Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পৃথিবীতে ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচিত হয়েছে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 7 December 2021
পৃথিবীতে ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচিত হয়েছে: মোস্তাফা জব্বার
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বিপ্লবে অর্জিত সফলতার ফলে পৃথিবীর অনেক দেশেরই বাংলাদেশের সাথে তাল মিলানোর সুযোগ নেই।পৃথিবীর হাতে গুনা মাত্র কয়েকটি দেশ পঞ্চম প্রজন্মের টেলিকম প্রযুক্তি ফাইভ-জি-এর যুগে প্রবেশ করেছে। বাংলাদেশ আগামী ১২ জিসেম্বর ফাইভ –জি যুগে যাত্রা শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ প্রযুক্তিতে ৩২৪ বছরেরর পশ্চাদপদতা অতিক্রম করে কম্পিউটারে বাংলা ভাষা উদ্ভাবন ও প্রয়োগে নেতৃত্ব দিচ্ছে, পৃথিবীতে ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচনা হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

মন্ত্রী আজ মঙ্গলবার রাজধানীর বিসিএস কম্পিউটার সিটিতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিসিএস কম্পিউটার সিটি আয়োজিত ৫দিনব্যাপী ‘বিজয়ে প্রযুক্তি মেলা ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী সামনের ডিজিটাল যুগে ডিজিটাল যন্ত্রের পরিবর্তন অবশম্ভাবী উল্লেখ করে বলেন. সামনের দিনে ডিজিটাল যন্ত্রের অভাবনীয় রূপান্তর আসছে। কম্পিউটার এবং মোবাইল আলাদা করে দেখার সুযোগ নাই। মোবাইলের চাহিদাও কম্পিউটারের দশ গুণেরও বেশি। সে বিবেচনায় একই ছাদের নীচে মোবাইলসহ আইওটি, এআই বা রোবটিক্স ডিভাইস পাওয়া গ্রাহকদের প্রত্যাশা। কম্পিউটার সিটিতে যাতে গ্রাহকরা কম্পিউটারের পাশাপাশি প্রযুক্তির সর্বশেস সংস্করণের ডিজিটাল যন্ত্র পায় তা নিশ্চিত করা অপরিহার্য।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ফাইভ-জি যুগে প্রবেশের দ্বারপ্রান্তে। গ্রাহকের ফাইভ-জি সেটসহ আইওটি ডিভাইসের চাহিদা মাথায় রেখে প্রচলিত ডিভাইসের পাশাপাশি নতুন নতুন ডিভাইসের চাহিদা মেটাতে বিক্রয় ও সেবার বিষয়টি নতুন করে ভাবতে হবে।

ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, দেশব্যাপী ডিজিটাল সংযোগ সম্প্রসারণের ফলে বাংলাদেশে উচ্চগতির ইন্টারনেটের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা সৌদি আরব, মালয়েশিয়া, ভারত এবং ভুটানে ইন্টারনেট ব্যান্ডইদথ রপ্তানি করছি। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে পাঁচ দিন ব্যাপী বিজয় উৎসব কর্মসূচিকে সংগঠকদের অত্যন্ত ভাল একটি উদ্যোগ হিসেবে মন্ত্রী উল্লেখ করেন এবং সংশ্লিষ্টদের তিনি ধন্যবাদ জানান।

কম্পিউটারে বাংলাভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার দেশের কম্পিউটার প্রযুক্তি বিকাশে বাংলাদেশ কম্পিউটার সমিতির অবদান তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের ফলে কম্পিউটার প্রযুক্তি বিকাশে দেশে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়। তিনি কম্পিউটারের ওপর থেকে ১৯৯৭-৯৮ অর্থ বছরে ভ্যাট- ট্যাক্স প্রত্যাহার করে তিনি কম্পিউটারকে সাধারণের নাগালে পৌঁছে দেয়ার সুযোগ করে দেন।

বিসিএস কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তাফা জব্বার বলেন, এর আগে ১৯৮৭ সাল থেকে বিসিএস কম্পিউটার সমিতি কম্পিউটার প্রযুক্তির সাথে জনগণের সেতুবন্ধনের কাজটি করেছে। তিনি বিসিএস এর দীর্ঘ পথযাত্রায় এর সদস্যদের মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো সংকলিত করে রাখার জন্য সমিতির কর্মকর্তাদের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের সফলতা তুলে ধরেন।

তিনি বলেন, জাতির পিতা ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করে গেছেন। ৭৫ পরবর্তী দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারি বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর রোপন করা ডিজিটাল বাংলাদেশের বীজটি চারা গাছে রূপান্তর করেন। ২০০৯ সাল থেকে গত ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবহিকতায় বাংলাদেশ বিশ্বয়কর অগ্রগতি অর্জন করেছে যা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

 

বিসিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এল মাজাহার ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান মো: সবুর খান, বিসিএস কম্পিউটার সমিতির সভাপতি শাহিদ -উল মনির এবং বিসিএস কম্পিউটার সমিতির প্রথম সভাপতি আহমেদ হাসান জুয়েল প্রমূখ বক্তৃতা করেন।

বক্তারা সময়ের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বিসিএস কম্পিউটার সিটিকে কম্পিউটারের পাশাপাশি মোবাইলসহ ডিজিটাল যুগের ডিভাইস বিক্রয়ের হাব হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পরে মন্ত্রী মেলার উদ্বোধন করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

যেসব ভুলে ল্যাপটপের আয়ু কমে যায়
নির্বাচিত

যেসব ভুলে ল্যাপটপের আয়ু কমে যায়

একদিনের জন্য টেলিনরের শীর্ষ নির্বাহী বাংলাদেশের রেনেকা
টেলিকম

একদিনের জন্য টেলিনরের শীর্ষ নির্বাহী বাংলাদেশের রেনেকা

তরুণ উদ্যোক্তারা জায়গা পাবে ২৮ হাইটেক পার্কে
নির্বাচিত

তরুণ উদ্যোক্তারা জায়গা পাবে ২৮ হাইটেক পার্কে

দেশের বাজারে বাসুসের পণ্য
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে বাসুসের পণ্য

আইসিটির সব প্রকল্প মূল্যায়নের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

আইসিটির সব প্রকল্প মূল্যায়নের উদ্যোগ

স্মার্টফোন স্লো হয়ে গেছে? জেনে নিন ফোন ফাস্ট করার উপায়
প্রযুক্তি পরামর্শ

ফোনের ক্যাশ ক্লিয়ার করার উপায়: স্লো ফোনকে ফাস্ট করার নিয়ম

Load More

ট্রেন্ডিং টপিক

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর
প্রযুক্তি সংবাদ

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০
অর্থ ও বাণিজ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির
অটোমোবাইল

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে...

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

দেশের বৃহত্তম ডেটা সেন্টার সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 December 2021

পৃথিবীতে ডিজিটাল বিপ্লব বাংলাদেশ থেকেই সূচিত হয়েছে: মোস্তাফা জব্বার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix