশ্বব্যাংক অর্থায়িত এই প্রকল্পে নিযুক্ত কয়েকজন কনসালটেন্ট অর্থ ও প্রভাবের অপব্যবহার করে প্রকল্প পরিচালনায় অসদুপায় অবলম্বনের অভিযোগে জড়িয়ে পড়েছেন।

বিশ্বস্ত সূত্র ও ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, মো. সালেহ আহমেদ (প্রজেক্ট ম্যানেজার-ক্লাউড প্ল্যাটফর্ম) এবং মো. সামসুর রহমান (কম্পোনেন্ট টিম লিডার) প্রভাব খাটিয়ে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার নামে অর্থ আদায়ে সক্রিয় রয়েছেন। অভিযোগ রয়েছে, ওয়ার্ক অর্ডার, বিল অনুমোদন এমনকি কাজ শেষ হওয়ার পরেও পেমেন্ট ছাড় করতে তাদের কাছে ঘুষ দিতে হয়।

বিশেষ করে সালেহ আহমেদ নিজেকে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে বিভিন্ন ভেন্ডরকে চাপে রাখেন এবং “উপর মহলের নির্দেশ” বলে হুমকি দিয়ে থাকেন। এমনকি অভিযোগ রয়েছে, সে নিজেই অফিসের বাইরে ‘ছাত্র সংগঠনের পরিচয়ে’ ঘনিষ্ঠ কিছু লোকজন নিয়ে এসে সরাসরি ডিল করেন।

এই অব্যবস্থাপনার পেছনে দীর্ঘদিন ধরে সহায়তা করে যাচ্ছেন আতিক মোর্শেদ, যিনি প্রকল্প সংশ্লিষ্ট এক প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলামের সহকারী ছিলেন এবং পরবর্তীতে ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রশাসনিক পদ থেকে অপসারিত হওয়ার পরেও আতিক মোর্শেদ সম্প্রতি আইসিটি ভবনে এসে এক প্রকল্প পরিচালকের সঙ্গে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেন, টেন্ডার তাঁর মনোনীত প্রতিষ্ঠানে দিতে হবে।

জানা গেছে, ইতোমধ্যে প্রকল্পের কিছু টেন্ডার এবং কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। তবে প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তদন্ত কমিটি গঠন করেনি কিংবা উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেয়নি।

অভিযোগ বিষয়ে জানতে মো. সালেহ আহমেদ এর কাছে একাধিকবার কল করলে পাওয়া যায়নি। এমনকি হোয়াটসঅ্যাপে বক্তব্য চেয়ে  মেসেজ করলেও সিন করে কোন উত্তর দেননি।

বিশ্লেষকরা বলছেন, এমন দুর্নীতি অব্যাহত থাকলে বিশ্বব্যাংকের মতো উন্নয়ন অংশীদারদের আস্থা হারাতে পারে বাংলাদেশ, যা ভবিষ্যতের আন্তর্জাতিক সহায়তাকে প্রশ্নের মুখে ফেলতে পারে।

আইসিটি ডিভিশনের অধীনস্থ বিশ্বব্যাংক অর্থায়িত “এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিইজি)” প্রকল্পে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পটি দেশের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও উদ্ভাবনী কাজের জন্য হাতে নেওয়া হলেও, বাস্তবে এটি হয়ে উঠেছে দুর্নীতির স্বর্গরাজ্য। বিশ্বব্যাংক এবং আইডিএ ইতোমধ্যেই প্রকল্প থেকে বরাদ্দকৃত আড়াই হাজার কোটি টাকার দুই-তৃতীয়াংশ ফেরত নিয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র মতে, প্রকল্পের মূল লক্ষ্য থেকে সরে গিয়ে এটি হয়ে উঠেছে ক্ষমতাসীনদের অর্থ লোপাটের হাতিয়ার।

Tags: ইডিইজিইডিইজি দুর্নীতিইডিজিই প্রকল্পে

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড অ্যাপের নজরদারি এড়াতে চার সতর্ক সংকেত
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড অ্যাপের নজরদারি এড়াতে চার সতর্ক সংকেত

‘স্ট্রেট ব্যাংকিং’ সেবা চালু করলো এনআরবি ব্যাংক-এসএসএল
প্রযুক্তি সংবাদ

‘স্ট্রেট ব্যাংকিং’ সেবা চালু করলো এনআরবি ব্যাংক-এসএসএল

ইনস্টাগ্রামে বিজ্ঞাপন এড়ানো যাবে না
নির্বাচিত

ইনস্টাগ্রামে বিজ্ঞাপন এড়ানো যাবে না

ঝুলন্ত তার সমস্যার সমাধানে বিটিআরসি’র উদ্যোগ
নির্বাচিত

ঝুলন্ত তার সমস্যার সমাধানে বিটিআরসি’র উদ্যোগ

জমে উঠেছে আইএসপিএবি নির্বাচন, মুখোমুখি দুই প্যানেল
নির্বাচিত

জমে উঠেছে আইএসপিএবি নির্বাচন, মুখোমুখি দুই প্যানেল

ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ১ চুক্তিতে ‘ফেঁসে গেছে’ বোয়িং
প্রযুক্তি সংবাদ

ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ১ চুক্তিতে ‘ফেঁসে গেছে’ বোয়িং

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডেবল ফোনের বাজারে মটোরোলার চমক: ১৩ মে আসছে ‘রেজর ফোল্ড’
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল ফোনের বাজারে মটোরোলার চমক: ১৩ মে আসছে ‘রেজর ফোল্ড’

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
বিবিধ

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

নিরাপদ সড়ক সচেতনতায় পাঠাও-এর ক্যাম্পেইন “Safe থাকি, Safe রাখি”
নির্বাচিত

নিরাপদ সড়ক সচেতনতায় পাঠাও-এর ক্যাম্পেইন “Safe থাকি, Safe রাখি”

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
নির্বাচিত

হ্যাকড হওয়া অর্ধেকের বেশি পাসওয়ার্ডে একই ভুল: ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

বিনোদনে নতুন মাত্রা: ২০২৬ সালের সেরা ১০টি স্মার্ট টেলিভিশন

অনারের সেরা ৫ ফোন

অনারের সেরা ৫ ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ

এনভিডিয়ার এইচ২০০ চিপ কেনার জন্য চীনের ১০টি প্রতিষ্ঠানকে...

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

সুপারমার্কেটে কেনাকাটার ধুম: ভ্যাট ছাড় ও আধুনিক জীবনযাত্রায় বদলে যাচ্ছে খুচরা বাজার

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

শিক্ষার্থীদের আনন্দ দিতে এসে আতঙ্ক ছড়ালো রোবট, স্কুলে হুলস্থুল কাণ্ড

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

রাজশাহী হবে ইন্টারনেটের শহর: ভূমিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

বাজার কাঁপাতে আসছে টেকনো পোভা ৮: থাকছে ৭৭৫০ মিলিঅ্যাম্পিয়ারের দানবীয় ব্যাটারি

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix