Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আপনি কি ইন্টারনেটে আসক্ত?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 30 November 2021
আপনি কি ইন্টারনেটে আসক্ত?
Share on FacebookShare on Twitter

গেম কুইটার্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্যাম অ্যাডেয়ার ১০ বছর ধরে লড়াই করে যাচ্ছেন নিজের গেমিং আসক্তির সঙ্গে। ৩২ বছর বয়সী এই কানাডীয় তরুণের আসক্তির শুরুটা একেবারে কিশোর বয়স থেকে। আর সেটা এতটাই খারাপ পর্যায়ের ছিল যে পেরোতে পারেননি হাই স্কুলের গণ্ডিও। কেননা পড়াশোনা বাদ দিয়ে পুরো সময়ই দিতেন অনলাইন গেমের পেছনে। অথচ তিনি পরিবারের সবাইকে বলতেন, অনলাইনে কাজ করছেন। এক পর্যায়ে গেমের নেশা ছাড়তে না পেরে আত্মহত্যার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। তখনই তাঁর প্রতিষ্ঠান গেম কুইটার্স ফাউন্ডেশনের জন্ম এবং একই সঙ্গে শুরু করেন গেম ছাড়ার চেষ্টা। তাঁর এই প্রতিষ্ঠান ইন্টারনেট আর গেমিংয়ের আসক্তি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করে।

মাদকের তুলনায় গেমিং ও ইন্টারনেট আসক্তি অতটা ভয়ংকর নয়, তবে দীর্ঘ মেয়াদে জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। শিশু-কিশোর থেকে শুরু করে অন্তত ২৫ বছর বয়স পর্যন্ত তরুণ-তরুণীরা এ আসক্তির শিকার হতে পারেন। দৈনন্দিন জীবনের মানসিক চাপ, নানাবিধ হতাশার ফলে মস্তিষ্ক খুঁজতে থাকে কোথায় গেলে কিছুটা স্বস্তি ও আনন্দ পাওয়া যাবে, আর সেটি সীমাহীনভাবে সরবরাহ করার জন্য সদা প্রস্তুত ইন্টারনেটের নানা রকম ওয়েবসাইট এবং গেমিং সাইট। এ সমস্যার মোকাবেলা করার লক্ষ্যে বেশ কিছু প্রতিষ্ঠান সফটওয়্যার তৈরির চেষ্টা করে যাচ্ছে। এর মধ্যে আছে লাইনউইজ, যার মাধ্যমে অভিভাবকরা তাঁদের সন্তানদের ডিভাইসে কতক্ষণ গেম খেলা যাবে তা বেঁধে দিতে পারবেন। আছে বেটব্লকার এবং গ্যামুইজ। এসবের মাধ্যমে আসক্ত ব্যক্তির ডিভাইস মনিটর করতে পারবেন তাঁর প্রিয়জনরা।

গেমিং আসক্তির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কভিড-১৯ মহামারি। দীর্ঘ সময় বাসায় বসে পিসি ও ফোনে থাকার ফলে অনেকেই আসক্ত হয়ে পড়ছে অজান্তেই।

ক্যাম অ্যাডেয়ার বলেছেন, ‘অন্যান্য বিনোদনের পথ বন্ধ থাকায় তিনি অনেকবারই গেমের কাছে প্রায় ফিরে গিয়েছিলেন, যদিও মনের জোরে পেরেছেন নিজেকে ফেরাতে। অনেকেই হয়তো তা পারবেন না।’

আসক্তি নিরাময়ের উপায় একটিই, আর সেটা মনের জোর বাড়ানো। অন্তত তেমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, শিশু-কিশোরদের মধ্যে আসক্তির লক্ষণ দেখা দিলে তাদের খেলাধুলা, বেড়ানো, নানাবিধ শৌখিন কাজ এবং বই পড়ার দিকে উৎসাহ দেওয়া যেতে পারে, সঙ্গে পিসি, স্মার্টফোন ও গেমিং ডিভাইস ব্যবহারে বেঁধে দিতে হবে সময়। এভাবেই ধীরে ধীরে গেমিংয়ের জন্য নির্ধারিত সময় কমিয়ে আনতে হবে।

সময় বেঁধে দেওয়ার জন্য ডিভাইসে নানাবিধ অ্যাপ ইনস্টলের পাশাপাশি রাউটারেও বসানো যেতে পারে প্যারেন্টাল লক, যাতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট এবং গেমিং সাইটে বেশি সময় চাইলেও ব্যয় করা না যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীরা
প্রযুক্তি সংবাদ

সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীরা

ফেসবুক প্রোফাইল আরো গোপনীয় করবেন যেভাবে
কিভাবে করবেন

ফেসবুক প্রোফাইল আরো গোপনীয় করবেন যেভাবে

এক মিলিয়ন ডলার পর্যন্ত সুরক্ষা সেবা দিবে সফোস
নির্বাচিত

এক মিলিয়ন ডলার পর্যন্ত সুরক্ষা সেবা দিবে সফোস

রাজধানীর উত্তরায় অবৈধ আইএসপি প্রতিষ্ঠান সিলগালা
প্রযুক্তি সংবাদ

রাজধানীর উত্তরায় অবৈধ আইএসপি প্রতিষ্ঠান সিলগালা

মাস্ক এখন ৫০০ বিলিয়ন ডলারের মালিক, ট্রিলিয়নিয়ার হচ্ছেন কবে
অর্থ ও বাণিজ্য

মাস্ক এখন ৫০০ বিলিয়ন ডলারের মালিক, ট্রিলিয়নিয়ার হচ্ছেন কবে

জুলাইয়ে গেমিংয়ের জন্য সেরা ৬ স্মার্টফোনের তালিকা প্রকাশ
নির্বাচিত

জুলাইয়ে গেমিংয়ের জন্য সেরা ৬ স্মার্টফোনের তালিকা প্রকাশ

Load More

ট্রেন্ডিং টপিক

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আইটিএফসি-র শীর্ষ প্রতিনিধিদলের সাথে সিটি ব্যাংকের বৈঠক
অর্থ ও বাণিজ্য

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আইটিএফসি-র শীর্ষ প্রতিনিধিদলের সাথে সিটি ব্যাংকের বৈঠক

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির
টেলিকম

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ পাঁচ পুরস্কার রবির

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা
টেলিকম

গ্রামে দুর্বল নেটওয়ার্ক, ক্ষোভে টেকনিশিয়ানকে টাওয়ারে বাঁধলেন বাসিন্দারা

দীর্ঘদিন ধরে দুর্বল মোবাইল নেটওয়ার্কের কারণে ক্ষুব্ধ হয়ে...

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

হাইটেক পার্কে হাজার কোটি বিনিয়োগ, মিলছে না প্রত্যাশিত ফল

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

এক চার্জে ৮০ কি.মি. পর্যন্ত চলবে ভিমোটোর নতুন ইলেকট্রিক স্কুটার

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 November 2021

আপনি কি ইন্টারনেটে আসক্ত?

Techzoom.TV |
TechzoomTV