Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মহাকাশ থেকে অদ্ভুত বেতার তরঙ্গ এল পৃথিবীতে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
মহাকাশ থেকে অদ্ভুত বেতার তরঙ্গ এল পৃথিবীতে
Share on FacebookShare on Twitter

আমাদের মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্র থেকে আসা অস্বাভাবিক বেতার তরঙ্গ শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এমন ঘটনা আগে কখনো ঘটেছে বলে তাঁদের জানা নেই। এর অর্থ হতে পারে আগে অজানা ছিল এমন কোনো মহাজাগতিক বস্তুর অস্তিত্ব জানান দিচ্ছে।

মহাজাগতিক বস্তুটির উজ্জ্বলতা ক্ষণে ক্ষণে বদলাচ্ছে, আর আসা সংকেতও হুটহাট চালু কিংবা বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন জিতেং ওয়াং। তাঁর নেতৃত্বে এ নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনির স্কুল অব ফিজিকসে পিএইচডি করছেন ওয়াং। এক বিবৃতিতে তিনি বলেন, নতুন এই সংকেতের সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এর সমবর্তন (পোলারাইজেশন) অত্যন্ত বেশি। অর্থাৎ এর আলো কেবল একদিকে স্পন্দিত হয়। তবে সেই দিকটি সময়ের সঙ্গে বদলায়।

গবেষক দলটি প্রথমে ভেবেছিল, এটা হয়তো পালসার (অত্যন্ত নিবিড় এবং দ্রুত ঘূর্ণমান নিউট্রন নক্ষত্র) কিংবা এমন নক্ষত্র, যা বিশাল অগ্নিঝড় নির্গত করে। তবে সে ধরনের নক্ষত্রের সঙ্গে আসা নতুন এই বেতার তরঙ্গ ঠিক মেলে না।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, রাতের আকাশে অবস্থান অনুযায়ী নতুন মহাজাগতিক বস্তুটির নাম রাখা হয়েছে ‘এএসকেএপি জে১৭৩৬০৮.২-৩২১৬৩৫’।

সিডনি ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমি এবং ইউনিভার্সিটি অব সিডনির অধ্যাপক টারা মারফি বলেন, ‘বস্তুটি অনন্য, কারণ শুরুতে সেটি অদৃশ্য ছিল, ক্রমে উজ্জ্বল হয়েছে, হারিয়ে গেছে এবং আবার ফিরে এসেছে। এমন আচরণ অভূতপূর্ব।’

অস্ট্রেলিয়ান স্কয়ার কিলোমিটার অ্যারে পাথফাইন্ডার (এএসকেএপি) রেডিও টেলিস্কোপ দিয়ে আকাশ পর্যবেক্ষণের সময় প্রথম বস্তুটি ধরা পড়ে। এই টেলিস্কোপের ৩৬টি ডিশ একসঙ্গে একক টেলিস্কোপ হিসেবে কাজ করে দক্ষিণ অস্ট্রেলিয়ার মারচিসন রেডিও-অ্যাস্ট্রোনমি অবজারভেটরিতে। পরে নিউ সাউথ ওয়েলসের পার্কস রেডিও টেলিস্কোপ এবং সাউথ আফ্রিকান রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরির মিরক্যাট টেলিস্কোপ দিয়ে পুনরায় পর্যবেক্ষণ করা হয়।

বিবৃতিতে মারফি বলেছেন, ‘আমরা তখন দক্ষিণ আফ্রিকার আরও সংবেদনশীল মিরক্যাট রেডিও টেলিস্কোপ দিয়ে চেষ্টা চালাই। কারণ, বিরতি দিয়ে সংকেত আসছিল। আবার দেখতে পাওয়ার আশায় কয়েক সপ্তাহ পরপর আমরা ১৫ মিনিটের জন্য পর্যবেক্ষণ করতাম।’

পরে আবারও সংকেত ধরা পড়লে সেটির উৎস ভিন্ন ধরনের মনে হয় তাঁদের। আগের পর্যবেক্ষণে কয়েক সপ্তাহ ধরে সংকেত পেলেও পরেরবার কেবল এক দিন পরই তা বন্ধ হয়ে যায়। মারফি বলেছেন, আরও শক্তিশালী টেলিস্কোপ হয়তো রহস্যের সমাধানে সাহায্য করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভাঙনের মুখে ফেসবুক?
নির্বাচিত

ফেসবুকের বিরুদ্ধে জোটবদ্ধ ১০০০ কোম্পানি

মাইগভে ১০ মাসে ১০ লক্ষ ই-এপোস্টিল
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১০ মাসে ১০ লক্ষ ই-এপোস্টিল

প্রচার বিমুখ ব্যক্তি অভ্র কিবোর্ড এর মেহদী হাসান
প্রযুক্তি সংবাদ

আওয়ামী লীগ আমলে মোস্তাফা জব্বারের রোষানলে পড়ে অভ্র

অনলাইন প্রতারণার শীর্ষ ১১ কৌশল
নির্বাচিত

অনলাইন প্রতারণার শীর্ষ ১১ কৌশল

ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে? রইল ৪টি গোপন কৌশল
নির্বাচিত

ইন্টারনেট ডেটা দ্রুত শেষ হয়ে যাচ্ছে? রইল ৪টি গোপন কৌশল

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
নির্বাচিত

বিনা খরচে লাখপতি হওয়ার অফার ‘নগদ’এ

Load More

ট্রেন্ডিং টপিক

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ অক্টোবর ২০২১

মহাকাশ থেকে অদ্ভুত বেতার তরঙ্গ এল পৃথিবীতে

Techzoom.TV |
TechzoomTV