Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সারাদেশে রেনো ৬ বিক্রয় শুরু, ফার্স্ট সেলস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 November 2021
অপো রেনো ৬ প্রো: মিড বাজেটের পারফেক্ট ফোন
Share on FacebookShare on Twitter

আজ থেকে অপো ভক্তরা জনপ্রিয় রেনো সিরিজের সর্বশেষ সংস্করণ রেনো ৬ হাতে পেতে যাচ্ছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সারাদেশে প্রি-বুকিং শেষে গ্রাহকদের হাতে আনুষ্ঠানিকভাবে রেনো ৬ হস্তান্তর করা হয়। এ উপলক্ষে ‘ফার্স্ট সেলস’ বা প্রথম বিক্রয় উদযাপন করেছে অপো।

রাজধানীর বসুন্ধরা সিটিতে অনুষ্ঠিত ফার্স্ট সেল এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপোর ব্র্যান্ড ম্যানেজার লিউ ফ্যাং, মিডিয়া ও ডিজিটাল মার্কেটিং ম্যানেজার মুস্তাকিম বিল্লাহ সাদ, কেওএল ম্যানেজার জাফরুল আবেদিন রকি, অপোর কান্ট্রি পিআর ও কমিউনিকেশন ম্যানেজার তাসকিন আল আনাস, ন্যাশনাল ট্রেইনিং ম্যানেজার কাজী আশিক আরাফাত সহ অপোর উর্ধ্বতন কর্মকর্তারা।

যারা প্রি-বুক দিয়েছেন তারা ফোনের সাথে ফ্রি বার স্পিকার ও সোয়াপ এক্সচেঞ্জ অফারের মাধ্যমে ১৫% পর্যন্ত বোনাস, ১২ জিবি ইন্টারনেট ডেটা ও তিন মাসের জন্য ওয়ান টাইম ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা পাবেন। সাথে কিছু গ্রাহকরা সারপ্রাইজ গিফট পাবেন। এসব গিফট গ্রাহকরা নিজ নিজ আউটলেট থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া, অপো ভক্তরা আজকে দারাজের ১১.১১ ক্যাম্পেইনের অংশ নিয়ে রেনো ৬ জয়লাভের সুযোগ পাবেন।

এখানেই শেষ নয়, ভক্তরা যেকোন অপো ফোন কিনে বসুন্ধরা ও যমুনা ফিউচার পার্কে রেনো কার্নিভালে অংশ নিয়ে ফ্রিজ, মাইক্রো ওভেন, কফি মেকার, এনকো ডব্লিউ ১১, ব্লুটুথ, ইউএসবি ফ্যান, টি-শার্ট বক্স, ডল ও ইয়ারফোন জিততে পারেন। যতোক্ষণ পর্যন্ত গিফট থাকবে ততোক্ষণ পর্যন্ত কার্নিভাল চলবে।

রেনো ৬ ফোনটির সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে সিনেম্যাটিক বোকেহ ফ্লেয়ার পোর্ট্রটে। সোশ্যাল মিডিয়ায় ছবির ব্যবহারসহ বিভিন্ন কারণে যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য ফিচারটি হবে একদম মনের মতো। শুধু ফটোগ্রাফি নয়, ইউটিউবসহ নানা মাধ্যমে ব্যবহারের জন্য যারা ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য রাখা হয়েছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ ও এআই হাইলাইট ভিডিও। এর ৪৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেলফি প্রিয়দের মনের ক্ষুধা মেটাবে। একদম প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দিবে।

বাধাহীন শক্তিশালী পারফরমেন্স দিতে ফোনটিতে রাখা হয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম। তাই একইসাথে যারা ফোনে বহুমুখী কাজ করেন তাদের আর বাড়তি চিন্তা করতে হবে না।

আর সহজে সবখানে যাতে ফোনটি তালুবন্দি করা যায় সেভাবেই ফোনটির ডিজাইন করা হয়েছে। কারণ ফোনটির পুরুত্ব ৭.৮ মিলিমিটার ও ওজন মাত্র ১৭৩ গ্রাম। রেনো সিরিজের বৈশিষ্ট্য অনুযায়ী সুপার স্লিম ডিজাইনের সাথে আছে রেনো গ্লো ইফেক্ট। আছে ফ্রিঙ্গারপ্রিন্ট ও স্ক্যাচ প্রতিরোধক ফিচার। এর ৯০ হার্জ রিফ্রেশ হার যেকোন পরিস্থিতিতে বাঁধাহীনভাবে ফোন চালাতে সাহায্য করবে। কোথাও আটকাবে না। ৪ হাজার ৩১০ এমএএইচ ব্যাটারির সাথে আছে ৫০ ওয়াটের ফ্লাশ চার্জ। অপো ল্যাব টেস্টে এটা প্রমাণিত যে, ফ্লাশ চার্জ থাকার কারণে মাত্র ৪৮ মিনিটে ফোনটি শতভাগ ফুল চার্জ হবে।

তাছাড়া, ফোন গরম হওয়া আজকাল সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রেনো ৬ ফোনের গরম হওয়া ঠেকাতে আছে মাল্টি কুলিং সিস্টেম। ফলে দীর্ঘক্ষণ ব্যবহারেও রেনো ৬ গরম হবে না। দুটি কালারে পাওয়া যাচ্ছে র‌্যাম এক্সপ্যানশেন প্রযুক্তি সম্বলিত রেনো ৬। অরোরা ও স্টেলার ব্লাক কালারের ফোনটির দাম পড়বে ৩২,৯৯০ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গ্যালাক্সি এ ২১ ফোনে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে ও কোয়াড রিয়ার ক্যামেরা
টেলিকম

গ্যালাক্সি এ ২১ ফোনে থাকবে পাঞ্চ হোল ডিসপ্লে ও কোয়াড রিয়ার ক্যামেরা

অবৈধ পথে মোবাইলফোনে কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি ৪ মোবাইল শপের
নির্বাচিত

অবৈধ পথে মোবাইলফোনে কোটি কোটি টাকা শুল্ক ফাঁকি ৪ মোবাইল শপের

অবৈধ মোবাইল ফোন আগুনে পুড়িয়ে দিল বিটিআরসি
প্রযুক্তি বাজার

অবৈধ মোবাইল ফোন আগুনে পুড়িয়ে দিল বিটিআরসি

সুরক্ষিত পেন ড্রাইভ এলো, খুলবে আঙুলের স্পর্শে
নির্বাচিত

সুরক্ষিত পেন ড্রাইভ এলো, খুলবে আঙুলের স্পর্শে

টিকটকের বিরুদ্ধে চীনে তথ্য পাচারের অভিযোগ
নির্বাচিত

কিশোরদের অ্যাকাউন্টে গোপনতা আরও বাড়ালো টিকটক

হোয়াটসঅ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আসছে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে অনলাইনে থেকেও অফলাইন দেখাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টেকনোলজিসের ‘মিশন ইউনাইটেড’ আয়োজন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আনঅফিশিয়াল মোবাইল ফোন কেনার আগে আইএমইআই ও বৈধতা যাচাইয়ের পরামর্শ
প্রযুক্তি বাজার

আনঅফিশিয়াল ফোন কিনে ঠকছেন না তো?

দেশের বাজারে স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের একটি বড়...

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 November 2021

সারাদেশে রেনো ৬ বিক্রয় শুরু, ফার্স্ট সেলস উদযাপন

Techzoom.TV |
TechzoomTV