Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হ্যাকিংয়ে ফাঁস হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সোর্স কোড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
হ্যাকিংয়ে ফাঁস হয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সোর্স কোড
Share on FacebookShare on Twitter
ফাঁস হয়ে গেছে গেইম-স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের বিপুল পরিমাণ ডেটা। ফাঁস হওয়া ডেটার মধ্যে প্রতিষ্ঠানের গোপনীয় তথ্য এবং স্ট্রিমারদের আয়ের হিসাব আছে বলে নিশ্চিত করেছে টুইচ কর্তৃপক্ষ।
বিবিসি জানিয়েছে, টুইচের একশ’ গিগাবাইট ডেটা অনলাইনে ফাঁস হয়েছে বুধবার। ফাঁস হওয়া নথি অনুযায়ী, দুই বছরে অ্যামাজনের মালিকানাধীন প্ল্যাটফর্মটি থেকে কয়েক মিলিয়ন ডলার কামিয়েছেন স্ট্রিমাররা।

ডেটা ফাঁস হওয়ার খবর নিশ্চিত করে টুইচ জানিয়েছে, “কোন কোন তথ্য ফাঁস হয়েছে সেটি নির্ণয় করতে” জরুরী ভিত্তিতে কাজ করছে তারা।

প্রতিষ্ঠানটি টুইটের মাধ্যমে জানিয়েছে, নতুন তথ্য হাতে আসার সঙ্গে সঙ্গে এই বিষয়ে তারা জানাবে টুইচ ব্যবহারকারীদের।

এই প্রসঙ্গে ফোর্টনাইট স্ট্রিমার বিবিজি ক্যলক বিবিসিকে বলেন, “আয়ের হিসাবে আমার তথ্য ১০০ ভাগ সঠিক”। ফাঁস হওয়া ডেটার মধ্যে স্ট্রিমারদের আয়ের সঠিক হিসাব আছে বলে বিবিসিকে জানিয়েছেন প্ল্যাটফর্মটির আরও দুই স্ট্রিমার।

ডেটা ফাঁস করার পেছনে মূল হোতারা ভিডিও প্ল্যাটফর্মটির সোর্স কোড পাওয়ার দাবি করছে বলে জানিয়েছে বিবিসি।

এরই মধ্যে বিভিন্ন অনলাইন ফোরামে ছড়িয়েছে টুইচের অভ্যন্তরীণ নথিপত্র। বিবিসি বলছে, অগাস্ট ২০১৯ থেকে অক্টোবর ২০২১ পর্যন্ত স্ট্রিমারদের আয়ের হিসাব আছে এতে।

অনলাইনে ফোরামে পোস্ট করা কয়েকটি সংস্করণ অনুযায়ী, আয়ের হিসাবে টুইচ প্ল্যাটফর্মের শীর্ষ স্ট্রিমারদের মধ্যে আছে ডানজন অ্যান্ড ড্রাগনস চ্যানেল ক্রিটিকাল রোল, কানাডিয়ার এক্সকিউসি এবং আমেরিকান সামিট১জি।

নিজেদের অভ্যন্তরীণ তথ্য ও কার্যপ্রণালীর বিস্তারিত গোপন রাখার জন্য টুইচ সুপরিচিত। নিজস্ব প্ল্যাটফর্মে স্ট্রিমারদের আয়ের হিসাবও গোপন রাখে প্রতিষ্ঠানটি। এসব বিবেচনায় ডেটা ফাঁস হওয়ার ঘটনা প্রতিষ্ঠানটির জন্য ”লজ্জাজনক” বলে মন্তব্য করেছে বিবিসি।

বলা হচ্ছে, স্ট্রিমারদের আয়ের হিসাব ছাড়াও প্ল্যাটফর্মটির সোর্স কোড এবং মুক্তির অপেক্ষায় থাকা নতুন পণ্যের কারিগরি তথ্য রয়েছে ফাঁস হওয়া ডেটার মধ্যে।

ফোরামে পোস্ট হওয়া ফাইলগুলোর মধ্যে অভ্যন্তরীণ সার্ভারের বিস্তারিত তথ্য রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। ওই ডেটায় কেবল টুইচের নিজস্ব কর্মীদের প্রবেশাধিকার থাকার কথা ছিল।

সোর্স কোড এবং অভ্যন্তরীণ সার্ভারের ডেটা সঠিক হলে– সেটি সবচেয়ে বড় ডেটা লিকগুলোর একটি হবে বলে মন্তব্য করেছে বিবিসি। একটি প্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান ডেটাই বেহাত হয়ে গেছে একবারে।

ফোরামে যে ফাইলগুলো পোস্ট করা হচ্ছে তার মধ্যে টুইচ প্ল্যাটফর্মটির কর্মকাণ্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সফটওয়্যারের নামে ফাইল রয়েছে। “কোর কনফিগারেশন প্যাকেজেস (core config packages)”, “ডেভটুলস (devtools)”, এবং “ইনফোসেক (infosec)” ফাইলগুলোর কথা বলেছে বিবিসি।

সম্প্রতি বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছে টুইচ। বিদ্বেষপূর্ণ আচরণ ও সংগঠিত হয়রানির শিকার হয়েছেন সংখ্যালঘু স্ট্রিমাররা। এমন পরিস্থিতি মোকাবেলায় টুইচ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অভাব নিয়ে প্রতিবাদ জানাতে  সেপ্টেম্বর মাসে একদিনের জন্য প্ল্যাটফর্মটি বয়কট করেছিলেন কন্টেন্ট নির্মাতারা।

তবে, ডেটা ফাঁস হওয়া বিষয়ে টুইচ বা অ্যামাজন আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেনি বলে জানিয়েছে যুক্তরাজ্যের ইনফর্মেশন কমিশনার্স অফিস।

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে ওয়ানপ্লাস এইস মোবাইল
প্রযুক্তি সংবাদ

৫০ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে ওয়ানপ্লাস এইস মোবাইল

আইফোনের ফিচার নাথিং ফোনে
প্রযুক্তি সংবাদ

আইফোনের ফিচার নাথিং ফোনে

নির্বাচন ও গণভোটের তথ্য পেতে ডায়াল করুন ৩৩৩
প্রযুক্তি সংবাদ

নির্বাচন ও গণভোটের তথ্য পেতে ডায়াল করুন ৩৩৩

স্যামসাং গ্যালাক্সি এফ ৪২ ৫জি: স্যামসাং এর নিউ এডিশন
নির্বাচিত

স্মার্টফোন সাথে চার্জার দিবে না স্যামসাং

ফোনের ইন্টারনেট ডাটা বাঁচানোর পাঁচ উপায়
টেলিকম

৫০ জিবির বেশি ডাটাও এখন যোগ হবে নতুন প্যাকেজে

নতুন আইপ্যাড আনল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

নতুন আইপ্যাড আনল অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা
বিবিধ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানের ড্রোন হামলা

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix