Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘গোয়েন্দা’ খাতে ৬ মাসে দেড় কোটি টাকা খরচ করেছেন বিটিআরসির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 23 August 2024
‘গোয়েন্দা’ খাতে ৬ মাসে দেড় কোটি টাকা খরচ করেছেন বিটিআরসির চেয়ারম্যান
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সদ্য সাবেক চেয়ারম্যান ৬ মাসেই খরচ করেছেন বার্ষিক বরাদ্দের তিন গুণ। তিনি সরকারি ‘গোয়েন্দা ব্যয়’ খাতে বার্ষিক বরাদ্দের প্রায় তিন গুণ খরচ করেছেন মাত্র ছয় মাসে। অঙ্কের হিসাবে এটি দেড় কোটি টাকার মতো। তবে এ টাকা তিনি কোন খাতে ব্যয় করেছেন, সেই হিসাব পাওয়া যায়নি। তাঁর কাছে হিসাব চেয়েছে বিটিআরসি।

সরকারের জেনারেল ফাইন্যান্সিয়াল রুলসে ‘সিক্রেট সার্ভিস এক্সপেন্ডিচার’ বলে উল্লেখিত ব্যয়কে সাধারণত গোয়েন্দা ব্যয় বলা হয়। মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার এ ধরনের ব্যয়ের খাত থাকে। সাধারণত সোর্স ফান্ড হিসেবে এ খাত রাখা হয়।

টেলিযোগাযোগ সেবা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিরও এ ধরনের একটি খাত রয়েছে, যা মূলত বাজেটের থোক বরাদ্দ থেকে আসে। বিটিআরসি সূত্র জানায়, মনিটরিং, গোয়েন্দা সেবা ও সোর্স মানি (তথ্যের বিনিময়ে সোর্সকে দেওয়া অর্থ) খাতে এ টাকা বরাদ্দ দেওয়া হয়। সাধারণত সংস্থার চেয়ারম্যান এ অর্থ ব্যয় করে থাকেন। বছরে সর্বোচ্চ ৫০ লাখ টাকা খরচ করতে পারেন তিনি।

রাজনৈতিক পটপরিবর্তনের মুখে প্রায় আট মাসের মাথায় পদত্যাগ করেছেন বিটিআরসির চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ। একসময় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের শীর্ষস্থানীয় পদধারী ছিলেন তিনি। গত ১৪ ডিসেম্বর তিনি বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ পান। আর ১৪ আগস্ট পদত্যাগ করেন। কিন্তু দায়িত্বে থাকার ছয় মাসেই গোয়েন্দা খাতে তিনি ব্যয় করেছেন প্রায় দেড় কোটি টাকা।

বিষয়টি নিয়ে মহিউদ্দিন আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠালে তিনি জবাব দেননি।

বিটিআরসি এ গোয়েন্দা খাতের ব্যয়ের হিসাব চালু করে ২০০৯ সালের জুনে। সে সময় সংস্থার চেয়ারম্যান ছিলেন মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ। ওই খাতে ২০১৫ সাল থেকে চলতি আগস্ট মাস পর্যন্ত লেনদেনের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ২০১৫ সালের মে মাসে এ খাতে টাকা ছিল ৪৬ লাখ ৫৪ হাজারের বেশি। পরে বিভিন্ন সময়ে এখানে সুদ যুক্ত হয়। পরের বছর ফেব্রুয়ারিতে গিয়ে ১৫ লাখ টাকা তোলা হয়। এর পরের পাঁচ বছর এখান থেকে কোনো টাকা তোলা হয়নি।

পরবর্তী সময়ে খাতটি থেকে ২০২১ সালের জুন ও ২০২২ সালের মার্চে কিছু টাকা তোলা হয়েছিল। ২০২৪ সালের জানুয়ারির আগপর্যন্ত আর কোনো টাকা এখান থেকে তোলা হয়নি।

মহিউদ্দিন আহমেদ যখন চেয়ারম্যান হিসেবে যোগ দেন, তখন গোয়েন্দা খাতের অ্যাকাউন্টে টাকা ছিল ১ কোটি ৪ লাখ ১৩ হাজার টাকার বেশি। অ্যাকাউন্ট থেকে টাকা তোলার হিড়িক শুরু হয় মহিউদ্দিন আহমেদের সময়কালে। গত ৪ জানুয়ারি তিনি ২৫ লাখ টাকা তোলেন। এরপর গত ১২ জুন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ টাকার বেশি এ খাত থেকে ব্যয় করেন।

বিটিআরসি সূত্র জানায়, সাধারণত এ খাতের ব্যয়ে সংস্থাটির অর্থ ও রাজস্ব বিভাগের কারও স্বাক্ষর রাখা হয়। কিন্তু মহিউদ্দিন আহমেদ তা করেননি। পাশাপাশি ওই অর্থ কোথায় ব্যয় করেছেন সেটাও বিটিআরসিকে জানাননি।

এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) মহিউদ্দিন আহমেদের কাছে অর্থ ব্যয়ের প্রত্যয়ন সার্টিফিকেট চেয়ে চিঠি দিয়েছে বিটিআরসি। তাতে বলা হয়েছে, এ খাতে অর্থ ব্যয়ের হিসাব সংরক্ষণের বিধান রয়েছে। বিটিআরসির বার্ষিক অর্থবিবরণী প্রস্তুত করার জন্য সিক্রেট সার্ভিস এক্সপেন্ডিচারের আর্থিক লেনদেন হিসাবভুক্ত করতে হবে।

বিটিআরসির সাবেক একজন কর্মকর্তা বলেন, মূলত অবৈধ ভিওআইপিসহ কোথাও কোনো কিছুর অপব্যবহার হচ্ছে কি না, সেটির খোঁজ নেওয়ার জন্য এ খাত থেকে অর্থ ব্যয় করা হয়। তবে এ খাতে যে পরিমাণে বরাদ্দ থাকে, তার সবটা খরচ করার দরকার হয় না।

উল্লেখ্য, আইনে বিটিআরসির আর্থিক বিষয়াদিতে এ ধরনের কোনো খাত বা তহবিল থাকার কথা উল্লেখ নেই।

সাবেক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও অর্থসচিব মো. মুসলিম চৌধুরী বলেন, গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় এ ধরনের কিছু বরাদ্দ থাকে। বিটিআরসির এ রকম খাত কেন থাকবে এবং তা আইন-সমর্থিত কি না, সেটা দেখা প্রয়োজন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
প্রযুক্তি সংবাদ

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে

করোনায় ক্ষতিগ্রস্ত ৪ লাখ খামারি সরকারি প্রণোদনা পাবে বিকাশে
নির্বাচিত

করোনায় ক্ষতিগ্রস্ত ৪ লাখ খামারি সরকারি প্রণোদনা পাবে বিকাশে

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
টেলিকম

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কলড্রপ-ইন্টারনেটের ধীরগতি তদন্তে কমিটি
টেলিকম

মেবাইল ইন্টারনেট: শ্রীলঙ্কা-উগান্ডারও পেছনে বাংলাদেশ

বাংলাদেশে সবাইকে ছাড়িয়ে শীর্ষে তুর্কি অ্যাপ ‘বিপ’
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে সবাইকে ছাড়িয়ে শীর্ষে তুর্কি অ্যাপ ‘বিপ’

আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ!
নির্বাচিত

আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ!

Load More

ট্রেন্ডিং টপিক

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 August 2024

‘গোয়েন্দা’ খাতে ৬ মাসে দেড় কোটি টাকা খরচ করেছেন বিটিআরসির চেয়ারম্যান

Techzoom.TV |
TechzoomTV