Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোল্ডেবল ফোনে ঝুঁকছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ অক্টোবর ২০২১
ফোল্ডেবল ফোনে বাজিমাতের চেষ্টা স্যামসাংয়ের
Share on FacebookShare on Twitter

বাণিজ্যিকভাবে ফোল্ডেবল ফোন আনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে স্যামসাং ও হুয়াওয়ে। সম্প্রতি বেশ কয়েকটি ফোনের মাধ্যমে বাজারে নেতৃত্বের আসীনে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। অ্যাপল থেকে শুরু করে অপো, ভিভোর মতো অন্যান্য স্মার্টফোন নির্মাতা কোম্পানিও এ সেগমেন্টে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। এমনকি অ্যাপল, অপো ও শাওমি তাদের নিজ নিজ ফোল্ডেবল ফোনের নকশার প্যাটেন্ট নিয়েছে বলে সাম্প্রতিক বিভিন্ন খবরে উঠে এসেছে। খবর গিজমোচায়না।

সম্প্রতি গ্যালাক্সি জি ফোল্ড৩ ও ফ্লিপ৩ ফোল্ডেবল ফোনের মাধ্যমে বাজার মাত করেছে স্যামসাং। বাজারে আসার এক সপ্তাহের মধ্যে দুই কোটি ইউনিট বিক্রির রেকর্ড গড়েছে। বাজারে ফোল্ডেবল ফোনের এ চাঙ্গা চাহিদাকে আমলে নিয়ে অনেক কোম্পানিই নিজস্ব ফোল্ডেবল নিয়ে আসার চেষ্টা করছে।

চলতি বছরের শুরুতে এমআই মিক্স ফোল্ড নামে একটি ফোল্ডেবল ফোন বাজারে এনেছিল শাওমি। এবার এ দৌড়ে এগিয়ে আসছে অপো ও ভিভোর মতো কোম্পানি। সাম্প্রতিক বছরগুলোতে চমত্কার সব কনসেপ্টের স্মার্টফোন বাজারে এনেছে কোম্পানি দুটো। তবে আনুষ্ঠানিকভাবে ফোল্ডেবল ফোন আনার ঘোষণা দেয়নি তারা। ডিজিটাল চ্যাট স্টেশনের এক নতুন প্রতিবেদনে দাবি করা হয়, অপো একটি ফোল্ডেবল ফোন আনতে যাচ্ছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট ব্যবহার করা হচ্ছে। ভিভোর ডিভাইসটিতে ব্যবহার হচ্ছে স্ন্যাপড্রাগন ৮৯৮ চিপসেট।

ভিন্ন এক প্রতিবেদনে বলা হয়, ইনার ফোল্ড ডিজাইন নিয়ে আসছে অপোর ফোল্ডেবল ফোনটি। তাতে ওএলইডি ডিসপ্লে থাকছে ৭ দশমিক ৮ ইঞ্চি থেকে ৮ ইঞ্চির। টুকে প্লাস পিক্সেলের স্ক্রিন রেজল্যুশনের পাশাপাশি রিফ্রেশ রেট থাকছে ১২০ হার্টজ। রিয়ার ক্যামেরা হিসেবে সনির আইএমএক্স৭৬৬ প্রাইমারি ক্যামেরা থাকছে। ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১।

হুয়াওয়েও বাজারে তাদের নতুন একটি ফোল্ডেবল ফোন আনতে যাচ্ছে। এতে ব্যবহূত হচ্ছে তাদের নিজস্ব কিরিন ৯০০০ ফোরজি চিপসেট। স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফ্লিপ৩-এর মতো ক্ল্যামশেল ডিজাইন নিয়ে আসতে পারে বলে জানা গেছে। আপাতত এটা স্পষ্ট, শুরুতে ফাইভজি ফোন আনছে না চীনা প্রযুক্তি জায়ান্টটি।

বাজারে দুটো ফোল্ডেবল স্মার্টফোন এনেছে মটোরোলা। বাজারে প্রচলিত মডেলগুলোর চেয়ে কিছুটা ভিন্ন থাকছে সেগুলো। প্রথমবারের মতো ক্ল্যামশেল ডিজাইনের ফোল্ডেবল ফোন এনেছিল মটোরোলা। তবে তৃতীয় কোনো ফোন আনছে কিনা তা এখনো স্পষ্ট হয়নি।

চীনা ব্র্যান্ডগুলোর বাইরে গুগলও ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছে। তারা তাদের ফোল্ডেবল ফোনটিকে পিক্সেল ফোল্ড নাম দিয়েছে। সম্প্রতি অপর একটি খবরে বলা হয়, গুগল জাম্বুজ্যাক কোডনেমের দ্বিতীয় ফোল্ডেবল পিক্সেল ফোন নিয়ে কাজ করছে। কয়েক বছরের মধ্যে অ্যাপলও তাদের ফোল্ডেবল ফোন আনবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফোল্ডেবল ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে ফেসবুকের ভিডিও কলিং ডিভাইস
নির্বাচিত

বাজারে ফেসবুকের ভিডিও কলিং ডিভাইস

কলেজছাত্র ওয়াকিমুলের স্মার্টকারে চড়লেন প্রধানমন্ত্রী
নির্বাচিত

কলেজছাত্র ওয়াকিমুলের স্মার্টকারে চড়লেন প্রধানমন্ত্রী

ভুয়া ওয়েবসাইট চেনার সহজ ৫ উপায়
নির্বাচিত

ভুয়া ওয়েবসাইট চেনার সহজ ৫ উপায়

আইটি রপ্তানিখাতে প্রণোদনা ডকুমেন্টেশন সহজ করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা
প্রযুক্তি সংবাদ

আইটি রপ্তানিখাতে প্রণোদনা ডকুমেন্টেশন সহজ করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা

মাল্টিপ্লান সেন্টারে বিজয়ের মাস জুড়ে কম্পিউটার মেলা
প্রযুক্তি সংবাদ

মাল্টিপ্লান সেন্টারে বিজয়ের মাস জুড়ে কম্পিউটার মেলা

লেনোভো আনল শক্তিশালী ট্যাবলেট
নির্বাচিত

লেনোভো আনল শক্তিশালী ট্যাবলেট

Load More

ট্রেন্ডিং টপিক

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ
অর্থ ও বাণিজ্য

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?
রিভিউ

OLED বনাম M4: Huawei MatePad Air 2026 ও iPad Air M4-এর মধ্যে কে এগিয়ে?

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা
অটোমোবাইল

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়িতে ৫০ শতাংশ...

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ অক্টোবর ২০২১

ফোল্ডেবল ফোনে ঝুঁকছে স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো

Techzoom.TV |
TechzoomTV