Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশ অ্যাপ রেফার করে মোটরবাইক, ল্যাপটপ, স্মার্টফোন!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 November 2021
বিকাশ অ্যাপ রেফার করে মোটরবাইক, ল্যাপটপ, স্মার্টফোন!
Share on FacebookShare on Twitter

অ্যাপ ব্যবহারকে আরো উৎসাহিত করতে প্রিয়জনকে বিকাশ অ্যাপ রেফার করার মাধ্যমে মোটরবাইক, ল্যাপটপ, স্মার্টফোন ও ক্যাশ বোনাস জেতার সুযোগ নিয়ে এসেছে বিকাশ।

পাশাপাশি, প্রতিবার সফল রেফারে ১০০ টাকা নিশ্চিত বোনাস তো থাকছেই। ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক যতবার খুশি রেফার করতে পারবেন।

ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ সফল রেফারেল বিবেচনায় ২৩০ জন বিজয়ী নির্বাচন করা হবে।

ক্যাম্পেইন শেষে সর্বোচ্চ রেফারকারী একজন পাবেন হোন্ডা সিবিআর ১৫০ সিসি মোটরবাইক, ২য় ও ৩য় সর্বোচ্চ রেফারার পাবেন একটি করে টিভিএস মেট্রো ১০০ সিসি মোটরবাইক, এর পরের ৭ জন পাবেন লেনোভো ল্যাপটপ এবং পরে ২০ জন রেফারার পাবেন অপো এ১৬ স্মার্টফোন। এছাড়া, আরো ২০০ জন শীর্ষ রেফারার পাবেন ১০০০ টাকা করে বোনাস।

রেফার করতে অ্যাপের ডান দিকের বিকাশ লোগোতে ক্লিক করে ‘রেফার বিকাশ অ্যাপ’ অপশন থেকে ‘রেফার করুন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর অ্যাপের লিংকটি যেকোন মাধ্যম, যেমন এসএমএস, ই-মেইল, ম্যাসেঞ্জার, হোয়াটস্অ্যাপ, ভাইবার, ইমো, ইত্যাদির মাধ্যমে প্রিয়জনকে শেয়ার করতে পারবেন গ্রাহক।

শেয়ার করা লিংক দিয়ে প্রিয়জন নতুন কোনো ডিভাইস, যেখানে আগে বিকাশ অ্যাপ ইনস্টল করা হয়নি, সেখানে অ্যাপ ইনস্টল করে লগইন করার পর একটি ট্রানজেকশন করলেই রেফারার পেয়ে যাবেন নিশ্চিত ১০০ টাকা বোনাস। এদিকে নতুন বিকাশ অ্যাপ ব্যবহারকারীর জন্যও ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকছে ১৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। রেফারেল অফারের বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/bn/100taka-referral -এই লিংকে এবং নতুন অ্যাপ ব্যবহারকারীর জন্য ক্যাশব্যাক অফারের বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/bn/new_account_bonus -এই লিংকে।

বিকাশ মেন্যুর রেফারেল ড্যাশবোর্ডে রেফারেল এর তথ্য পাওয়া যাবে। সফলভাবে রেফার করার পরবর্তী ২ কার্যদিবসের মধ্যে রেফারকারীর অ্যাকাউন্টে রেফারেল বোনাস পৌঁছে যাবে। উল্লেখ্য, রেফারেল অফারটি বিকাশ অ্যাপ এর আইওএস ভার্সনে প্রযোজ্য নয়।

বিকাশ অ্যাপে প্রতিনিয়ত নতুন নতুন সেবা চালু হচ্ছে। বিকাশ অ্যাপ ব্যবহারে অন্যকে উৎসাহিত করতেই গ্রাহকদের জন্য চালু হয় রেফারেল ক্যাম্পেইন। এর আগে গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে এবং নভেম্বর-ডিসেম্বরে রেফারেল ক্যাম্পেইনে অংশ নিয়ে বাড়তি আয়ের পথ তৈরি করেছেন হাজারো বিকাশ গ্রাহক। প্রতিদিনের কাজের ফাঁকে কিছুটা সময় বের করেই তারা বিকাশ অ্যাপ রেফার করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই সক্ষমতার উইন্ডোজ কম্পিউটার বিক্রি বেড়েছে ১২৭%
প্রযুক্তি সংবাদ

এআই সক্ষমতার উইন্ডোজ কম্পিউটার বিক্রি বেড়েছে ১২৭%

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মেডিকেল ভেন্টিলেটর ডিজাইন প্রতিযোগিতা
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মেডিকেল ভেন্টিলেটর ডিজাইন প্রতিযোগিতা

দেশে বাজারে এলো অপো এফ১৭ প্রো এবং অপো ওয়াচ
নির্বাচিত

দেশে বাজারে এলো অপো এফ১৭ প্রো এবং অপো ওয়াচ

২০২০ : টিকে থাকাই অগ্রাধিকার পাবে : হুয়াওয়ে
নির্বাচিত

২০২০ : টিকে থাকাই অগ্রাধিকার পাবে : হুয়াওয়ে

কম দামে উন্নতমানের ভিআর আনলো ফেসবুক
নির্বাচিত

ভিআর প্রযুক্তি যেভাবে সাহায্য করবে কর্মী নিয়োগ ও প্রশিক্ষণে

উবার বাংলাদেশের ৮ বছর পূর্তি উদযাপন
অটোমোবাইল

উবার বাংলাদেশের ৮ বছর পূর্তি উদযাপন

Load More

ট্রেন্ডিং টপিক

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি
প্রযুক্তি সংবাদ

বুয়েটে শুরু নবায়নযোগ্য জ্বালানি উৎসব, অংশ নিচ্ছেন সহস্রাধিক প্রতিনিধি

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
প্রযুক্তি সংবাদ

দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

মদপানে ১৩ জনের মৃত্যুর ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর...

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, এক প্রান্তিকে আয় ১০৭ ট্রিলিয়ন

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 November 2021

বিকাশ অ্যাপ রেফার করে মোটরবাইক, ল্যাপটপ, স্মার্টফোন!

Techzoom.TV |
TechzoomTV