Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপ ব্যবহারের ধরনে পরিবর্তন এনেছে বৈচিত্র্যপূর্ণ ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 December 2021
অ্যাপ ব্যবহারের ধরনে পরিবর্তন এনেছে বৈচিত্র্যপূর্ণ ফিচার
Share on FacebookShare on Twitter

আমাদের প্রাত্যহিক জীবনে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ছবি, ভিডিও এবং মিউজিক এর মতো কনটেন্টগুলো শেয়ার করার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ব্লুটুথ এবং নেয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) ভিত্তিক ফাইল স্থানান্তর এর তুলনায় বর্তমানে একটি স্মার্টফোন থেকে অন্য একটি স্মার্টফোনে কিংবা একটি স্মার্টফোন থেকে পিসিতে তারবিহীন কনটেন্ট স্থানান্তর আরো বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে।

ফাইল-শেয়ারিং প্রযুক্তি আসার ফলে মানুষ খুব কম খরচে আগের চেয়ে আরো বেশি পরিমাণে বিভিন্ন ধরনের কনটেন্ট শেয়ার করতে পারছেন। বেশ কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীরা এখন কয়েক সেকেন্ডের মধ্যে ওয়াইফাই ডিরেক্ট -এর মতো ওয়াইফাই প্রযুক্তি ব্যবহার করে বড় আকারের ফাইল শেয়ার করতে পারছেন। এ প্রযুক্তিটি অধিকাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে রয়েছে। গত শতাব্দীতে বেশ কিছু খাতের অভূতপূর্ব বিকাশ ঘটেছে। অগমেন্টেড কনটেন্ট শেয়ারিং এবং কনটেন্ট উপভোগের মাধ্যমে ডিজিটাল বিনোদন দুনিয়ায় অতুলনীয় অগ্রগতি সাধিত হয়েছে। এটি সম্ভবপর হয়েছে ব্যবহারের বৈচিত্র্যময়তা এবং চাহিদার কারণে পাশাপাশি শেয়ারইটের মতো কিছু প্ল্যাটফর্ম কোনো ডেটা ব্যবহার ছাড়াই বড় ফাইল স্থানান্তর সুবিধা নিয়ে এসেছে এ কারণে। বাধাহীনভাবে ফাইল শেয়ার করা যায় এমন ক্রস প্ল্যাটফর্ম অ্যাপগুলো বর্তমানে বিস্তৃত পরিসরের গেমসহ অভিনব ফিচার চালু করছে।

কোভিড-১৯ বৈশ্বিক মহামারি গেমিং শিল্পখাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। ব্যবহারকারীরা মোবাইলে গেম খেলার সংস্কৃতিতে আরো বেশি যুক্ত হচ্ছেন। এবং মোবাইল গেমিং শিল্প দ্রুতগতিতে তার সমূহ সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। এ সব কথা বিবেচনা করেই, শেয়ারইট তাদের অ্যাপে একটি পৃথক গেমিং সেন্টার নিয়ে এসেছে; যেখানে রয়েছে এইচটিএমএল৫ গেম, গেমিং ভিডিও এবং জনপ্রিয় গেমগুলো ডাউনলোডের জন্য একটি অপশন। এটি বিশ্বজুড়ে ডেভেলপারদের কাছ থেকে মোবাইল গেমগুলোর বৃহত্তম তালিকাগুলোর মধ্যে অন্যতম। পাশাপাশি, এই অ্যাপটি গেম ডেভেলপারদের ব্যবহারকারীদের ওপর ইতিবাচক প্রভাব বিস্তার করার মাধ্যমে তাদের প্রবৃদ্ধি বাড়াতেও সহায়তা করবে।

এছাড়াও, অধিকাংশ পিসি ব্যবহারকারীরা মোবাইল ডিভাইস থেকে কম্পিউটারে ফাইল স্থানান্তরের জন্য ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভকে পছন্দের তালিকায় রাখেন। এক্ষেত্রে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ কার্যকর ভূমিকা রাখে; একই সময় ব্যবহারকারীর ইউএসবি ড্রাইভ ছাড়া এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বড় আকারের ফাইল স্থানান্তরেরও প্রয়োজন পড়তে পারে। শিক্ষার্থী ও পেশাদাররা বড়ু স্ক্রিনে কোন কিছু পড়ার জন্য প্রতিনিয়তই মোবাইল ডিভাইস থেকে পিসিতে ডকুমেন্টস স্থানান্তর করে থাকে। তাদের কথা বিবেচনা করেই, শেয়ারইট ’পিসি ট্রান্সফার’ ফিচার চালু করেছে, যা তাদের সহজে ডিভাইগুলোর মধ্যে ডাটা স্থানান্তরে সহায়তা করে। দ্রুত গতিতে বড় আকারের ফাইলগুলো ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার ছাড়া মোবাইল ডিভাইস থেকে কম্পিউটার এবং কম্পিউটার থেকে মোবাইল ডিভাইসে স্থানান্তর করতে এ ফিচারটি বেশ কার্যকর ভূমিকা রাখবে।

ডিজিটাল মাধ্যমে বন্ধু ও পরিবারের সদস্যদের মাঝে কনটেন্ট শেয়ারিংয়ের বিষয়টি এখন অনেক বেড়েছে; একজনের শেয়ার করা একটি কনটেন্ট খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে এবং অন্যজনও এটি শেয়ার করছে। মানুষ এখন তাদের বিশেষ ও স্মরণীয় মুহূর্তগুলোকে ছবি ও ভিডিওর মাধ্যমে ধারণ করে তাদের প্রিয়জনদের সাথে শেয়ার করছে। দলগতভাবে কাজ করার সময় সহকর্মীদের কাছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস শেয়ার করার প্রয়োজন পড়ে। আর এ প্রয়োজনীয়তার কথা বিবেচনা করেই, শেয়ারইট সবাইকে সম্পৃক্ত করার লক্ষ্যে নতুন গ্রুপ শেয়ার ফিচার চালু করে। এর ফলে, এখন ব্যবহারকারীরা গ্রুপে খুব সহজেই হোমপেজের নিচের অংশে ট্যাপ করে ফাইল সেন্ড ও রিসিভ করতে পারবেন।

ক্রমবর্ধমান প্রযুক্তিগত অগ্রগতি ব্যবহারকারীদের চাহিদাকে আরও বাড়িয়ে দিয়েছে। আর এর সাথে তাল মিলিয়ে শেয়ারইট নিজেদের অলরাউন্ডার অ্যাপ হিসেবে রূপান্তর করেছে; যেখানে রয়েছে অনলাইন গেমিং, ছোটো দৈর্ঘ্যের ভিডিও, প্রয়োজনীয় মিউজিক স্টোরেজ এবং খুব সহজেই দু’টি ডিভাইসের মাঝে ফাইল স্থানান্তর করার কার্যকর সুবিধা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভো ওয়াই হানড্রেড সিরিজের রেশ ধরে আসছে নতুন বিস্ময়!
নির্বাচিত

ভিভো ওয়াই হানড্রেড সিরিজের রেশ ধরে আসছে নতুন বিস্ময়!

দেশের বাজারে শাওমি রেডমি নোট ১০ প্রো ও রেডমি নোট ১০ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

১৫ দিনে ৫৭০ কোটি টাকার রেডমি নোট১০ সিরিজ বিক্রি করেছে শাওমি

ভারতে শিগগিরই স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট চালু হচ্ছে
নির্বাচিত

ভারতে শিগগিরই স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট চালু হচ্ছে

তারুণ্যের প্রয়োজনে ভিভো’র নতুন স্মার্টফোন ভিভো ওয়াই১৫এস
নির্বাচিত

তারুণ্যের প্রয়োজনে ভিভো’র নতুন স্মার্টফোন ভিভো ওয়াই১৫এস

ফোনের নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে শাওমি
নির্বাচিত

ফোনের নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে শাওমি

বিশ্বের প্রথম ফোল্ডেবল ল্যাপটপ
নির্বাচিত

ভিয়েতনামে ল্যাপটপ, ট্যাবলেট বানাবে ফক্সকন

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

বিটিসিএলের ডট বিডি ডোমেইনে নিবন্ধিত হাজারো ওয়েবসাইটে প্রবেশ...

গ্যাজেট অ্যান্ড গিয়ারের ইএমআই অফারে আইফোন কেনার প্রচারণামূলক ছবি

আইফোন ১৮ প্রো ম্যাক্স কিনুন মাত্র ১১ হাজারে!

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 December 2021

অ্যাপ ব্যবহারের ধরনে পরিবর্তন এনেছে বৈচিত্র্যপূর্ণ ফিচার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix