Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং ফোনের নতুন ইউজার ইন্টারফেসে যেসব সুবিধা মিলবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
স্যামসাং ফোনের নতুন ইউজার ইন্টারফেসে যেসব সুবিধা মিলবে
Share on FacebookShare on Twitter

মোবাইল নির্মাতা জনপ্রিয় প্রতিষ্ঠানগুলো বিগত বেশ কয়েক বছর ধরেই নিজস্ব কাস্টম ইউআই ব্যবহারের সুবিধা দিয়ে আসছে। তাই অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার ক্ষেত্রে বিভিন্ন ফিচারের পাশাপাশি ফোনটি অ্যান্ড্রয়েডভিত্তিক কোন ইউজার ইন্টারফেস বা ইউআই দ্বারা চালিত সেটিও অনেকে গুরুত্ব দিয়ে থাকেন।

 

স্যামসাং তাদের ফোনগুলোতে ‘ওয়ান ইউআই’ ব্যবহার করে থাকে। এরকমভাবে শাওমি তাদের ব্যবহারকারীদের ‘মিআইইউআই’, ওয়ানপ্লাস ‘অক্সিজেন ওএস’, হুয়াওয়ে ‘ইএমইউআই’, রিয়েলমি ‘রিয়েলমি ইউআই’, অপো ‘কালার ওএস’, ভিভো ‘ফানটাচ ওএস’ ইউআই সুবিধা দিয়ে আসছে। অন্যান্য আরো কিছু ব্র্যান্ডেরও নিজস্ব ইউআই রয়েছে। ব্র্যান্ডগুলো নিয়মিতভাবে তাদের ইউআই-এর আপডেট ভার্সন নিয়ে আসার কারণেও ব্যাপকভাবে জনপ্রিয়।

 

প্রায়ই দেখা যায়, গুগল তাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন উন্মুক্ত করলে, সেটির ওপর ভিত্তি করে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের ইউআই-এরও নতুন ভার্সন নিয়ে আসে।

 

তারই ধারাবাহিকতায় অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে নতুন ‘ওয়ান ইউআই ৪’ উন্মোচন করেছে স্যামসাং। আপাতত নতুন ইউআই কেবল গ্যালাক্সি এস২১ ফোনে নিয়ে আসা হয়েছে।

 

স্যামসাংয়ের নতুন এই ইউজার ইন্টারফেসে (ইউআই) রয়েছে উন্নত কাস্টোমাইজেশন অপশন, নিরাপদ প্রাইভেসি ফিচার এবং স্যামসাংয়ের বিস্তৃত ইকোসিস্টেম ব্যবহারের সুবিধা। এ ইউআই-তে ব্যবহারকারীরা নিজেদের ডিভাইসে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন। খুব শিগগির নতুন ওয়ান ইউআই ৪ আগের গ্যালাক্সি এস ও নোট সিরিজসহ গ্যালাক্সি জেড ও এ সিরিজের স্মার্টফোন এবং ট্যাবলেটে পাওয়া যাবে।

 

 

ওয়ান ইউআই ৪ ব্যবহারকারীদের নিজের চাহিদা অনুযায়ী ফোন কাস্টোমাইজ করার অভিজ্ঞতা দেবে। এতে রয়েছে ফটো রিমাস্টারিং ফিচার, যার মাধ্যমে ছবির অরিজিনাল প্রপার্টি নিশ্চিত সহ আকর্ষণীয় ছবি তোলা যাবে। এর নতুন কালার প্যালেট থেকে নিজের মতো করে আইকন, মেনু ও ব্যাকগ্রাউন্ডসহ স্ক্রিনের কনটেন্টের লুক পরিবর্তন করা যাবে। পাশাপাশি এর রিইমাজিনড উইজেট আরো উন্নত কাস্টোমাইজ সুবিধা দেবে, ফলে ফোন আরো বেশি পার্সোনালাইজড করা যাবে। নতুন এই ইউজার ইন্টারফেসে কিবোর্ড থেকে বিভিন্ন ইমোজি, জিআইএফ ও স্টিকার ব্যবহারের সুবিধা রয়েছে। এছাড়াও, এর মাধ্যমে নির্ভুল লেখালেখির জন্য স্যামসাং কিবোর্ডে গ্রামারলি ব্যবহার করা যাবে।

 

উন্নত প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার থাকায় ব্যবহারকারীরা নিজের ইচ্ছা অনুযায়ী তথ্য শেয়ার ও গোপন করতে পারবেন। নিরাপত্তা নিশ্চিতে কোনো অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোনের অ্যাকসেস চাইলে ওয়ান ইউআই ৪ অ্যালার্ট নোটিফিকেশন পাঠাবে। পাশাপাশি, এতে নতুন একটি প্রাইভেসি ড্যাশবোর্ড রয়েছে, যাতে ডিভাইসের সকল সেটিংস এবং কন্ট্রোল এক জায়গায় থাকে, ফলে সহজেই এক স্থান থেকে নিরাপত্তা বিষয়ক সকল তথ্য দেখা যাবে।

 

এই ইউজার ইন্টারফেসে ব্যবহারকারীরা স্যামসাং-এর ডিভাইস ও থার্ড-পার্টি অ্যাপের ইকোসিস্টেম থেকে নানা সুবিধা উপভোগ করতে পারবেন। শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি গুগল ডুয়ো’র মতো থার্ড-পার্টি অ্যাপগুলো ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা দিতে গুগলের মতো শিল্পখাতের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব করেছে। গ্যালাক্সি জেড সিরিজ, গ্যালাক্সি ওয়াচ বা গ্যালাক্সি ট্যাব– ওয়ান ইউআই ৪ ডাটা সিঙ্ক করার সময় সকল ডিভাইসে একই লুক প্রদান করবে।

 

এ সম্পর্কে স্যামসাং ইলেকট্রনিকসের মোবাইল কমিউনিকেশনস বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সফটওয়্যার প্ল্যাটফর্ম টিমের প্রধান জাংহিউন ইউন বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব সকলকে সেরা মোবাইল অভিজ্ঞতার সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি আরও বলেন, ‘সর্বশেষ কাস্টোমাইজেশন ও প্রাইভেসি ফিচার সমৃদ্ধ ওয়ান ইউআই ৪ গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীদের সেই প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান করবে। শিগগির, অন্যান্য স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীরাও এই সফটওয়্যার আপডেট থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন এবং নির্বিঘ্নে ইকোসিস্টেম থেকে দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করবেন।’

 

এছাড়াও, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিকে আগের চেয়ে আরও আকর্ষণীয় করতে এতে আছে হাইলাইট রিল ও ফাস্টার ভিডিও’র মতো দারুন সব ফিচার।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মহামারির মাঝেও বৈদেশিক মুদ্রা আনছেন ফ্রিল্যান্সাররা
প্রযুক্তি সংবাদ

৩ বছরে ২৯ হাজার ফ্রিল্যান্সার বানাবে সরকার

ফাইভজি বিস্তারে আরো তরঙ্গ বরাদ্দের আহ্বান সংশ্লিষ্টদের
টেলিকম

ফাইভজি বিস্তারে আরো তরঙ্গ বরাদ্দের আহ্বান সংশ্লিষ্টদের

গুগল ফটোজে বিনামূল্যে আনলিমিটেড স্টোরেজ পাবেন কীভাবে?
নির্বাচিত

গুগলে বিনামূল্যে ছবি রাখা যাবে আর ৫ দিন

ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন বাজারে
নির্বাচিত

ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন বাজারে

গুগল ফটোজে ভিডিও জুমিং
নির্বাচিত

গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা

আপনার অজান্তেই মোবাইলের স্ক্রিন রেকর্ড করে এই অ্যাপ
প্রযুক্তি সংবাদ

এই অ্যাপগুলো স্মার্টফোনে থাকলেই বিপদ

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ই-বাইক ও কম্পিউটার মেগা ডিল অফারে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার পাওয়ার সুযোগ

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার ফাঁস
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার ফাঁস

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির
নির্বাচিত

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি
প্রযুক্তি সংবাদ

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ ডিসেম্বর ২০২১

স্যামসাং ফোনের নতুন ইউজার ইন্টারফেসে যেসব সুবিধা মিলবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix