Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আলেশা মার্টের কাস্টমার কেয়ার সেবাও পাচ্ছেন না গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
ফ্রিজ করা হতে পারে আলেশা মার্টের ব্যাংক হিসাব
Share on FacebookShare on Twitter

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের দাপ্তরিক কার্যক্রম বন্ধের পর তাদের কাস্টমার কেয়ার সেবাও পাচ্ছেন না গ্রাহকরা। শুক্রবার সারাদিন দেশের বিভিন্ন এলাকা থেকে আলেশা মার্টের কাস্টমার কেয়ার নম্বর ১৬৭৩১-এ ফোন করে কোনো প্রতিনিধিকে পাননি বহু সংখ্যক গ্রাহক। ফলে গ্রাহকদের মধ্যে প্রতিষ্ঠানটি থেকে পণ্য ও টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

এর আগে বৃহস্পতিবার আলেশা মার্ট ফেসবুক পেজে ঘোষণা দিয়ে তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এতে বলা হয়েছে, অনাকাঙ্ক্ষিত ও নিরাপত্তাজনিত কারণে আলেশা মার্টের সব অফিসিয়াল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

আলেশা মার্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার কিছু লোক তাদের অফিসে গিয়ে কর্মীদের গায়ে হাত তুলেছে এবং বল প্রয়োগের চেষ্ট করেছে। এসব লোক তাদের গ্রাহক নন। তাদের কোনো ধরনের পাওনা পরিশোধের দিনও ছিল না। এ জন্য অফিসিয়াল কার্যক্রম বন্ধ করা হলো। পর্যাপ্ত নিরাপত্তা পাওয়ার পরই পুনরায় কার্যক্রম শুরু করা হবে। যদিও ওইদিন আলেশা মার্টের চেয়ারম্যান মনজুর আলম শিকদার ফেসবুক পেজে এক ঘোষণায় বলেছেন, দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকলেও অন্যান্য সকল কার্যক্রম চলবে। তিনি গ্রাহকদের প্রয়োজনে কাস্টমার কেয়ারে ফোন করার পরামর্শ দেন।

কিন্তু শুক্রবার সারাদিন অনেক গ্রাহক কাস্টমার কেয়ারে ফোন করে কোনো প্রতিনিধির সঙ্গে কথা বলতে পারেননি। স্বয়ংক্রিয়ভাবে জানানো হয়- তাদের সব প্রতিনিধি ব্যস্ত আছেন।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, আলেশা মার্ট তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে, এটা তিনি পত্রিকার মাধ্যমে জেনেছেন। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। আলেশা মার্ট কিছু না জানালেও মন্ত্রণালয় স্বউদ্যোগে প্রতিষ্ঠানটির বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। কারণ এই প্রতিষ্ঠানের কাছে বহু মানুষের পাওনা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় আলেশা মার্টের কাছে কত মানুষের পাওনা আছে তা জানার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ইতিমধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট থেকে কিছু তথ্য পেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তাতে দেখা গেছে, এবছর ১ জানুয়ারি কার্যক্রম চালুর পর থেকে এ পর্যন্ত আলেশা মার্টের ব্যাংক অ্যাকাউন্টে দুই হাজার এক কোটি ২৮ লাখ টাকা জমা হয়েছে। কোম্পানিটি তুলে নিয়েছে এক হাজার ৯৯৯ কোটি দুই লাখ টাকা। তাদের অ্যাকাউন্টে আছে মাত্র দুই কোটি ৭ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটিকে কেউ ঋণ দিতে প্রস্তুত নয়। এমনকি এই কোম্পানির সম্পদ বিক্রি করতে চাইলেও কেউ কিনতে চাচ্ছে না।

গত পাঁচ মাস ধরে আলেশা মার্ট ক্রেতাদের পণ্য বা রিফান্ড কোনোটাই দিতে পারছে না। কর্মীদের বেতন দিতে পারছে না গত তিন মাস ধরে।

শুক্রবার নাহিদ হোসেন নামের আলেশা মার্টের একজন গ্রাহক বলেন, পাওনা টাকা ফেরতের নিশ্চয়তা না পাওয়ায় বারবার আলেশা মার্টের অফিসে হামলা করছেন গ্রাহকরা। পাশাপাশি আলেশা মার্টের চেয়ারম্যান মনজুর শিকদার বলেছেন তার প্রতিষ্ঠানের পাওনাদার ৭ হাজার। কিন্তু গ্রাহকরা মনে করেন এই সংখ্যা বহুগুণ বেশি হবে। আলেশা মার্ট প্রকৃত তথ্য গোপন করছে। ফলে ক্রেতা, সরবরাহকারী, কর্মী সবাই হতাশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোনের কালোবাজারি রুখতে অভিযান শুরু করবে ইন্দোনেশিয়া
নির্বাচিত

১ আগস্টের পরে ক্রয়কৃত অবৈধ ফোন বন্ধ হচ্ছে

ফাইভজি নেটওয়ার্কে ভয়েস কলের সফল পরীক্ষা চালালো অপো
নির্বাচিত

ফাইভজি নেটওয়ার্কে ভয়েস কলের সফল পরীক্ষা চালালো অপো

রিয়েলমি নিয়ে আসছে সর্বপ্রথম ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ‘ম্যাগডার্ট’
নির্বাচিত

রিয়েলমি নিয়ে আসছে সর্বপ্রথম ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং ‘ম্যাগডার্ট’

টিকটক কিনতে এবার ওয়ালমার্ট, মাইক্রোসফট জোট
নির্বাচিত

টিকটক কিনতে এবার ওয়ালমার্ট, মাইক্রোসফট জোট

অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে লক করবেন যেভাবে
টিপস

অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে লক করবেন যেভাবে

বিজয় কি-বোর্ড নিয়ে ষড়যন্ত্র করেছে: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

বিজয় কি-বোর্ড নিয়ে ষড়যন্ত্র করেছে: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

তরুণদের বিজ্ঞান ও উদ্ভাবনী কাজে মনোযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বিবিধ

তরুণদের বিজ্ঞান ও উদ্ভাবনী কাজে মনোযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরের কম বয়সী শিশুদের বিকাশে বাধা হতে পারে স্ক্রিনে আসক্তি
প্রযুক্তি সংবাদ

দুই বছরের কম বয়সী শিশুদের বিকাশে বাধা হতে পারে স্ক্রিনে আসক্তি

সোস্যাল মিডিয়ায় ব্যবহৃত বট বাহিনী কিভাবে অপকর্ম করে
বিবিধ

সোস্যাল মিডিয়ায় ব্যবহৃত বট বাহিনী কিভাবে অপকর্ম করে

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন
বিবিধ

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল
প্রযুক্তি সংবাদ

এআই জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, দাম বাড়তে পারে স্মার্টফোনের

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জোয়ারে রেকর্ড...

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ আনসার ও গ্রামীণ‌ফো‌নের চুক্তি স্বাক্ষর

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

টেলিটক বিক্রির পরিকল্পনা নেই, আধুনিকায়ন করা হবে: আইসিটি মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ ডিসেম্বর ২০২১

আলেশা মার্টের কাস্টমার কেয়ার সেবাও পাচ্ছেন না গ্রাহকরা

Techzoom.TV |
TechzoomTV