Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হাই রেজুলেশন বড় ডিসপ্লের ল্যাপটপ আনছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
হাই রেজুলেশন বড় ডিসপ্লের ল্যাপটপ আনছে ওয়ালটন
Share on FacebookShare on Twitter

এবার বড় ডিসপ্লের হাই রেজুলেশনের নতুন সিরিজের ল্যাপটপ বাজারে আনার ঘোষণা দিয়েছে দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ‘প্যাশন বিএক্স১০’ (PASSION BX10) সিরিজের ওই ল্যাপটপের প্রধান আকর্ষণ ১৫.৬ ইঞ্চির এন্টি গ্লেয়ার ফুল এইচডি এলইডি ব্যাকলিট ডিসপ্লে। যা ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো বা ভাঁজ করা যাবে। ফলে ব্যবহারকারী কাজ কিংবা বিনোদনে পাবেন বাড়তি সুবিধা।

নতুন এই সিরিজের ল্যাপটপগুলোর মডেল হলো ‘প্যাশন বিএক্স৩১০’, ‘প্যাশন বিএক্স৫১০’ এবং ‘প্যাশন বিএক্স৭১০’। মডেলভেদে ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে ১.৬০ থেকে ৪.৯০ গিগাহার্টস ক্লকরেট পর্যন্ত ইন্টেলের দশম প্রজন্মের কোরআই থ্রি, কোরআই ফাইভ এবং কোরআই সেভেন প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম, ৫১২ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভসহ অত্যাধুনিক সব ফিচার।

খুব শিগগিরই দেশের সব ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুমে ওই ল্যাপটপগুলো পাওয়া যাবে। ধূসর (গ্রে) রঙের আকর্ষণীয় ডিজাইনের ‘প্যাশন বিএক্স৫১০’ এবং ‘প্যাশন বিএক্স৭১০’ মডেলের ল্যাপটপদুটির দাম পড়বে যথাক্রমে ৬৪,৫৫০ এবং ৭৪,৫৫০ টাকা। অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে অর্ডার করলে থাকবে ব্যাপক মূল্যছাড়।

ওয়ালটন সূত্রে জানা গিয়েছে, এর আগে প্যাশন বিপি সিরিজের ল্যাপটপগুলো ১৫.৬ ইঞ্চি ডিসপ্লেসহ বাজারজাত করেছিল প্রতিষ্ঠানটি। এর ধারাবাহিকতায় এবার প্যাশন বিএক্স১০ সিরিজেও একই মাপের ডিসপ্লে দেয়া হয়েছে। এর ফলে ১০ম প্রজন্মের প্রসেসরের সাথে হাই রেজুলেশনের বড় পর্দার ল্যাপটপ পাচ্ছেন গ্রাহকরা।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী লিয়াকত আলী বলেন, শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবি পর্যন্ত সব শ্রেণীর গ্রাহকের চাহিদা ও প্রয়োজনকে প্রাধান্য দিয়ে আমরা পণ্য বাজারজাত করি। এজন্যই আমাদের পণ্যে প্রতিনিয়ত এত বৈচিত্র্য ও অত্যাধুনিক সব ফিচার সংযুক্ত হচ্ছে। বিশ্বব্যাপী প্রযুক্তির উৎকর্ষতার এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতায় যেন আমাদের দেশের তরুণ প্রজন্ম কোনোভাবেই পিছিয়ে না পড়ে, এজন্যই আমরা পণ্যকে হালনাগাদ করি।

উল্লেখ্য, এর আগে ১০ম প্রজন্মের প্রসেসরসহ টামারিন্ড ইএক্স১০ প্রো সিরিজের ল্যাপটপ বাজারে ছাড়ে ওয়ালটন। যা বেশ জনপ্রিয়তা পায়। সাশ্রয়ী মূল্যের ওই ল্যাপটপগুলোতে ছিলো ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানোর সুবিধাসহ ফুল এইচডি ডিসপ্লে। কিন্তু ওই সিরিজের পর্দা ছিল ১৪ ইঞ্চির। অনেক গ্রাহকই ১০ম প্রজন্মের প্রসেসরসহ বড় পর্দার ল্যাপটপ চাচ্ছিলেন। যার প্রেক্ষিতে ‘প্যাশন বিএক্স১০’ সিরিজের ল্যাপটপগুলো ছাড়ছে ওয়ালটন।

ওয়ালটন ল্যাপটপের প্রোডাক্ট ম্যানেজার মির শাহ আরফিন বলেন, খুব শিগগিরই ১১তম প্রজন্মের প্রসেসরসহ ল্যাপটপ বাজারে ছাড়া হবে। তবে দেশীয় প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটনকে সবসময় স্থানীয় গ্রাহকদের চাহিদার পাশাপাশি তাদের ক্রয়ক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখতে হয়। এ কারণেই ওয়ালটনের প্রতিটি পণ্যের রিসার্চ ও ডেভেলপমেন্ট থেকে শুরু করে কনফিগারেশন ও দাম নির্ধারণ করা হয়।

বর্তমানে নানা মডেল ও ফিচারের ডেক্সটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, ট্যাব, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, স্পিকার, এসএসডি, এক্সটারর্নাল এসএসডি, র‌্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি টাইপ সি ক্যাবল ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। খুব শিগগিরই এক্সেস কন্ট্রোল ডিভাইস, প্রিন্টার, নেটওয়ার্কিং সুইচ, ওয়েবক্যাম ইত্যাদি পণ্যও বাজারে ছাড়বে ওয়ালটনের কম্পিউটার বিভাগ।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সঙ্গে ওয়ালটন ডিজিটেকের করপোরেট চুক্তি
প্রযুক্তি সংবাদ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সঙ্গে ওয়ালটন ডিজিটেকের করপোরেট চুক্তি

অনলাইন শিক্ষাকে উপভোগ্য করতে হবে
প্রযুক্তি সংবাদ

অনলাইন শিক্ষাকে উপভোগ্য করতে হবে

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
নির্বাচিত

আগামীকাল থেকে পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে এনইআইআর

দারাজ -সেলার মৈত্রী প্রোগ্রামে ১৬,০০০ সেলার যোগদান করেছেন
ই-কমার্স

দারাজ -সেলার মৈত্রী প্রোগ্রামে ১৬,০০০ সেলার যোগদান করেছেন

গরমে স্বস্তি পেতে কিনতে পারেন ছোট্ট পোর্টেবল ফ্যান
নির্বাচিত

গরমে স্বস্তি পেতে কিনতে পারেন ছোট্ট পোর্টেবল ফ্যান

প্রেস্টিজ এআই সিরিজে এমএসআইয়ের একাধিক ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

প্রেস্টিজ এআই সিরিজে এমএসআইয়ের একাধিক ল্যাপটপ উন্মোচন

Load More

ট্রেন্ডিং টপিক

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই
প্রযুক্তি সংবাদ

গান শোনার পাশাপাশি স্পটিফাই থেকে এখন কেনা যাবে কাগুজে বই

দেশের বাজারে ব্লিসবন্ডের ‘কার এক্সেসরিজ’
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে ব্লিসবন্ডের ‘কার এক্সেসরিজ’

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত
প্রযুক্তি বাজার

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রাম-২০২৫ অনুষ্ঠিত

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স
নির্বাচিত

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix