Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 15 November 2021
ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর উপায়
Share on FacebookShare on Twitter

অনলাইন ব্যবসা এখন বেশ জমজমাট। সবাই ঝুঁকছেন এই দিকে। নতুন নতুন আইডিয়া নিয়ে নানা পণ্যের পসরা সাজিয়ে এক ছাদের নিচে আছেন উদ্যোক্তারা। বেকারদের কর্মসংস্থানও হচ্ছে এতে। এজন্য দরকার শুধু ফেসবুকে একটি পেজের। আপনি কোন ধরনের পণ্য বা সেবা নিয়ে আসছেন তার উপর নির্ভর করে পেজ খুলুন।

তবে ফেসবুক পেজ খোলার পর প্রথম কাজ হচ্ছে আপনার পেজকে সবার কাছে পৌঁছে দেওয়া। পেজের লাইক বা ফলোয়ার বাড়ানোর এবং সেই সঙ্গে পেজকে জনপ্রিয় করে তোলার উপায় জেনে নিন-

> প্রথমেই পেজের একটি ভালো নাম দিন। ভালো নাম বলতে সহজ এবং আনকমন নাম হলে সবচেয়ে ভালো হয়। এক্ষেত্রে অবশ্যই আপনার বিক্রিত পণ্যের সঙ্গে মানানসই নাম হতে হবে। নাম দেখেও বোঝা যাবে এটি কিসের পেজ।

> প্রোফাইল গুছিয়ে নিন। ডেসক্রিপশন, স্লোগান, ঠিকানা, খোলা থাকার সময়, ওয়েবসাইট, ফোন নম্বর, লোকেশন সব ঠিকঠাক লিখুন। নিজের মতো করে একটি এনিমেটেড বা ভিডিও কাভার যোগ করতে পারেন। কোনো ছবি আপলোড করলে সেটার একটি ক্যাপশন লিখুন। পেজের সবচেয়ে আকর্ষণীয় পোস্টটাকে ‘পিন’ করে রাখুন।

> লাইক বাড়ানোর একটি ভালো উপায় হচ্ছে নিজের পেজ থেকে অন্যের পেজের ভালো পোস্টগুলোতে লাইক ও গঠনমূলক কমেন্ট করা।

> বিজনেস সংক্রান্ত পেজে অবশ্যই ওপরের দিকে সেন্ড মেসেজ, সাইন-আপ বাটন রাখুন। আবার পেজের ‘শপ’ সেকশনে যখন যথেষ্ট আইটেম থাকবে তখন ‘শপ নাও’ বাটনও যোগ করতে পারেন। এক্ষেত্রে সেন্ড মেসেজ বা কল বাটনের ব্যবহারই বেশি বলা যায়।

> পেজের ফ্যান-ফলোয়ার বাড়াতে কাস্টমারদের আলাদা মতামত বা পোস্ট শেয়ার করার জন্য গ্রুপ বানিয়ে নিতে পারেন। গ্রুপের কারণেও বাড়তে পারে অর্গানিক লাইক।

> পেজের ফলোয়ার বাড়াতে বা জনপ্রিয় করার আরেকটি সহজ উপায় হচ্ছে লাইভ ভিডিও। পেজ থেকে বেশি বেশি লাইভ করুন। এক্ষেত্রে হতে পারে পণ্য বা পেজের সঙ্গে মানানসই কোনো বিষয় নিয়ে লাইভ করা। ফেসবুক এখনও লাইভ ভিডিওগুলোকে তাদের নিউজ ফিডে সবার ওপরে রাখার চেষ্টা করে। এক্ষেত্রে কোনো পণ্য বা সেবার ডেমো কিংবা মজার কোনো টিউটোরিয়াল দেখাতে পারেন।

> অল্প কথায় বেশি তথ্য দিয়ে পোস্ট করুন। এতে ‘রিচ’ বাড়িয়ে দেয় ফেসবুক। একটি আদর্শ অর্গানিক ফেসবুক পোস্টের দৈর্ঘ্য হলো ৪০-৮০টি অক্ষর (ইংরেজিতে, স্পেসসহ)।

> পেজের এনগেজমেন্ট বাড়াতে বানিয়ে বানিয়ে কোনো কথা বলা যাবে না। কিংবা ভুল কিছু পোস্ট করতে যাবেন না। ভুয়া তথ্য নিয়ে ফেসবুক এখন বেশ সরব। ভুল তথ্যের ‘রিপোর্ট’ পেলে দেখা যাবে আপনার পেজটা চলে যাবে লাল তালিকায়।

> কাস্টমার সার্ভিসের বেলায় ফাস্ট হোন। ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন। এতে ক্রেতারা খুব সহজে আপনার পেজের প্রতি ইমপ্রেস হবে। অটোমেটিক রিপ্লাইয়ের ব্যবস্থা রাখুন। পেজের সেটিংস-এ গিয়ে বামপাশের মেসেজিং অপশনে যান। এরপর রেসপন্স অ্যাসিসট্যান্ট সিলেক্ট করে ‘সেন্ড ইনস্ট্যান্ট রিপ্লাইস’ সিলেক্ট করুন। চেঞ্জ-এ ক্লিক করে নিজের মতো করে বার্তাটি লিখুন। আপনার ক্রেতা বা গ্রাহক যদি শুধু এ দেশীয় হয়, তবে অভ্যর্থনার বার্তা বাংলাতেই লিখুন। সবশেষে ‘সেভ’ করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাতার বিশ্বকাপ: গুগল, ইনস্টাগ্রাম, টুইটারেরও রেকর্ড
প্রযুক্তি সংবাদ

কাতার বিশ্বকাপ: গুগল, ইনস্টাগ্রাম, টুইটারেরও রেকর্ড

ডাক ও টেলিযোগাযোগ বিভাগেকে কোভিড নিরাপত্তা সামগ্রী দিল এডিএন টেলিকম
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগেকে কোভিড নিরাপত্তা সামগ্রী দিল এডিএন টেলিকম

টিকটকের কুৎসা রটিয়ে ফেসবুকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা
নির্বাচিত

ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে টিকটক

বিডিজবসের চাকরি মেলায় ২৫০ চাকরির সুযোগ
প্রযুক্তি সংবাদ

বিডিজবসের চাকরি মেলায় ২৫০ চাকরির সুযোগ

অপো মোবাইলের লো বাজেটের সংযোজন করা হল অপো এ১৬ কে
নির্বাচিত

অপো মোবাইলের লো বাজেটের সংযোজন করা হল অপো এ১৬ কে

আকর্ষণীয় ডিভাইস বান্ডেল অফার চালু করল কমিউনিটি ব্যাংক এবং রবি
টেলিকম

আকর্ষণীয় ডিভাইস বান্ডেল অফার চালু করল কমিউনিটি ব্যাংক এবং রবি

Load More

ট্রেন্ডিং টপিক

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি
প্রযুক্তি সংবাদ

সোলার ইকোসিস্টেম উন্মোচন করল ওয়ালটন: সোলারে চলবে ফ্রিজ-এসি-টিভি

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
প্রযুক্তি সংবাদ

কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নেটফ্লিক্সের

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 November 2021

ফেসবুক পেজের ফলোয়ার বাড়ানোর উপায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix