Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলেই এসেছে উইন্ডোজ ১১, পিসি ‘কমপ্যাটিবল’ তো?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 4 October 2021
চলেই এসেছে উইন্ডোজ ১১, পিসি ‘কমপ্যাটিবল’ তো?
Share on FacebookShare on Twitter

আগেই বলা হয়েছিল, পাঁচ অক্টোবর আসছে উইন্ডোজ ১১। সে সময় মেনেই ব্যবহারকারীর হাতে উইন্ডোজ ১১ পৌঁছে দেওয়া শুরু করবে মাইক্রোসফট। কিন্তু শর্ত রয়েছে, পিসি বা ল্যাপটপকে এটি ধারণের মতো উপযোগী হতে হবে।

এ কাজের জন্য আগেভাগেই ‘পিসি হেলথ চেক’ টুল নিয়ে এসেছে মাইক্রোসফট। আদৌ পিসি’র হার্ডওয়্যার উইন্ডোজ ১১ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা পরীক্ষা করে জানানোই এ টুলের কাজ।

ফোর্বসের প্রতিবেদন বলছে, উইন্ডোজ আপডেটের মাধ্যমে অপারেটিং সিস্টেম আপগ্রেড করলে ‘কঠোরভাবে’ কিছু ‘রিকয়ারমেন্ট’ নিশ্চিত করতে হবে। এর প্রায় অনেকটাই জুড়ে রয়েছে পিসি’র হার্ডওয়্যার– বিশেষ করে প্রসেসর সামঞ্জস্যপূর্ণ কি না সে বিষয়টি।

এ ছাড়াও মাদারবোর্ডের বায়োস-এ ‘টিএমপি ২.০’ নামের সিকিউরিটি অপশন চালু আছে কি না, তা-ও নিশ্চিত করতে হবে উইন্ডোজ ১১ আপডেটের আগে।

পিসি হেলথ চেকার না থেকে থাকলে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে তা ডাউনলোড করা যাবে সহজেই। এরপর টুলটি ইনস্টল করে ‘চেক নাও’ অপশনে চাপতে হবে ব্যবহারকারীদের। সব ঠিক থাকলে সবুজ ব্যানার দেখাবে টুলটি। আর যদি কোনো সমস্যা থাকে, তাহলে সেটি তুলে ধরবে।

ফোর্বস বলছে, অনেকেই একটি সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা হলো- বায়োসে ‘টিএমপি ২’ সচল থাকছে না। টিএমপি ২ মূলত নিরাপত্তা ফিচার এবং প্রায়শই এটি বায়োস-এ বা ইএফআই-তে বন্ধ অবস্থায় থাকে।

এটি চালু করে নেওয়া খুবই সহজ। পিসি হেলথ চেকার টুলেই এ ব্যাপারে নির্দেশিকা দেওয়া থাকবে। কিন্তু কোনো কারণে সে নির্দেশনা্ মেনেও সচল করে নিতে ব্যর্থ হলে সরাসরি বায়োস-এ প্রবেশ করে সচল করতে হবে এটি।

বায়োস-এ প্রবেশ করতে প্রথমে নিজ ডিভাইসটিকে রিস্টার্ট করতে হবে। ডিসপ্লে কালো হয়ে যাওয়ার পর কিবোর্ড থেকে চাপতে হবে ‘ডিলিট কি’। সাধারণত এভাবে বায়োস-এ প্রবেশ করা যায়।

বায়োস-এ প্রবেশের পর ‘অ্যাডভান্সড সেকশন’ বা ‘সিকিউরিটি’-তে মিলবে টিএমপি ২। যেমন- এএমডি প্রসেসর ভিত্তিক মাদারবোর্ডে ‘অ্যাডভান্সড’ এর অধীনে পাওয়া যায় ‘এএমডি এফটিপিএম কনফিগারেশন’। এটি খুঁজে পাওয়ার পর শুধু এটি চালু করে এবং পরিবর্তন সেভ করে বের হয়ে আসতে হবে। এ সময় অন্য কোনো সেটিংস পরিবর্তন না করার পরামর্শ দিয়েছে ফোর্বস।

ফোর্বস আরও জানিয়েছে, কোনো কারণে খুঁজে পেতে কষ্ট হলে নিজ মাদারবোর্ড বা ল্যাপটপ নির্মাতার ম্যানুয়েল বা ওয়েবসাইট থেকে এটির অবস্থান ও কীভাবে চালু করা যায় তা জেনে নেওয়া যাবে।

তবে, কিছু পুরোনো হার্ডওয়্যার সামঞ্জস্যপূর্ণ না-ও হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে আসছে নতুন ইনফিনিক্স নোট সিরিজ!
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আসছে নতুন ইনফিনিক্স নোট সিরিজ!

এবার টিকটক ও পাবজি নিষিদ্ধ আফগানিস্তানে
নির্বাচিত

এবার টিকটক ও পাবজি নিষিদ্ধ আফগানিস্তানে

শিশু জুনায়েদের আকাশে উড়ার ‘স্বপ্ন পূরণ’ করলো ওয়ালটন প্লাজা
প্রযুক্তি সংবাদ

শিশু জুনায়েদের আকাশে উড়ার ‘স্বপ্ন পূরণ’ করলো ওয়ালটন প্লাজা

গাড়ি-বাড়ি সবই বিক্রি করা যাবে ফেসবুকে
প্রযুক্তি সংবাদ

গাড়ি-বাড়ি সবই বিক্রি করা যাবে ফেসবুকে

ফেসবুক সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে ভোটের রাজনীতি ফাঁস করলেন চাকরিচ্যুত কর্মকর্তা

রেডমি ৬ প্রো ফোনে পৌঁছাল অ্যান্ড্রয়েড পাই
প্রযুক্তি সংবাদ

রেডমি ৬ প্রো ফোনে পৌঁছাল অ্যান্ড্রয়েড পাই

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন
টেলিকম

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 October 2021

চলেই এসেছে উইন্ডোজ ১১, পিসি ‘কমপ্যাটিবল’ তো?

Techzoom.TV |
TechzoomTV