Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতিবন্দ্বীসহ পশ্চাদপদ জনগোষ্ঠীকে সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে হবে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 23 October 2021
প্রতিবন্দ্বীসহ পশ্চাদপদ জনগোষ্ঠীকে সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে হবে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, প্রতিবন্ধীসহ সমাজের পশ্চাদপদ জনগোষ্ঠীকে সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় এই জনগোষ্ঠীর কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সহানুভূতিশীল বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আজ ঢাকায় বিশ্ব সাদাছড়ি প্রতিরক্ষা দিবস উপলক্ষ্যে রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি আয়োজিত আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে অন-লাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী বন্ধুদের পথযাত্রা সহজ করতে সাদাছড়িকে ডিজিটাল প্রযুক্তি সম্পন্ন সাদা ছড়িতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় গবেষণা ও উন্নয়ন কাজ দায়িত্বের সাথে সম্পাদন করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, এ বিষয়ক সফটওয়্যার উন্নয়ন মোটেও কঠিন হবে না।

ডিজিটাল প্রযুক্তির সর্বাধুনিক ভার্সন ৫জি প্রযুক্তি যাতে প্রতিবন্ধীদের কাজে লাগে সে বিষয়ে প্রতিবন্ধীদের সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করে ডিজিটাল বাংলা মূদ্রণ ও প্রকাশনার জনক মোস্তাফা জব্বার বলেন, প্রতিবন্ধীদের জীবনে অসংখ্য চ্যালেঞ্জ আছে। এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষার ডিজিটাল রূপান্তর বিষয়ক তিনি তার ব্যক্তিগত প্রতিষ্ঠানের সফটওয়্যার উন্নয়নসহ তার অধীন ডাক অধিদপ্তর, বিটিসিএল, টেলিটকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের যে ধরণের সহায়তার সুযোগ আছে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে উল্লেখ করেন।

তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্যই নয় সমাজের দুস্থ, অসহায় পশ্চাদপদ জনগোষ্ঠীর প্রতি অত্যন্ত সহানুভূতিশীল।দেশের পঞ্চাশ বছরের ইতিহাসে বঙ্গবন্ধুর পর তার মতো অন্য আরেকজন ছিলেন না যিনি সমাজের অধিকার বঞ্চিত অবহেলিত মানুষের জন্য গভীর মমতায় পাশে দাঁড়িয়েছেন। ডিজিটাল বাংলা মূদ্রণ ও প্রকাশনার জনক মোস্তাফা জব্বার দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল সফটওয়্যার উন্নয়নে তার গৃহীত প্রচেষ্টা ও উদ্যোগের কথা তুলে ধরে বলেন, আমি ব্যক্তিগতভাবে প্রতিবন্ধীদের সমস্যা নিয়ে যুক্ত থেকেছি। এরই ধারাবাহিকতায় ব্রেইল সিস্টেম করার জন্য বাংলাদেশের মূদ্রণ ও প্রকাশনায় প্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে পেরেছিলাম ।

ডাক অধিদপ্তরে দৃষ্টি প্রতিবন্ধীদের পৃথক কিছু সুবিধা বিষয়ক দাবির উত্তরে মন্ত্রী বলেন, আপনাদের দাবি গুলো দৃষ্টিগোচর হয়েছে। পোস্ট অফিসে যে টুকু করণীয় আছে তা আগামীকাল থেকেই সমাধানের কাজ শুরু করা হবে। দৃষ্টি প্রতিবন্ধীগণ বাংলা ইউনিকোড ব্যবহার করেন কীনা তা জানালে এই ক্ষেত্রেও যা কিছু করণীয় তা করা হবে বলে আশ্বাস ব্যক্ত করেন ইউনিকোড কনসোরটিয়ামে বাংলার সঠিক বর্ণমালা প্রয়োগের বিষয়টি বাস্তবায়নের পথিকৃৎ মোস্তাফা জব্বার।

শিশু শিক্ষাকে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের উপযোগী করার আশ্বাস ব্যক্ত করে শিক্ষায় ডিজিটাল রূপান্তরের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত যত বই আছে তা সফটওয়্যারে রূপান্তর করেছি।

এটি প্রতিবন্ধীদের উপযোগী করতে যা যা করণীয় তাই করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি অতীতে আপনাদের সাথে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো। অনুষ্ঠানে মূল প্রবন্ধে সাদা ছড়ি ব্যবহারকারীদের মুক্ত চলাচল নিশ্চিত করতে ১৫টি সুপারিশ পেশ করা হয়। এর মধ্যে দেশিয় প্রতিষ্ঠানের মাধ্যমে উন্নত মানের সাদাছড়ি তৈরি, নাম মাত্র মূল্যে সাদাছড়ি ব্যবহারকারীদের মধ্যে তা বিতরণ, সাদাছড়ি ব্যবহারে দৃষ্টি প্রতিবন্ধীদের উৎসাহিত করতে এবং এর ব্যবহার কৌশল সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা, ইমারত, রাস্তা,ফুটপাত, রেলওয়ে প্লাটফর্মসহ পাবলিক প্লেস দৃষ্টি প্রতিবন্ধীদের উপযোগী করে তৈরি করা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বই ও অন্যান্য মূদ্রণ ডাক মাশুল মুক্ত প্রেরণ করার সরকারি নির্দেশ সম্পর্কে ডাক অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মীদের অবহিত করা, ডাকঘর সঞ্চয়ে প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্ক্রীম চালু, মোবাইল অপারেটরসমূহে প্রতিবন্ধীদের জন্য কর্মক্ষেত্রে শতকরা একভাগ কোটা চালু, পিএবিএক্স –এর উপযোগী টকিং সফটওয়্যারের ব্যবস্থা করা, এনড্রয়েড বিজয় কীবোর্ড প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী করা, বিজয় শিশু শিক্ষা প্রতিবন্ধী শিশুদের উপযোগী করা, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলে ডিজিটাল প্রযুক্তি নির্ভর সফটওয়্যার উদ্ভাবন ইত্যাদি উল্লেখযোগ্য।

ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির সভাপতি নাসরিন জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সব নির্মাতার ইউটিউব লাইভস্ট্রিমেই থাকবে ‘অটো ক্যাপশন’
প্রযুক্তি সংবাদ

মোবাইল ফোনে ইউটিউবের নতুন সুবিধা

বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস-২০১৯ পেল ৬৯টি প্রকল্প–প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস-২০১৯ পেল ৬৯টি প্রকল্প–প্রতিষ্ঠান

দুর্দান্ত ল্যাপটপ নিয়ে এলো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ৪
প্রযুক্তি সংবাদ

দুর্দান্ত ল্যাপটপ নিয়ে এলো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ৪

কম দামের স্বচ্ছ ফোন আনছে নাথিং
নির্বাচিত

কম দামের স্বচ্ছ ফোন আনছে নাথিং

এক‌ই ইএম‌ইআই নাম্বার ভিভো সাড়ে ১৩ হাজার স্মার্টফোনে
নির্বাচিত

এক‌ই ইএম‌ইআই নাম্বার ভিভো সাড়ে ১৩ হাজার স্মার্টফোনে

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
নির্বাচিত

এনইআইআর চালু: ‘আতঙ্কিত হবেন না, আগামী ৯০ দিন বন্ধ হবে না কোনো ফোন’

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসি
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 October 2021

প্রতিবন্দ্বীসহ পশ্চাদপদ জনগোষ্ঠীকে সমাজের মূলস্রোতধারায় সম্পৃক্ত করতে হবে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix