Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর হলো বিকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 9 May 2023
আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর হলো বিকাশ
Share on FacebookShare on Twitter

অল্প কিছু মাস আগেই আর্জেন্টিনা ফুটবল দলের বিশ্বকাপ জেতার স্মৃতি এখনও তাজা রয়েছে দেশের লাখো ভক্তদের মনে। এরই মাঝে এলো নতুন এক সুখবর। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের সাথে রিজিওনাল স্পন্সরশিপে যুক্ত হয়েছে দেশের সবথেকে জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সেবা বিকাশ লিমিটেড। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন। এটি আর্জেন্টিনা ফুটবল ও বাংলাদেশের মধ্যে বন্ধনকে আরো শক্তিশালী করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সেই সঙ্গে এই চুক্তির ব্যাপারে বিস্তারিত একটি আর্টিকেলও প্রকাশ করেছে তারা তাদের ওয়েবসাইটে।

লিওনেল মেসির আর্জেন্টিনা ফুটবল দলকে পুরো বিশ্বকাপ ২০২২ এর সময় জুড়েই নানাভাবে সমর্থন দিয়ে গেছে বাংলাদেশের লাখো আর্জেন্টাইন ভক্তরা। আর এই উন্মাদনা নজর কেড়েছে লিওনেল মেসি সহ আর্জেন্টিনার সবার। তাই আর্জেন্টিনা নানাভাবে বাংলাদেশের সাথে বন্ধনকে আরও শক্তিশালী করে তুলতে সচেষ্ট হয়েছে। সম্প্রতি আর্জেন্টিনা বহু বছর পর তাদের বাংলাদেশ দূতাবাস পুনরায় চালু করেছে। আর এখন এই স্পন্সরশিপের ঘোষনা এলো বিকাশ ও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কাছ থেকে।

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এশিয়াতে তাদের জনপ্রিয়তা আরও বাড়াতে এখানে নতুন ভাবে প্রচারণার পরিকল্পনা হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বিকাশের সাথে নতুন এই স্পন্সরশিপে যুক্ত হলো তারা। এর ফলে দেশে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের লাখো আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের লিওনেল মেসি, এঞ্জেল ডি মারিয়া, হুলিয়ান আলভারেজ, এমি মার্টিনেজদের মতো তারকাদের আরো কাছে নিয়ে আসতে কাজ করবে তারা।

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন জানিয়েছে বিকাশ গ্রাহক এবং আর্জেন্টিনা ফুটবল ভক্তরা এখন থেকে আর্জেন্টিনা ফুটবল প্লেয়ারদের সাইন করা টিশার্ট ও আরও অন্যান্য অনেক উপহার উপভোগ করতে পারবে। ফলে কোটি কোটি ভক্তরা সংযুক্ত হতে পারবেন তাদের স্বপ্নের ফুটবল প্লেয়ারদের সঙ্গে। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভক্তদের সমর্থনের প্রতিদান দিতেই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের এই উদ্যোগ।

আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, ‘পুরো বিশ্বকাপের সময় জুড়েই বাংলাদেশী ভক্তদের সমর্থন উপভোগ করেছে আর্জেন্টিনা জাতীয় দল। এই দেশ থেকে প্রথম স্থানীয় স্পন্সর হিসেবে বিকাশের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত খুশি। বিকাশের সাথে এই চুক্তির মাধ্যমে এএফএ এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের এক নতুন দিগন্তের সূচনা হলো। কিছু বছর জুড়েই আমাদের দলটি নতুন নতুন বাজারে প্রবেশ করছে যা আমাদের অন্যতম বড় একটি অর্জন। এর ফলে ফুটবল বিশ্বে এএফএ নিজেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে। ‘

এছাড়াও বিকাশের সিইও কামাল কাদির জানিয়েছেন, ‘ফুটবল এমন এক খেলা যা সারা বিশ্বকেই একত্রিত করে। আর্জেন্টিনা ফুটবল দল সবসময়ই নিজেদেরকে দক্ষতা, গতি এবং খেলোয়াড়ী মনোভাব দ্বারা প্রতিষ্ঠিত করে এসেছে এখানে। ২০২২ বিশ্বকাপে বাংলাদেশী ভক্তদের সমর্থন সারা বিশ্বেই প্রশংসা কুড়িয়েছে। একইভাবে বাংলাদেশের উন্নতিও সারা বিশ্বেই প্রশংসিত। বাংলাদেশকে এগিয়ে নেয়ার সঙ্গী হতে বিকাশ তাই বিশ্বের সেরা ফুটবল দলের সঙ্গে এই নতুন স্পন্সরশিপে অত্যন্ত খুশি। ‘

এই চুক্তির ফলে এখন বিশ্বকাপজয়ী এবং বর্তমান ফুটবলের এক নম্বর দল আর্জেন্টিনার এক রিজিওনাল স্পন্সর হিসেবে আত্মপ্রকাশ করল বিকাশ। ভবিষ্যতে আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে মিলে বিভিন্ন বিজ্ঞাপন তৈরি করবে তারা। শুধু তাই নয় ভক্তদের জন্য নানারকম আয়োজন ও ক্যাম্পেইন নিয়েও হাজির হবে তারা। কাজেই ভবিষ্যতে বিকাশের বিজ্ঞাপনে লিওনেল মেসিকে দেখার মতো ঘটনা ঘটতে দেখা যেতে পারে দ্রুতই! বাংলাদেশী আর্জেন্টাইন ভক্তদের জন্য যা নিঃসন্দেহে হবে আনন্দদায়ক এক মুহুর্ত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ লেনদেনে বিকাশবিকাশবিকাশে অবৈধ

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল খাতের কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব এর ব্যবহার, গ্রাহক ও জিডিপি প্রবৃদ্ধিতে পড়বে
প্রযুক্তি সংবাদ

মোবাইল খাতের কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব এর ব্যবহার, গ্রাহক ও জিডিপি প্রবৃদ্ধিতে পড়বে

দেশের বাজারে ৪কে লাইভ স্ট্রিমিং ডিভাইস ক্যাম লিংক
নির্বাচিত

দেশের বাজারে ৪কে লাইভ স্ট্রিমিং ডিভাইস ক্যাম লিংক

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ নির্ধারিত সময়ের মধ্যেই হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ নির্ধারিত সময়ের মধ্যেই হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

সামনের বছরই ভারতে অ্যাপল স্টোর
প্রযুক্তি সংবাদ

সামনের বছরই ভারতে অ্যাপল স্টোর

ভ্রমণে বাড়ছে ই-সিমের চাহিদা
প্রযুক্তি সংবাদ

ভ্রমণে বাড়ছে ই-সিমের চাহিদা

আইএমইআই পরিবর্তন করে চুরি হওয়া মোবাইল বিক্রি চক্রের সদস্য গ্রেফতার
নির্বাচিত

আইএমইআই পরিবর্তন করে চুরি হওয়া মোবাইল বিক্রি চক্রের সদস্য গ্রেফতার

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

২০২৫ সালের অক্টোবরে ঢাকার যমুনা ফিউচার পার্কে Dazzle-এর...

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

বেশি মেগাপিক্সেল মানেই কি ভালো ক্যামেরা?

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

গুগল প্লে স্টোরে আসল-নকল অ্যাপ চিনবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 May 2023

আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর হলো বিকাশ

Techzoom.TV |
TechzoomTV